Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে জিয়াউর রহমানের ৭৮তম জম্মবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও আলোচনা সভা

Mirsarai BNP Photo-19

নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিলও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মীরসরাই উপজেলা ছাত্রদলের সভাপতি শাহ মো. ফোরকান উদ্দিনের সভাপতিত্বে এবং ১৮ দলীয় ছাত্র সংগ্রাম কমিটির মীরসরাই উপজেলা আহবায়ক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদকও ১৮ দলীয় জোট মীরসরাই উপজেলা আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাংগঠণিক সম্পাদক কামাল উদ্দিন, ছাত্রদল নেতার হারুনুর রশিদ, জাহেদ হোসাইন, কামরুল হাসান নিপু, মিনহাজ উদ্দিন টিটু, আবু সালেক, মোহন দে, আশরাফ উদ্দিন, নাজমুল হোসেন রাজু, মোজাম্মেল হোসেন রানা, মঞ্জুরুল ইসলাম রিয়াদ, রাসেল, আরিফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার অবৈধ সরকার। এই সরকার জনসমর্থন না নিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী উপেক্ষা করেছে। বর্তমান সরকারকে আমরা প্রত্যাখ্যান করছি। ভবিষ্যতে যেকোন আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য আহবান জানান তিনি।

Leave a Reply