Saturday, October 31Welcome khabarica24 Online

Author: mahabubur rahman

মীরসরাইয়ে ছিনতাইয়ের অভিযোগে সিএনজিচালকসহ গ্রেফতার ৫

মীরসরাইয়ে ছিনতাইয়ের অভিযোগে সিএনজিচালকসহ গ্রেফতার ৫

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে ছিনতাইয়ের অভিযোগে ৫ যুবককে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। দুইজন সিএনজি অটোরিকশা যাত্রীর অভিযোগের ভিত্তিতে বুধবার (৫ ফেব্র“য়ারি) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হল উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর এলাকার আহম্মদ হোসেনের পুত্র ইকবাল হোসেন (২০), ছদিকুর রহমানের পুত্র শরীফুল ইসলাম (১৯), একই ইউনিয়নের মেহেদী নগর এলাকার কেনু মিয়ার পুত্র আলা উদ্দিন কাজী (২০), একই এলাকার আবুল কাশেমের পুত্র রেজাউল করিম (২০), ৮নং দুর্গাপুর ইউনিয়নের চৌধুরীরহাট এলাকার ফজলুল হকের পুত্র জামশেদুল আলম (১৯)। জোরারগঞ্জ থানার এএসআই মকবুল হোসেন জানান, ভোরে ২ জন সিএনজি যাত্রী থানায় এসে আটককৃতদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করলে বারইয়ারহাট পৌরসভাস্থ রেলরাস্তা থেকে ২ জনকে আটক করা হয় এবং পরবর্তীতে অভিযান চালিয়ে বাকি ৩ জনকে আটক করা হয়। অভিযোগকারীরা জানান, ভোরে বারইয়া...
সমমনা সংঘের ব্যাডমিন্টন টুর্ণামেন্ট সম্পন্ন

সমমনা সংঘের ব্যাডমিন্টন টুর্ণামেন্ট সম্পন্ন

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক : মীরসরাই উপজেলার সামাজিক সংগঠন সমমনা সংঘের আয়োজনে প্রথম ‘সমমনা সংঘ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০১৪’ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্র“য়ারি) রাত সাড়ে নয়টায় উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় সমমনা সংঘ ক্লাব প্রাঙ্গনে টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। এই টুর্ণামেন্টে নিজাম চৌধুরী, পূর্ব পোলমোগরা দলকে ২-১ সেটে হারিয়ে সুজন চন্দ্র মন্ডল, মীরসরাই দল চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। টুর্ণামেন্ট শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন। উক্ত ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভা সমমনা সংঘের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন টুটুলের সঞ্চালনায় এবং সভাপতি মাহফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমমনা সংঘের সর্বোচ্চ পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাট্যকার মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী সেলিম, মাতৃকা হাসপাতালের মেডিকেল...
উপজেলা নির্বাচন- প্রতীক পেলেন প্রার্থীরা

উপজেলা নির্বাচন- প্রতীক পেলেন প্রার্থীরা

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিবেদক : মীরসরাই উপজেলা নির্বাচনে নির্বাচনী প্রতীক পেয়েছেন প্রার্থীরা। মঙ্গলবার (৪ ফেব্র“য়ারি) বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সালেক এ তথ্য জানান। তিনি বলেন- “চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থীকে নির্বাচনের জন্য প্রতীক দেওয়া হয়েছে।” এদের মধ্যে চেয়ারম্যান পদের জন্য বিএনপি থেকে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী নুরুল আমিন আনারস প্রতীক, বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন দোয়াত-কলম প্রতীক এবং আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী শেখ আতাউর রহমান পেয়েছেন হেলিকপ্টার প্রতীক। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদের জন্য বর্তমান ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ টিয়া পাখি প্রতীক, আওয়ামীলীগ সমর্থক এনায়েত হোসেন নয়ন বই প্রতীক এবং বিএনপি সমর্থক মাঈন উদ্দিন নির্বাচন করবেন তালা প্রতীক নিয়ে। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার ...

পরিবার বাঁচাও আন্দোলনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী

মীরসরাই
সংবাদ বিজ্ঞপ্তি : পরিবার বাঁচাও আন্দোলনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ১৪ই ফেব্র“য়ারি শুক্রবার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লেক মহামায়ায় পালিত হবে। দিনব্যাপী অনুষ্ঠানে আনন্দভ্রমন, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান পুরষ্কার বিতরণ ও আগামী দিনের আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি ডা. মাহফুজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করবেন সাধারণ সম্পাদক পারভেজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. জিয়াউদ্দিন হায়দার নাঈম, ওর্ডিওলজিস্ট এয়াকুব আলী, ফরহাদ হোসেন, ডা. মাজেদ প্রমুখ। ২০১৩ সালের ১৪ই ফেব্র“য়ারি ডা. মাফফুজুর রহমান, ডা. নাঈমসহ কিছু উদ্যোগী সমাজসেবকের হাত ধরে পারিবারিক বৈষম্য দূর করে শান্তিপূর্ণ পরিবার গড়ার লক্ষ্যে পরিবার বাঁচাও আন্দোলন নামে এই সংগঠনটির যাত্রা শুরু হয়।...
মীরসরাই পৌর জামায়াতের সভাপতি গ্রেফতার

মীরসরাই পৌর জামায়াতের সভাপতি গ্রেফতার

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই পৌরসভা জামায়াতের সভাপতি মোহাম্মদ শামসুদ্দীন (৩২) কে গ্রেফতার করেছে মীরসরাই থানা পুলিশ। আজ দুপুরে মীরসরাই সদরের ইনসাফ ডায়গনষ্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। মীরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, গাড়ী ভাঙচুরের ২টি মামলার আসামী হওয়াতে শামসুদ্দীনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে শামসুদ্দীনকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তি দাবী করেছেন উপজেলা জামায়াতের আমীর নুরুল করিম, সেক্রেটারী নুরুল কবির, বারইয়ারহাট পৌর জামায়াতের আমীর কাউন্সিলর নুরুল হুদা হামিদী, উপজেলা শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মাসুম।...
মীরসরাইয়ে তিন ব্যবসায় প্রতিষ্ঠানে চুরি

মীরসরাইয়ে তিন ব্যবসায় প্রতিষ্ঠানে চুরি

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে তিন ব্যবসায় প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় সংঘবদ্ধ চোরের দল ৫টি মোবাইল ফোনসেট ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। রবিবার (২ ফেব্র“য়ারি) গভীর রাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর সুপার মার্কেটে এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানগুলো হল রবিউল আউয়াল ইলেকট্রনিক্স, জননী ক্লিনিক্যাল ল্যাব ও সিংগার শো রুম। সিংগার শো রুমের স্বত্ত্বাধিকারী মো: ফারুক জানান, রবিবার গভীর রাতে চোরের দল জননী ক্লিনিক্যাল ল্যাবের লোহার জানালা কেটে ল্যাবের ভেতরে ঢুকে। এসময় তারা ল্যাবের ক্যাশে থাকা নগদ ৪০হাজার টাকা ও ১টি মোবাইল, রবিউল আউয়াল ইলেকট্রনিক্সের ৪টি মোবাইল ও নগদ ১ হাজার টাকা নিয়ে যায়। তবে সিংগার শো রুমের গ্রিল কাটলেও কিছু নিতে পারেনি। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি।...
মীরসরাইয়ে ট্রাক উল্টে হতাহত ৮

মীরসরাইয়ে ট্রাক উল্টে হতাহত ৮

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে ট্রাক উল্টে মো: সোহেল (৩২) নামের একজন যাত্রী নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরো ৭জন ট্রাকযাত্রী। শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান জানান, রাত ৩টার দিকে ঢাকা-নারায়নগঞ্জের একটি কাঁচ ও লৌহজাত সামগ্রীবাহী ট্রাক জামালের দোকান এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। ঐ সময় ঘটনাস্থলে গিয়ে ৮জন আহত যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে মো: সোহেল নামের আহত এক যাত্রী মারা যায়। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।...
ভারতকে ক্রিকেট শেখালো নিউজিল্যান্ড

ভারতকে ক্রিকেট শেখালো নিউজিল্যান্ড

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
ক্রীড়া প্রতিবেদক : তৃতীয় ম্যাচটির জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতেই পারে ভারত। কেননা ম্যাচটি হারতে হারতে টাই হয়ে গিয়েছিল। কিছুটা কৃতিত্ব রবীন্দ্র জাদেজাকে দিতেই হবে। শেষ মুহূর্তে ওমন ব্যাটিং করে দলকে ম্যাচে জিইয়ে রাখা তো আর চাট্টিখানি কথা নয়। সেই যাই হোক পঞ্চম ও শেষ ম্যাচের পর ওই তৃতীয় ম্যাচটিই নিউজিল্যান্ড সমর্থকদের গলায় কাঁটার মতো বিধছে। কারণ ম্যাচটি টাই না হলে হোয়াইটওয়াই যে হতে হতো বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে। হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে আর নিজের দেশের ক্রিকেটভক্তদের একটি স্বস্তির বাতাস দিতে মাঠে নেমেছিল মাহেন্দ্র সিং ধোনির ভারত। ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নিউজিল্যান্ড রস টেলরের সেঞ্চুরি আর কেন উইলিয়ামসনের ৮৮ রানের দুটো ইনিংসের সুবাদে করে ৫ উইকেটে ৩০৩ রান। অপরদিকে মাত্র ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে বসা ভারত শেষ পর্যন্ত ২১৬ রানে অলআউট হলো। লজ্জাজনক পরাজয়, মাত্র কদিন আগে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে থ...