Friday, September 11Welcome khabarica24 Online

Author: mahabubur rahman

মীরসরাইয়ের মেয়ে দাউদকান্দিতে হত্যার অভিযোগ

মীরসরাইয়ের মেয়ে দাউদকান্দিতে হত্যার অভিযোগ

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের মেয়ে কুমিল্লার দাউদকান্দিতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মেয়ের নাম স্বপ্না বেগম (২৫)। গত শনিবার (২৮ ডিসেম্বর) দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ গ্রামের বিটতলা এলাকার শ্বশুরালয় থেকে তার লাশ উদ্ধার করে দাউদকান্দি থানা পুলিশ। সে মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের জসিম উদ্দিনের কন্যা ও দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বিটতলা গ্রামের ঝাড়– সর্দারের ছেলে প্রবাসী শাহজাহানের স্ত্রী। এ বিষয়ে নিহতের বাবা জসিম উদ্দিন বাদী হয়ে দাউদকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা (নং-০৪/৩৮) দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, শনিবার দুপুর ১২টায় স্বপ্নার শ্বশুর ফোন করে জানায় যে, স্বপ্না বিষপানে আত্মহত্যা করেছে এবং লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ শুনে সেখানে যাওয়ার পথে আবার ফোন আসে যে, হাসপাতালে না গিয়ে বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু বাড়িতে গিয়ে শুধু স্বপ্নার ল...

মুক্তিযোদ্ধা মরহুম রফিক আহম্মদ চেয়ারম্যানের স্ত্রীর ইন্তেকাল

মীরসরাই
নিজস্ব প্রতিনিধিঃ মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মরহুম রফিক আহম্মদের স্ত্রী ও মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়নের মাতা চশমে আরা বেগম ইন্তেকাল করেছেন । আজ সকাল ১০ ঘটিকার সময় তিনি নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন । মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর । তার মৃত্যুতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম পি,মিরসরাই উপজেলা আওয়ামীলীগ, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগ, করেরহাট ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক গোলাম মাওলা ও সদস্য সচিব রেজাউল করিম নোমান, উদয়ন ক্লাব,পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা, অভিযান ক্লাব সহ ভিবিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।...
শীতকালীন সবজি নিয়ে বিপাকে কৃষকেরা

শীতকালীন সবজি নিয়ে বিপাকে কৃষকেরা

অর্থ-বাণিজ্য, মীরসরাই
নিজস্ব প্রতিবেদক : মৌসুমী শাক সবজীর জন্য স্বনির্ভর জনপদ মীরসরাই। সমৃদ্ধ এই জনপদে সারাদেশে লাগাতার অবরোধের জের ধরে চলমান সময়ে শীতকালীন সবজি নিয়ে কৃষকরা পড়েছে চরম বিপাকে। পাহাড়ী পলি বেষ্টিত এই জনপদের উর্বর মাটি শীতকালীন সবজীর জন্য খুবই উৎকৃষ্ট। এখান থেকে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে যায় শিম, কাকরোল, ফুলকপিসহ নানান শীতকালীন সবজি। প্রতিদিন সকালে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মীরসরাই উপজেলার বিভিন্ন হাটবাজারে মৌসুমী সবজি শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, করলা, কাকরোলসহ নানা সবজি মহাসড়কের বড়দারোগারহাট, হাদি ফকিরহাট, বড়তাকিয়া, মীরসরাই সদরহাট, মিঠাছরা, বারইয়াহাট ও করেরহাটসহ বিভিন্ন বাজারে কৃষকরা তাদের সবজি নিয়ে এসেও মাথায় হাত দিয়ে বসে থাকতে হচ্ছে। কারণ হিসেব কৃষকরা হতাশাভরা কণ্ঠে বলেন- ‘অবরোধের কারণে কোনো বড় পাইকার না আসার কথা। সরেজমিনে দেখাও গেছে তা-ই। কোন বড় কোন পাইকারই আসছে না ...
বাবা-ভাই মিলে করেরহাটে যুবক খুন

বাবা-ভাই মিলে করেরহাটে যুবক খুন

জাতীয়, মীরসরাই, সংবাদ শিরোনাম
ওমর ফারুক ইমন |:  বাবা ও ভাইয়ের সাথে ঝগড়ার এক পর্যায়ে মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নের যুবক ইমন (২৮) কে খুন করার অভিযোগ উঠেছে । নিখোঁজের ৯ দিন পর গতকাল (২০ ডিসেম্বর) মাগরিবের পর তার লাশ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। অভিযুক্ত বাবা ও ভাইকে আটক করেছে পুলিশ। গ্রামবাসী থেকে প্রাপ্ত তথ্যে  জানা যায় গত ১২ ডিসেম্বর রাতে কাদের মোল্লার ফাঁসির রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর মহাজনগ্রামের সদ্য বিএ পাশ করা যুবক ইমন (২৮) এর সাথে পিতা দেলোয়ার হোসেন ও অপর ভাই নিশান (২৬) এর রাজনৈতিক বিষয় ও কাদের মোল্লার ফাঁসি বিষয়ক তুমুল ঝগড়া হয়। এরপর থেকে ইমন নিখোঁজ হয়। কিন্তু গত ৬ দিন ধরে ইমনের পিতা ও ভাই কেউ তার খোঁজ ও নেয় নি। বরং কেউ জানতে চাইলে দায়সারা ভাবে বলেছে আমাদের ইমন চট্টগ্রাম গেছে বা বেড়াতে গেছে। এদিকে গ্রামের সোনাইছড়ি খালের একটি নির্জন স্থান থেকে গত দুইদিন ধরে পঁচা গন্ধ বেরুত...
মীরসরাইতে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির বৃত্তি পরীক্ষা সম্পন্ন

মীরসরাইতে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির বৃত্তি পরীক্ষা সম্পন্ন

জনপদ, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
খবরিকা২৪ ডেক্ ঃ উৎসবমূখর পরিবেশে গতকাল (২১ ডিসেম্বর) শনিবার মীরসরাইতে সরকারি প্রাথমিক শিক সতিমির বৃত্তি পরীা ও শান্তিনীড় নামের একটি বেসরকারী বৃত্তি পরীা সম্পন্ন হয়। উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রায় ৫ হাজার শিক্ষার্থী উক্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। প্রাথমিক শিক সমিতির বৃত্তি পরীক্ষা মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় সহ ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন, উপজেলার ভারপ্রাপ্ত শিা অফিসার হারুন অর রশিদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনজুর কাদের চৌধুরী, সাধারন সম্পাদক আজিজুল হক সহ শিক্ষক নেতৃবৃন্দ উক্ত পরীক্ষার কেন্দ্রগুলো সার্বক্ষনিক পরিদর্শন করেন। এছাড়া বারইয়াহাট বালিকা উচ্চ বিদ্যালয় এবং বারইয়াহাট কিন্ডার গার্টেনে শান্তিনীড় আয়োজিত শিক্ষান্নোয়ন বৃত্তি পরীক্ষা পৃথকভাবে অনুষ্ঠিত হয়।...
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হতাহত ৬

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হতাহত ৬

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২জন সিএনজি অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি চালকসহ আরো ৪জন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বরূ) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরার মুচিরপোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের ফজলুল করিম (৫০) এবং পরাগলপুর এলাকার শাহজাহান। আহতরা হলেন নিহত ফজলুল করিমের স্ত্রী সেলিনা আক্তার (৪০), মো: মিজান (২০), হারাধন বিবি (৫০) ও সিএনজি চালক নূর নবী (৩০)। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে আহত ৩জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ফারজানা আক্তার। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১২টার সময় চট্টগ্রাম থেকে বারইয়ারহাটগামী পিকআপ (ঢাকা মেট্রো- ড-১১০৪৯২) ও বারইয়ারহাট থেকে মীরসরাই সদরগামী সিএনজি অটোরি...
আশা পূরণ হচ্ছেনা ২৪ সহস্রাধিক নতুন ভোটারের

আশা পূরণ হচ্ছেনা ২৪ সহস্রাধিক নতুন ভোটারের

মীরসরাই, স্লাইড
তিলক বড়ুয়া : সবকিছু ঠিক থাকলে এবারই প্রথম ভোট দেওয়া হতো মিরসরাইয়ের ২৪ সহস্রাধিক ভোটারের। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি এবং শেষ পর্যন্ত জাতীয় পার্টি নতুন ভোটারদের সেই আশা পূরণ হতে দিলনা। সেই সাথে এবারের মতো ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হলো চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনটির পুরোনো ভোটাররাও। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ মীরসরাইয়ের সাংসদ নির্বাচনে একক প্রার্থী হওয়ায় এ আসনটির নির্বাচন হচ্ছেনা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাংসদ নির্বাচিত হতে চলেছেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ। বাংলাদেশ নির্বাচন কমিশন মীরসরাই অফিস সূত্রে জানা গেছে, এবার মীরসরাই আসনটির প্রার্থী ছিল ২ লাখ ৭২ হাজার ৮৩৪ জন। এদের মধ্যে নতুন ভোটারের সংখ্যা ২৪ হাজার ৫২৮ জন। স্নাতক ২য় বর্ষের ছাত্র জেটল বড়ুয়া এবারই প্রথম ভোটার হন। নির্বাচন নিয়ে সারাদেশের প্রত্যেক ভোটারের মতো তাঁরও উৎকণ্ঠার কমতি ছিলনা। ভোট...
মীরসরাইয়ে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

মীরসরাইয়ে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

মীরসরাই, স্লাইড
রাজিব মজুমদার : মীরসরাইয়ে এক তরুণীর গলাকাটা অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের জোরারগঞ্জের বিএসআরএম গেট সংলগ্ন স্থান থেকে অজ্ঞাতনামা তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। তরুণীটির বয়স আনুমানিক ১৮ বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম গেট সংলগ্ন স্থানে অজ্ঞাতনামা তরুণীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে কে বা কারা এই অষ্টাদশী তরুণীকে ধর্ষণ করে পরে তাকে ছুরিকাঘাতে হত্যা করে লাশটি রাতে এই স্থানে ফেলে দেয়। এ ব্যাপারে জোরারগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান, অষ্টাদশী তরুণীটিকে ধর্ষণ করে পরে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়। প্রাথমিকভাবে তরুণীটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে তরুণীটির ...