Saturday, October 31Welcome khabarica24 Online

Author: mahabubur rahman

মীরসরাইয়ে ৯৬ কেন্দ্রের ৪৫টিই ঝুঁকিপূর্ণ

মীরসরাইয়ে ৯৬ কেন্দ্রের ৪৫টিই ঝুঁকিপূর্ণ

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক : চতুর্থ উপজেলা নির্বাচনের আগামীকাল বুধবার প্রথম ধাপে মীরসরাইয়ে অনুষ্ঠিতব্য নির্বাচনে ৯৬ কেন্দ্রের ৪৫টিই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। এর মধ্যে ১৭টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকা অনুযায়ী অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার। জানা গেছে, উপজেলার কেন্দ্রগুলোর অবস্থান ও পারিপার্শ্বিক দিক বিবেচনা করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো অধিক ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ কেন্দ্র (কম ঝুঁকিপূর্ণ)। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৭টি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৫টি এবং ১৩টি কেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মীরসরাই উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা তৈরি হয়েছ...
ভালবাসার দিনে মহামায়ায় ভোগান্তিতে পর্যটকরা

ভালবাসার দিনে মহামায়ায় ভোগান্তিতে পর্যটকরা

মীরসরাই, স্লাইড
তিলক বড়ুয়া : এমনিতে ছুটির দিন। তার ওপর বাড়তি একটি উপলক্ষ। আশাই করা গিয়েছিল দেশের দ্বিতীয় বৃহত্তম লেক মিরসরাইয়ের মহামায়াতে বইবে প্রাণের জোয়ার। সকালের ভীড়টা আশানুরূপই ছিল। কিন্তু বেলা বাড়তে বাড়তে মহামায়া হয়ে উঠে লোকারণ্য। প্রেমিকযুগলরা ছাড়াও এদিন এখানে বেড়াতে আসে বিভিন্ন সংগঠনের সদস্যরা। কেউ কেউ আসে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন পার্শ্ববর্তী ফেনী, ফটিকছড়ি, খাগড়াছড়ি থেকে। তবে ভালবাসার দিনে ভালবাসার আনন্দকে ছাপিয়ে গেছে মহামায়া পর্যটনের গণ-শৌচাগারের অভাবে পর্যটকদের ভোগান্তি। শৌচাগারের অভাবে পর্যটকরা জঙ্গলে ও বিভিন্ন নির্জন জায়াগায় গিয়ে অনভ্যস্থভাবে প্রাকৃতিক কাজ সারানো নিয়ে বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ তীব্র সমালোচনা করেছেন মহামায়া প্রকল্প ব্যবস্থাপনার সাথে জড়িত সংশ্লিষ্টদের। অনেকে মহামায়ায় এসেছেন প্রথমবারের মতো। তাদের মতে দেশের দ্বিতীয় বৃহত্তম লেককে ঘিরে যে পর্যটন স্পট গড়ে উঠেছে তাতে ...
পুরুষ নির্যাতন বিরোধী সংগঠন ‘পরিবার বাঁচাও আন্দোলন’

পুরুষ নির্যাতন বিরোধী সংগঠন ‘পরিবার বাঁচাও আন্দোলন’

মীরসরাই, মুক্তাঙ্গন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : নারী নির্যাতন বন্ধ করতে আইন প্রনয়ণ ও কার্যকরে প্রশাসনের উচ্চপর্যায় থেকে শুরু করে নিম্নপর্যায় পর্যন্ত যেখানে হাঁপিয়ে উঠেছে সেখানে পুরুষ নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন অবাক হওয়ার মতোই। এবার দেখা মিলল তেমনই একটি সংগঠনের। সংগঠনটির নাম ‘পরিবার বাঁচাও আন্দোলন-বাংলাদেশ’। পুরুষকে নারী কর্তৃক নির্যাতনের হাত থেকে রক্ষা করতে প্রতিষ্ঠিত এই সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভালবাসা দিবস উপলক্ষে সদস্যরা স্ত্রী-সন্তানদের নিয়ে শুক্রবার (১৪ ফেব্র“য়ারি) আনন্দ ভ্রমণে আসেন মীরসরাইয়ের মহামায়াতে। সংগঠনটির সভাপতি ডা. মাহফুজুর রহমান জানান, “সরকার নারী নির্যাতন বন্ধ করতে কাজ করছে। কিন্তু অনেক পরিবার আছে যেখানে ক্ষমতাশালী নারী কর্তৃক ঘরের পুরুষরা নির্যাতিত হয়। সেসব নির্যাতন বন্ধ করে সুন্দর পরিবার গড়তেই আমাদের সংগঠনের পথচলা। তবে এই সংগঠনের কার্যক্রম আমাদের স্ত্রীরাও উপভোগ করেন।” এদিনটিকে স্মরণীয় ক...
মীরসরাইয়ে মানবাধিকার কমিশনের উদ্যোগে বন্ধ হলো বাল্য বিয়ে

মীরসরাইয়ে মানবাধিকার কমিশনের উদ্যোগে বন্ধ হলো বাল্য বিয়ে

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহের কবল থেকে রক্ষা পেল দশম শ্রেণির মেধাবী ছাত্রী তানজিনা আক্তার (১৪)। সে উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের পূর্ব কাটাছরা গ্রামের আরাধ উল্লাহর মেয়ে এবং দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। জানা গেছে, ক্লাসে তার ক্রমিক নম্বর এক। শুক্রবার (১৪ ফেব্র“য়ারি) তার বিয়ের কথা ছিল। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের কর্মীদের কাছ থেকে বাল্য বিবাহের সংবাদ পেয়ে শুক্রবার মেয়েটির বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। আজ শনিবার তানজিনা আক্তারের বাবা ও মা তাঁর কার্যালয়ে এসে ১৮ বছরের নিচে মেয়েকে বিয়ে না দেওয়ার এবং পুনরায় পড়ালেখা করানোর জন্য মুচলেকা দিয়ে যান বলেও জানান তিনি। বাংলাদেশ মানবাধিকার কমিশন মীরসরাই শাখার সভাপতি ডা. জামশেদ আলম জানান, বাল্য বিবাহ একটি ...
মীরসরাইয়ে জনতার কাঠগড়ায় দাঁড়ালেন প্রার্থীরা

মীরসরাইয়ে জনতার কাঠগড়ায় দাঁড়ালেন প্রার্থীরা

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে আসন্ন উপজেলা নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীরা সাধারণ জনগণের প্রশ্নের মুখোমুখি হয়েছেন। বুধবার (১২ ফেব্র“য়ারি) উপজেলা টিডিসি হলে সুজন (সুশাসনের জন্য নাগরিক) মীরসরাই উপজেলা শাখা সাধারণ জনগণকে প্রার্থীদের প্রশ্ন জিজ্ঞেস করার এ সুযোগ করে দেন। প্রার্থীদের কাছ থেকে নিজেদের মনের সুপ্ত প্রশ্নটির উত্তর পেতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সাধারণ মানুষরা। অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থীরা প্রত্যেকে তিনটি এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রত্যেকে একটি করে প্রশ্নের উত্তর দেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সুজন মীরসরাই উপজেলা কমিটির সভাপতি ডা. জামশেদ আলম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ এমকে ভূঁইয়া, পৌর মেয়র এম শাহজাহান, নাট্য...

চট্টগ্রামে শ্রিলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ড্র করেছে বাংলাদেশ।

খেলার মাঠ, স্লাইড
চট্টগ্রামে শ্রিলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ড্র করেছে বাংলাদেশ। এ.এস.রিপন (চট্টগ্রাম) চট্টগ্রামে শ্রিলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ড্র করেছে বাংলাদেশ।এর আগে ঢাকায় সিরিজের প্রথম টেস্টে পরাজয়ের পর চট্টগ্রামে নিজেদের ড্রিম মাঠে দ্বিতীয় টেস্টে লংকানদের রানের পাহাড়ে ছাপা পড়তে পড়তে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করল বাংলাদেশ।চট্টগ্রাম ড্রিম মাঠে মমিনুল হকের ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি করে।মমিনুল হক সাত টেস্টে ম্যাচে মধ্যে তিনটি তে সেঞ্চুরি আর তিনটিতে হাফ-সেঞ্চুরি করে সাত ম্যাচে মধ্যে অপরাজিত তিন টি তে বেষ্ট ১৮১।...
সিএনজিচালকের লাশ উদ্ধার

সিএনজিচালকের লাশ উদ্ধার

বিশেষখবর, মীরসরাই, স্লাইড
প্রতিনিধি : মীরসরাইয়ের জয়নাল আবেদীন (৩০) নামের এক সিএনজি চালকের লাশ ছাগলনাইয়া উপজেলার বল্লভপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রা¯তার পাশের ঝোপঝাড় থেকে স্থানীয় জনগণ এ লাশ উদ্ধার করে। জয়নাল মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের বাসিন্দা। ছাগলনাইয়া থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ময়নাকদšেতর জন্য পাঠানো হয়। লাশের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি। করেরহাট-বারইয়ারহাট সিএনজি ইউনিয়ন সমিতির সাধারণ সম্পাদক আলমগীর জানান , শুক্রবার রাত ৮টায় সে করেরহাট বাজার থেকে যাত্রী নিয়ে বারইয়ারহাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। তারপর থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি তার। খুন হওয়া জয়নাল আবেদীনের স্ত্রী ও তিন কন্যা রয়েছে।...
মীরসরাইয়ে ঘাতক বাস কেড়ে নিল স্কুল ছাত্র মারুফের জীবন

মীরসরাইয়ে ঘাতক বাস কেড়ে নিল স্কুল ছাত্র মারুফের জীবন

জাতীয়, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে ঘাতক বাস কেড়ে নিয়েছে ছোট্ট শিশু নাঈম উদ্দিন মারুফের জীবন। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ মধ্যম ওয়াহেদপুর রা¯তার মাথায় শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮ টার সময় বাস ধাক্কায় মারুফ মারা যায়। সে মীরসরাই উপজেলা সদরের মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণীর ছাত্র। জানা গেছে, শনিবার সকাল ৮ টার সময় স্কুলে আসার জন্য মহাসড়কের পূর্ব পাশে দাঁড়িয়ে থাকে। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মীরসরাই উপজেলা সদরের মাতৃকা হাসপাতালে নিয়ে এলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত মারুফ উদ্দিন উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের চাঁনকাজী ভূঁইয়া বাড়ির ওমান প্রবাসী বেলাল উদ্দিনের এক মাত্র পুত্র। এদিকে মারুফের মৃত্যুর খবর শু...