Saturday, October 31Welcome khabarica24 Online

Author: mahabubur rahman

দিল্লীতে প্রথম দিন শেষে চতুর্থ সিদ্দিকুর

দিল্লীতে প্রথম দিন শেষে চতুর্থ সিদ্দিকুর

খেলাধুলা, খেলার মাঠ
খবরিকা ডেস্ক : এসএআইএল-এসবিআই ওপেনে প্রথম রাউন্ড শেষে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন সিদ্দিকুর রহমান। প্রতিযোগিতার প্রথম দিনে পারের চেয়ে পাঁচ শট কম খেলেছেন বাংলাদেশের সেরা এই গলফার।   দিল্লি গলফ ক্লাবে বুধবার মোট সাতটি ‘বার্ডি’ (কোনো হোলে পারের চেয়ে এক শট কম খেলা) করেন সিদ্দিকুর। দুইটি ‘বোগি’ও (কোনো হোলে পারের চেয়ে এক শট বেশি খেলা) করেছেন তিনি।   দিনটি দারুণ কেটেছে দিল্লি গলফ ক্লাবেই বেড়ে ওঠা রশিদ খানের। পারের চেয়ে ১১ শট কম খেলে শীর্ষে আছেন তিনি।   গতবছর সিদ্দিকুরের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য এসেছে এই দিল্লি গলফ ক্লাবেই। হিরো ইন্ডিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার।   বাংলাদেশের আরো দুইজন গলফার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। প্রথম দিন শেষে পারের চেয়ে এক শট কম খেলে যৌথভাবে ৩৯তম স্থানে আছেন মো. জামাল হোসেন মোল্লা আর পারের চেয়ে এ...
জয়-পরাজয়ে পাল্টে যেতে পারে রাজনীতির গতিধারা

জয়-পরাজয়ে পাল্টে যেতে পারে রাজনীতির গতিধারা

জাতীয়, বিশেষখবর, স্লাইড
খবরিকা ডেস্ক : বলা হয়, স্থানীয় সরকার নির্বাচনে জয়-পরাজয় বড় ফ্যাক্টর নয়। স্থানীয় সরকার নির্বাচনের ভোটে সরকারের জনসমর্থনের মাত্রা বোঝা যায় না। সত্যিই কী তাই? ভারতের সাম্প্রতিক রাজ্যসভা নির্বাচনে কী কংগ্রেসের জনপ্রিয়তার মাত্রা বোঝা যায়নি? জাপানে, জার্মানীতে স্থানীয় সরকারের নির্বাচন দিয়ে সরকারের জনপ্রিয়তার মাত্রা পরিমাপ করা হয় না? বাংলাদেশের ৫টি সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর, বিশেষ করে স্বঘোষিত দূর্গ গাজীপুরে ভরাডুবির পর কী বিএনপি ও আওয়ামী লীগের জনপ্রিয়তা উপলিব্ধ করা যায়নি? বস্তুত, স্থানীয় নির্বাচন দিয়েই সরকারের জনপ্রিয়তা মাপা হয়। সংসদ নির্বাচনে তার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে, যদিও সরকারি দল এটা স্বীকার করতে চায় না। তবে একথা ঠিক যে, স্থানীয় নির্বাচনে সরকারি দলের ভরাডুবি ঘটলেও সরকারের পতন হয় না। তবে বৃহস্পতিবার বাংলাদেশে ১১৬টি উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে জয়-পরাজয় বাং...
গুপ্তধন পেলেন দম্পতি

গুপ্তধন পেলেন দম্পতি

আন্তর্জাতিক
খবরিকা ডেস্ক : ছোটবেলায় গুপ্তধনের গল্প কে না পড়েছি। পড়তে পড়তে ভেবেছি, আহা যদি আমিও মাটি খুঁড়ে পেয়ে যেতাম রাশিরাশি সোনার মুদ্রা। হয়ে যেতাম রাতারাতি ধনী! কিন্তু গল্প নয়, বাস্তবেই রাশিরাশি স্বর্ণমুদ্রা খুঁজে পেয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক দম্পতি। আর সেই গুপ্তধন ছিল তাদেরই অধিকারে থাকা জমিতে। ২০১৩ সালে পাওয়া ওই সোনার মুদ্রাগুলোর বর্তমান মূল্য আনুমানিক ১ কোটি মার্কিন ডলার। বিরলমুদ্রা বিক্রেতাদের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। ১৮৪৭ থেকে ১৮৯৪ সালের মধ্যে তৈরি ১৪২৭ টি সোনার মুদ্রা যা কখনো ব্যবহৃত হয়নি এবং একদম নতুন অবস্থায় রয়েছে। অজ্ঞাতনামা ওই দম্পতি ২০১৩ সালের এপ্রিলে হাঁটতে গিয়ে একটি গাছের নিচে ধাবত পাত্রের ভেতর মুদ্রাগুলোর খোঁজ পান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই সম্ভবত মাটির নিচ থেকে পাওয়া সর্ববৃহৎ গুপ্তধন। মুদ্রাবিশেষজ্ঞ ডেভিড ম্যাকার্থি বলেন, “জাহাজের ধ্বংসাবশেষ থেকে অনেক বেশি ...
বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে প্রধানমন্ত্রী

বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
খবরিকা ডেস্ক : জাতীয় সংসদে বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে অবস্থান নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলে বিদ্যুত্ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফারাজীর সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমাদের আশপাশের দেশে বা অন্যান্য দেশে দেখেন, কত টাকায় বিদ্যুত্ কেনে? ব্যবহার করবেন আর দাম দেবেন না?’ প্রধানমন্ত্রী আরও বলেন, দাম বাড়ছে বললে তো চলবে না, উত্পাদন খরচ তো দিতে হবে। ব্যবহারে সাশ্রয়ী হলে দাম বাড়ালেও অসুবিধা হবে না। সরকারের ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, উত্পাদন বাড়ালেই চলবে না। সঞ্চালন লাইন এবং উপকেন্দ্র তৈরি করতে হবে। আরেক সম্পূরক প্রশ্নের জবাবে গাজী গোলাম দস্তগীর জানতে চান, ব্য...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি পুরোনো সাক্ষাকৎকার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি পুরোনো সাক্ষাকৎকার

মুক্তাঙ্গন
খবরিকা ডেস্ক : ওরিয়ানা ফ্যালাচি ইটালীর বিখ্যাত মহিলা সাংবাদিক। রোম থেকে প্রকাশিত ‘এল ইউরোপিও’পত্রিকার সঙ্গে তিনি দীর্ঘদিন জড়িত ছিলেন। সত্তুর দশকের প্রায় পুরো সময় জুড়ে বিশ্বের বিতর্কিত বহু রাষ্ট্র ও সরকার প্রধান এবং রাজনৈতিক ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহন করে তিনি বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন। এসব সাক্ষাৎকার বিশ্বের প্রধান সকল ভাষায় অনূদিত ও পুনঃ প্রকাশিত হয়েছিল। ফ্যালাচির আক্রমণাত্মক প্রশ্ন সাংবাদিকতার নিয়ম নীতি অনুসারে বস্তুনিষ্ঠতা থেকে বহু দূরে এবং সেজন্যে তাকে সমালোচনার শিকার হতে হয়েছিল বহুবার। তিনি যাদের সাক্ষাৎকার নিয়েছিলেন তাদের অবস্থান ও মর্যাদার প্রতি তিনি ভ্রুক্ষেপ না করে অনেক ক্ষেত্রে সীমা লংঘন করে ফেলেছিলেন। কিন্তু যে সাহসিকতার সাথে তিনি জীবনের ঝুঁকি নিয়ে একনায়কদের মুখোমুখি হয়েছিলেন এবং প্রশ্নবানে জর্জরিত করেছিলেন তা বহুল প্রশংসিত হয়েছিল। পাঠকরা যেন তার সাক্ষাৎকারের মাধ্যমে সরাসরি স...
১১৫ উপজেলায় চলছে ভোটগ্রহণ

১১৫ উপজেলায় চলছে ভোটগ্রহণ

জাতীয়, স্লাইড
খবরিকা ডেস্ক : চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ১১৫টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচনী এলাকাগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মঙ্গলবার থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী। মঙ্গলবার মধ্যরাত থেকেই শেষ হয়েছে মিছিল-মিটিংসহ সব ধরনের প্রচার-প্রচারণা। একই সঙ্গে বন্ধ হয়েছে সব ধরনের যান্ত্রিক যান চলাচল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা পরিষদের এ নির্বাচন দলীয় ব্যানারে না হলেও দলীয় প্রভাব রয়েছে সবখানেই। আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের পছন্দমতো প্রার্থী দিয়েছে। ভোট গ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, প্রথম পর্বের উপজেলা নির্বাচনের ত্রুটি থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় পর্বের নির্বাচন আরো স...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই লেইনেই বারইয়ারহাট থেকে ছোট কুমিরা পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। সরেজমিনে অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের দিকে যেতেও দেখা গেছে। জানা যায়, বুধবার (১৯ ফেব্র“য়ারি) রাত ১০টায় মীরসরাই উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিনের কর্মীরা মীরসরাই উপজেলার মীরসরাই ও নিজামপুরের বিভিন্ন অংশে ব্যারিকেড দিলে এই যানজটের সৃষ্টি হয় যা নিয়ন্ত্রনে আনতে বিকেল ৪টা পর্যন্ত ট্রাফিক পুলিশদের কঠোর পরিশ্রম করেতে দেখা গেছে। এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান, যানজট ছিল তবে এখন গাড়ি চলছে। যানজট সৃষ্টির কোনো কারণ তিনি জানেন না বলেও জানান তিনি।...
আগামীকাল ভোট, মানসিক চাপে সংখ্যালঘুরা

আগামীকাল ভোট, মানসিক চাপে সংখ্যালঘুরা

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বুধবার মীরসরাইয়ে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীদ্বয় নিয়ে মানসিক চাপে পড়েছে স্থানীয় সংখ্যালঘুরা সম্প্রদায়ের লোকেরা। তাদের মতে আওয়ামীলীগের দুই প্রার্থীই মনে করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন তাদেরকে ভোট দেবে। বিশেষজ্ঞদের মতে ক্ষমতাসীন দল থেকে দুইজন প্রার্থী হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন জানান, ভোট চাইতে এসে বর্তমান উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও চেয়ারম্যান পদের আরেক প্রার্থী আতাউর রহমানের কর্মীদের প্রত্যাশা দেখে মনে হয় সংখ্যালঘুরা কেবল তাদেরই পক্ষে। এ বিষয়ে মীরসরাই পূজা উদ্যাপন পরিষদের সভাপতি উত্তম কুমার শর্মা জানান, আওয়ামীলীগ মনে করে সংখ্যালঘুরা তাদের ভোট ব্যাংক। আর এবারের উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান প্রার্থী দুইজন হওয়ায় তাদের কোন্দলের বলি হওয়ার সম্ভাবনা দেখা দ...