Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: shahadat Hoshen

পানি শূন্য আগামী পৃথিবী

পানি শূন্য আগামী পৃথিবী

Uncategorized, সম্পাদকীয়
মোহাম্মদ শাহাদাত হোসেন :- আজ ২২শে মার্চ।বিশ্ব পানি দিবস।প্রতি বছরের মত এবারও বিশ্ব পানি দিবস পালিত হচ্ছে।পানির অপর নাম জীবন।পানি ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করা যায়না। পানি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্ব অংশ।দৈনন্দিন কাজের প্রতিটি কাজে পানির প্রয়োজন।তবে দুঃখ জনক হলেও সত্য যে , যত দিন গড়াচ্ছে ,আমরা সবাই পানি সংকটের মুখোমুখি হচ্ছি তীব্র ভাবে।কখনো আমাদের এই পৃথিবী যদি পানিশূন্য হয়ে পড়ে তবে কি হবে,একবারও কি ভেবে দেখেছি? কল্পনা করতেই শরীরটা শিউরে উঠে।পানি শূন্য পৃথিবীতে  বাঁচবেনা পশু পাখি,বাঁচবেনা গাছপালা।মানব জাতিই বা বাঁচবে কেমন করে?তাই পানি সংকট বর্তমান বিশ্বের একটি আলচিত বিষয়।পরিবেশ বিজ্ঞানীদের ধারনা ২০২০ সালের মধ্যে বিশ্বের অনেক অঞ্চলে পানি ঘাটতি দেখা দিবে। ভবিষ্যতে খাবার পানি ফুরিয়ে যাবে কিনা?এই প্রশ্নও আজকাল দেখা দিচ্ছে অনেকের মনে।পরিবেশ বিজ্ঞানীদের মতে মোট পানির ৯৭.৪ শতাংশ রয়েছে সাগরে...
ঝুঁকিপূর্ন ভবনে চলছে পাঠদান ঘটতে পারে প্রানঘাতী দূর্ঘটনা

ঝুঁকিপূর্ন ভবনে চলছে পাঠদান ঘটতে পারে প্রানঘাতী দূর্ঘটনা

মীরসরাই
মোহাম্মদ শাহাদাত হোসেন ঃ মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের অর্ন্তগত স্বনামধন্য মিঠানালা রামদয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম চলছে ঝুঁকিপূর্ন ও পরিত্যাক্ত ভবনে। ঝুঁকিপূর্ন ভবনে মৃত্যুর শংকা নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা।নানা সংকটের কারনে পরিত্যাক্ত ভবনে পাঠদান অব্যাহত থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা  নিয়ে প্রশ্ন উঠেছে।বিদ্যালয়ের পুরাতন ভবনটি নির্মান করা হয় ৫০ বছর পূর্বে।গত ৪ বছর আগে বিদ্যালয়ের পরিশধের সাধারন সভায় ভবনটিকে পরিত্যাক্ত ঘোষনা করা হয় ।নতুন ভবনে শ্রেনী কক্ষ রয়েছে ৯ টি,পুরাতন ঝুঁকিপূর্ন ভবনটিতে কক্ষ রয়েছে ৫ টি।নতুন ভবনের ৯টি কক্ষ শিক্ষার্থীর তুলনায় অপ্রতুল।ছাত্র/ছাত্রীদের জন্য বিকল্প ভবনের ব্যাবিস্থা না থাকায় বর্তমানেও এই ভবনে ক্লাস নেওয়া অব্যাহত রয়েছে।ফলে যেকোন মহুর্তেই ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা।এমন অবস্থায় বিদ্যালয়ের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। উল্লেখ্য যে, বিদ্যা...
থানায় মামলা, আসামি ৯ ।। সিনিয়র-জুনিয়র মনোমালিন্যে জোড়া খুন

থানায় মামলা, আসামি ৯ ।। সিনিয়র-জুনিয়র মনোমালিন্যে জোড়া খুন

সারা-দেশ
এদিকে পুলিশ গতকাল পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি বলে জানালেও এজাহার ভুক্ত আসামি জাহাঙ্গীর প্রকাশ ছোটনকে লাশ উত্তোলনের দিনই কৌশলে আটক করে। কিন্তু এই সংবাদ গতকাল পর্যন্ত অফিসিয়ালি স্বীকার করেনি পুলিশ। তবে পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে জাহাঙ্গীরই তুরুপের তাস হয়ে হত্যাকাণ্ডে জড়িতদের পাশাপাশি এর নেপথ্যের কারিগরদের সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছে। সে-ই জানিয়েছে, ফোরকান ও কামরুলকে যখন প্রথম আঘাত করা হয়, তখন তাদের নড়ার মতো শক্তি ছিল না। খুব সহজেই তাদের হাত পিছ মোড়া করে বেঁধে ফেলা হয়। সে দাবি করে , তাদের যে খুন করা হবে এ বিষয়টি সে জানতো না। সে ভেবেছিল আগে যেমন বিভিন্ন জনকে এনে বেধড়ক পিটিয়ে ছেড়ে দেয়া হতো, এদেরও তা-ই করা হবে। কিন্তু কিছুক্ষণ পর তার ভুল ভাঙে। সে কিছু বলতে চাইলে তারও একই পরিণতি হতে পারে ভেবে চুপ ছিল সে।চট্টগ্রামে জোড়া খুনের (ফোরকান ও কামরুল) ঘটনায় খুলশী থানায় পৃথক দু’টি ম...
পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

অর্থ-বাণিজ্য
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ডিএসই ও সিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট কমে চার হাজার ৫১৯ পয়েন্টে অবস্থান করছে।ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি চার লাখ ৭৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের কার্যদিবসের চেয়ে ১৬ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম।ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়। বুধবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০টি কোম্পানি হলো এমারেল্ড অয়েল, স্কয়ার ফার্মা, বিএসসি, লাফার্জ সুরমা সিমেন্ট, পদ্মা অয়েল, অলিম্পিক ইন্ডা., মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, বিএসসিসিএল ও ইউসিবিএল।অন্যদিকে বুধবার সিএসইতে সাধারণ সূচক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে আট হাজার ৭৮৫ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩৭ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও মি...
নিখোঁজ বিমান রহস্য ঘনীভূত

নিখোঁজ বিমান রহস্য ঘনীভূত

আন্তর্জাতিক, স্লাইড
মালয়েশিয়ার নিখোঁজ বিমানের কোনো যোগাযোগব্যবস্থা অকেজো হওয়ার আগেই ফ্লাইটের ককপিট থেকে কেউ নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে শেষ কথা বলেন বলে দাবি করেছেন দেশটির কর্মকর্তারা। বার্তা সংস্থা এপি অনলাইনের খবরের জানানো হয়, গতকাল সোমবার দেশটির কর্মকর্তারা এমন দাবি করেন। এতে বিমান নিখোঁজের রহস্য আরও ঘনীভূত হলো। এর এক দিন আগে গত রোববার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসামউদ্দিন হুসাইন প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে দাবি করেন, বিমানের যোগাযোগ ব্যবস্থাগুলোর মধ্যে একটি বন্ধ হওয়ার পর ফ্লাইটের ককপিট থেকে কেউ একজন শান্তভাবে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে শেষ কথা বলেন। ‘ঠিক আছে, শুভরাত্রি’—এ কথা বলা হয়েছিল এয়ারক্র্যাফট অ্যান্ড কমিউনিকেশনস অ্যাড্রেসিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেম (এসিএআরএস) অকেজো হওয়ার পর। তবে গতকাল সোমবার মালয়েশিয়া এয়ারলাইনসের প্রধান নির্বাহী আহমাদ জাওহারি ইয়াহিয়া দাবি করেন, যোগাযোগব্যবস...
রূপসীদের রূপের “গোপন” রহস্য!

রূপসীদের রূপের “গোপন” রহস্য!

বিনোদন
নিজেকে আকর্ষণীয় করে তুলতে কত কিছুই না ব্যবহার করা হয়। রূপসীর চালচলন থেকে শুরু করে পোশাক-আশাকও অনুসরণ করা হয়। কারো রূপ দেখে আফসোস করে না এমন নারী খুব কম আছে। অনেকেই বলে থাকেন, আমি যদি অমুক নায়িকার মত হতে পারতাম।যদিও নায়িকারা অন্যরকম মেকআপ করেই পর্দায় আসেন। তারপরও কিছু নায়িকা আছেন যাদের দেখলে শুধু দেখতেই ইচ্ছা করবে। বাস্তবেই তারা নজর কাড়ার মতো।কীভাবে তারা এতো সুন্দর থাকেন কিংবা বয়স হওয়ার পরও তরুণীই থাকার চেষ্টা করেন এমন ৫ নায়িকার নজরকাড়া সৌন্দর্যের রহস্য জেনে নিই- মাধুরী দীতি, দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও ঐশ্বরিয়া রাই বচ্চনের অসাধারণ রূপে আসলেই রয়েছে গোপন রহস্য! ঐশ্বরিয়া রায় বচ্চন বলিউডের ঐশ্বর্য ঐশ্বরিয়া। বিশ্ব সুন্দরীকে এখন পর্যন্ত সেরা রূপসী হিসেবেই জানে। সৌন্দর্য থাকার তার টিপস - সব ধরনের জাংক ফুড, ফাস্ট ফুড থেকে দূরে থাকতে পছন্দ করেন ঐশ্বরিয়া। প্রচুর পানি, ফলম...
৩য় দফায় ভোটের হার ৬৩.৫২%

৩য় দফায় ভোটের হার ৬৩.৫২%

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চতুর্থ উপজেলা নির্বাচনের তৃতীয় দফায় গড়ে ভোট পড়েছে ৬৩ দশমিক ৫২ শতাংশ। তবে বিভিন্ন অনিয়মের কারণে ২৭টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। রোববার বিকেলে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। ইসি সূত্রে জানা গেছে, তৃতীয় দফা নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়েছে রাজশাহীর দুর্গাপুরে ৮৪ দশমিক ৫০ শতাংশ এবং সর্বনিম্ন ভোট পড়েছে ময়মনসিংহের ফুলবাড়ীয়াতে ৪৭ দশমিক ২৩ শতাংশ। তৃতীয় দফায় ৮১টি উপজেলায় মোট ভোটার ছিল এক কোটি ৩১ লাখ ছয় হাজরা ২৪২ জন। নির্বাচনে ভোট পড়েছে ৮৩ লাখ ২৪ হাজার ৮১২টি। এর মধ্যে বৈধ ভোট ৭৯ লাখ ৫৪ হাজার ৯৫৭ এবং অবৈধ ভোট তিন লাখ ৬৯ হাজার ৮৫৫। চতুর্থ উপজেলা নির্বাচনের তৃতীয় দফায় গড়ে ভোট পড়েছে ৬৩ দশমিক ৫২ শতাংশ। তবে বিভিন্ন অনিয়মের কারণে ২৭টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। রোববার বিকেলে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। ইসি সূত্রে জানা গেছে, তৃতীয় দফা নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়েছে রাজশাহীর...
দুবাইয়ে বাংলাদেশ প্রতিদিনের বর্ষপূর্তি উদযাপন

দুবাইয়ে বাংলাদেশ প্রতিদিনের বর্ষপূর্তি উদযাপন

আমিরাত সংস্করণ
কামরুল হাসান জনি,মধ্যপ্রাচ্য প্রতিনিধি ঃ দুবাইয়ে বাংলাদেশ প্রতিদিন এর জন্মদিন উদযাপন করেছে পত্রিকাটির পাঠক সংঠগন 'বন্ধু প্রতিদিন'। দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে গতকাল শনিবার দুবাইয়ের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় এক ঘরোয়া আলোচনা সভার।আলোচনা শেষে কেক কেটে মুখরিত পরিবেশে উদযাপন করা হয় পত্রিকার জন্মদিন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ও এনটিভির আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক। তিনি বলেন, পাঠকদের মনের খোরাক যোগাতে সক্ষম হয়েছে বাংলাদেশ প্রতিদিন। পাঠক হৃদয়ে নিজস্ব আঙ্গিকে জায়গা করে নিয়ে পৌঁছে গেছে সেরাদের কাতারে। আশা করি ভবিষ্যতেও নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের কাছাকাছি থাকার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বন্ধু প্রতিদিনের দুবাই আহ্বায়ক কামরুল হাসান জনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ...