Friday, September 11Welcome khabarica24 Online

Author: mahabubur rahman

যারা শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিতে পারে তারা কখনোই মনুষ্য প্রজাতির হতে পারে না -ফেনীতে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

যারা শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিতে পারে তারা কখনোই মনুষ্য প্রজাতির হতে পারে না -ফেনীতে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্লাইড
ফেনী প্রতিনিধি ॥ কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম মিয়া বলেছেন, যারা শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিতে পারে তারা কখনোই মনুষ্য প্রজাতির হতে পারে না। শিা প্রতিষ্ঠানও উপসনালয়ের মত সার্বজনীন শ্রদ্ধা ও অনুভূতির জায়গা। মঙ্গলবার দশম জাতীয় সংসদ নির্বাচনের ফেনী-৩ আসনের দাগনভুঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ওমরপুর গ্রামে নির্বাচন প্রতিহতের আগুনে ক্ষতিগ্রস্থ জহুর ফাউন্ডেশন পরিচালিত সুলতানা মেমোরিয়াল গার্লস হাই স্কুল পরিদর্শন করতে এসে তিনি এ কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক  সোমেশ কর চৌধুরী। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন, জহুর ফাইন্ডেশনের ভাইস চেয়ারম্যান বখতেয়ার ইসলাম মুন্না, সদস্য সাবিনা ইয়াসমিনসহ শিক শিকিা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিগন। শিক্ষা বোর্ড চেয়ারম্যান নাশকতার ভয়াবহতা শুনে বলেন, সরক...
সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : সারাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও বর্বরতার প্রতিবাদ ও অপরাধীদের শাস্তির দাবীতে মীরসরাইয়ে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদর এলাকায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মানবাধিকার কমিশন, দুর্নীতি প্রতিরোধ কমিটি, সাম্প্রদায়িকতা বিরোধী নাগরিক সমাজ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মীরসরাই শাখার সভাপতি ডা. জামশেদ আলম, সাধারণ সম্পাদক রাজিব মজুমদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মীরসরাই শাখার আহ্বায়ক আব্দুস সালাম, কমিউনিস্ট পার্টি মীরসরাই শাখার সভাপতি ফরিদুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) মীরসরাই শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, শিক্ষক সুভাষ সরকার, মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমাণ্ডার ...
মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে রান্নাঘর পুড়ে ছাই

মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে রান্নাঘর পুড়ে ছাই

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের ভূঁইয়ারহাট সংলগ্ন হাজী বাড়িতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে নূরুজ্জামানের রান্নাঘরে হঠাৎ আগুন ধরে যায়। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর আগেই রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়।...
মীরসরাইয়ে শিবিরের ১৪ নেতা-কর্মী গ্রেফতার

মীরসরাইয়ে শিবিরের ১৪ নেতা-কর্মী গ্রেফতার

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে মিছিল শেষ করে যাওয়ার পথে শিবিরের ১৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে মীরসরাই থানা পুলিশ। সোমবার (১৩ জানুয়ারী) দুপুর দুইটা থেকে আড়াইটা পর্যন্তমীরসরাই সদর থেকে তাদের গ্রেফতার করা হয়। মীরসরাই থানার ডিউটি অফিসার (দায়িত্বরত) কর্মকর্তা যশমন্ত মজুমদার জানান, সদরের বিভিন্ন স্পট থেকে এ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। তবে তিনি গ্রেফতারকৃত কারো নাম বলতে অপারগতা প্রকাশ করেন। জানা গেছে, রোববার চবিতে ছাত্রলীগের হাতে নিহত শিবির নেতা মামুন হায়দারের খুনিদের গ্রেপ্তারের প্রতিবাদে মীরসরাই সদরে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এদিকে শিবিরকর্মীদের গ্রেফতারে ছাত্রলীগের কর্মীরা পুলিশকে সহযোগিতা করেছে বলে জানিয়েছে কয়েকজন শিবির নেতাকর্মী। উপজেলা শিবিরের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাসুম অভিযোগ করেন, আমরা শান্তিপূ...
মাধ্যমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা লুট

মাধ্যমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা লুট

মীরসরাই, স্লাইড
ফাহিমা আক্তার : মীরসরাইয়ের একটি মাধ্যমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের হিসাব কক্ষ থেকে নগদ ২২ হাজার টাকা এবং একজন শিক্ষকের স্বর্ণের একটি আংটি চুরি হয়েছে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। এসময় অফিস কক্ষের ৩টি আলমিরাও ভাঙচুর করে চোরেরা। রবিবার (১২ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ জানান, নৈশপ্রহরী ঘুমানোর সুযোগে প্রধান শিক্ষকের কক্ষ, হিসাব কক্ষ এবং শিক্ষক মিলনায়তনের কক্ষটির তালা ভেঙ্গে প্রবেশ করে সংঘবদ্ধ চোরের দল। এতে হিসাব কক্ষে থাকা নগদ ২২ হাজার টাকা এবং শিক্ষক রফিউজ্জামানের স্বর্ণের আংটি লুট করে তারা। এরপর অফিসের প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে এবং ৩টি আলমিরা ভাঙচুর করে তারা। সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে চুরির ঘটনা সম্পর্কে মীরসরাই থানাকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটন...
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কালো পতাকা মিছিল

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কালো পতাকা মিছিল

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : সারাদেশে সংখ্যালঘুদের ওপর অব্যাহত হামলা, ভাঙচুর, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ ও দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও কালো পতাকা মিছিল করেছে মীরসরাই পূজা উদযাপন কমিটি, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মীরসরাই জগদীশ্বরী কালী মন্দির থেকে কালো পতাকা মিছিল শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদ্রাসা মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। এর পূর্বে কালী বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক সুভাষ সরকারের পরিচালনায় ও জগদীশ্বরী কালী বাড়ি মন্দিরের সভাপতি সুদর্শন রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পূজা কমিটির সভাপতি উত্তম শর্মা, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ এম কে ভূঁইয়া, সাংবাদিক নীরদ বরণ মণ্ডল, সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, অনির্বাণ চৌধুরী রাজিব, এস এম স...
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী নিহত

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী নিহত

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত তিনজনই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বড়ঘোনা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এঁরা হলেন আতাউর রহমান (৩৫), কপিল উদ্দিন (৩৬) এবং ফোরকান (২২)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড় দারোগারহাট সংলগ্ন জাফরাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিজামপুর পুলিশ ফাঁড়ির এসআই হাসান ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান জানান, রাত ২টায় দ্রুতগামী ট্রাক বা কাভার্ডভ্যান কোনো গাড়ি চট্টগ্রামমুখী মোটর সাইকেল (চট্টমেট্রো-ল-১১-১৩২৪) কে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আতাউর রহমান ও কপিল উদ্দিন মারা যায়। গুরুতর আহত অবস্থায় ফোরকানকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু ঘটে। তবে ধাক্কা দেওয়া গাড়িটিকে আটক করতে পারেনি পুলি...
মঘাদিয়ায় অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

মঘাদিয়ায় অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

মীরসরাই, স্লাইড
মমিনুল ইসলাম : মীরসরাইয়ের মঘাদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ ভাইয়ের পাশাপাশি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বুধবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ কাজীর তালুক গ্রামের আক্কেল আলীর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ইউসুফের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী মনির ও সিরাজের ঘরও ছাই করে দেয়। প্রতিবেশীরা জানান, আগুন নিভাতে চেষ্টার কোনো ত্র“টি করেননি তাঁরা। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় রক্ষা করা যায়নি কারো ঘর। আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত মনির জানান, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে কিছু বুঝে উঠার আগেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে ঘর থেকে কোনো সামগ্রী ...