Friday, September 11Welcome khabarica24 Online

Author: mahabubur rahman

মীরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা

মীরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা

মীরসরাই, স্লাইড
নাছির উদ্দিন : মীরসরাইয়ে নাছিমা আক্তার (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার জোরারগঞ্জ থানার বারইয়ারহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের জামালপুর গ্রামের কালা কাজী বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের স্বামী এমরান হোসেন ওরফে গুরা মিয়া বিগত ৩-৪ মাস আগে বিদেশ থেকে থেকে দেশে ফিরে আর্থিক সংকটে পড়ে শ্বশুরদের কাছে যৌতুক দাবী করে। সেই সূত্রে সবসময় তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। ঘটনার দিন স্বামী-স্ত্রী দুজনই শ্বশুরালয় থেকে নিজ বাড়ীতে আসেন। যথারীতি রাতের খাবার সেরে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন নাছিমাকে ঘরের তীরের সাথে গলায় গামছা প্যাঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তারা দেখেন নিহতের দুই মেয়ে ছাড়া স্বামীসহ ঘরের অন্যান্য সদস্যরা পালি...
খবরিকা সম্পাদনা পরিষদের মতবিনিময় সভা

খবরিকা সম্পাদনা পরিষদের মতবিনিময় সভা

মীরসরাই, স্লাইড
খবরিকা প্রতিবেদন : মীরসরাইয়ের স্বনামধন্য ও পাঠকপ্রিয় পাক্ষিক খবরিকা সম্পাদনা পরিষদের উদ্যোগে ভ্রমন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় খবরিকা কার্যালয়ে সম্পদনা পরিষদের সদস্যদের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খবরিকার সম্পাদক মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক রাজিব মজুমদারের সঞ্চালনায় সভায় মতপ্রকাশ করেন খবরিকার উপদেষ্টা সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি রণজিত ধর, খবরিকার সহযোগী সম্পাদক ও দৈনিক কর্ণফুলী প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, খবরিকার মধ্যপ্রাচ্য প্রতিনিধি মনির উদ্দিন মান্না প্রমুখ। মত বিনিময় সভায় বর্তমান রাজনৈতিক অস্থিরতার জন্য সর্বসম্মতিক্রমে কক্সবাজার ও সেন্টমার্টিন ভ্রমন স্থগিত করা হয়। সভার প্রারম্ভে মধ্যপ্রাচ্য প্রতিনিধি মনির উদ্দিন মান্নার সম্প্রতি স্বদেশে আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিল...
মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ২ বসতঘর পুড়ে ছাই

মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ২ বসতঘর পুড়ে ছাই

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের আবু তাহেরের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভিকটিম সূত্রে জানা গেছে, উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু তাহেরের বাড়িতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার আগেই আবু তাহের ও একই বাড়ির এরশাদ উল্লাহর ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।...
মীরসরাইয়ে যুবলীগ কর্মীকে কুপিয়েছে শিবির, প্রতিবাদে দোকান ভাঙচুর

মীরসরাইয়ে যুবলীগ কর্মীকে কুপিয়েছে শিবির, প্রতিবাদে দোকান ভাঙচুর

মীরসরাই, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে নূর ছাপা নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে ছাত্রশিবির। প্রতিবাদে ৫টি দোকান ভাঙচুর করেছে যুবলীগ কর্মীরা। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার মিঠাছরা বাজারে এসব ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার দিন যুবলীগ কর্মী নূর ছাপা মোটরবাইকে তেল নেওয়ার জন্য মিঠাছরা গাঙচিল ফিলিং স্টেশনে যায়। তেল নিয়ে ফেরার সময় স্টেশনে ওঁত পেতে থাকা শিবিরকর্মী মামুন ও তার ১০-১২জন সঙ্গী দা দিয়ে নূর ছাপার পায়ের রগ কেটে দেয়। খবর পেয়ে যুবলীগ কর্মীরা ছুটে এলে শিবিরকর্মীরা পালিয়ে যায়। গুরুতর আহত যুবলীগ কর্মীকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে যুবলীগ কর্মীর ওপর হামলার প্রতিবাদে মিঠাছরা বাজারে বিএনপি-জামায়াত সমর্থিত ব্যবসা প্রতিষ্ঠান আল-আমিন ক্লথ স্টোর, ভাই ভাই ক্লথ স্টোর, সৈকত টেলিকম, জামশেদ ডেকোরেটার্স ও...

বাংলাদেশে র্শীষ আলোচিত সব ফাঁসি

জাতীয়, স্লাইড
বাংলাদেশে র্শীষ আলোচিত সব ফাঁসি এ.এস.রিপন: ১,রীমা হত্যার সেই মনির ২,এরশাদ শিকদার ৩,সালেহা হত্যাকারী ড়া.ইকবাল ৪,শায়খ রহমান ও বাংলা ভাই ৫,বঙ্গবন্ধুর সপরিবার কে হত্যার ৫ খুনির ফাঁসি ৬,কাদের মোল্লা... অপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড।আর এমন পরিণতি সব সময়ই আলোচনার জন্ম দেয়।তবে সব মৃত্যুদন্ড এত বেশি আলোচিত হয় না।কোনো কোনো ঘটনা রীতিমতো আলোচনার ঝড় তোলে।ওইসব মৃত্যুদন্ডের পেছনে থেকে যায় বহু স্মৃতি-বিস্মৃতির নানা ইতিহাস।সম্পতি ১৯৭১ সালে যুদ্ধপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের আগে আলোচিত ছিল বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের ফাঁসি কার্যকরের ঘটনা।এর আগে সবচেয়ে আলোচিত ছিল র্শীষ ছয় জঙ্গি নেতার ফাঁসি।বাংলাদেশের ইতিহাসে এরকমই আলোচিত ফাঁসির সব ঘটনা রয়েছে। রীমা হত্যার সেই মনিরঃ ১৯৮৯ সালের ৯ ই এপ্রিল স্ত্রী শারমিন রীমি কে হত্যা করেন মনির হোসেন।ঘটনার পরদিন তিনি গ্রেফতার হন।১৯৯০ সালের ২১ মে ঢাক...

উদয়ন শিক্ষোন্নয়ন মেধাবৃত্তি পরীক্ষা ২২শে ডিসেম্বর

মীরসরাই
ওমর ফারুক ইমনঃ মিরসরাই উপজেলার অন্যতম সামাজিক সংগঠন উদয়ন ক্লাব কর্তৃক আয়োজিত উদয়ন শিক্ষোন্নয়ন মেধাবৃত্তি পরীক্ষা আগামী ২২শে ডিসেম্বর করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২য়-৫ম শ্রেণীর প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। উদয়ন ক্লাবের প্রচার সম্পাদক মাকসুদুল আলম শাহীন জানান রাজনৈতিক অস্থিরতার কারণে অন্যান্য বছরের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা কম হওয়া সত্বেও পূর্ণ প্রতিযোগিতা ও সুশৃঙ্খল ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে।...
মীরসরাইয়ে সাড়ম্বর বিজয় দিবস উদযাপন

মীরসরাইয়ে সাড়ম্বর বিজয় দিবস উদযাপন

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে আড়ম্বরপূর্ণ বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে রবিবার দিবাগত রাত ১২টা ১মিনিটে মীরসরাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি, ছাত্রদল, যুবদল, পৌর আওয়ামী লীগ, পৌর বিএনপি, বাংলাদেশ মানবাধিকার কমিশন, পাক্ষিক খবরিকা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বিজয় দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় মীরসরাই স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্যারেড কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফ...
পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষে ৪ ছাত্রদল কর্মী আহত, ৮ দোকান ভাঙচুর

পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষে ৪ ছাত্রদল কর্মী আহত, ৮ দোকান ভাঙচুর

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে বাবু, মোমিন, রাকিব ও মুসা নামে ৪ ছাত্রদল কর্মী আহত হয়েছে। আহত ছাত্রদল কর্মীদেরকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার আবুতোরাব বাজারের বটতল এলাকায় এ ঘটনা ঘটে। ১৩ নং ইউনিয়ন বিএনপির সভাপতি মুসা মিয়া হামলার সত্যতা নিশ্চিত করেছেন। পৃথক ঘটনায় রবিবার দিবাগত রাত ১২টার পরে আবুতোরাব বাজারে ১১নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দেওয়ার পর কিছু দুর্বৃত্ত বিএনপি কার্যালয় ও বাজারের বিএনপি সমর্থকদের ৮টি দোকান ভাঙচুর করেছে বলে জানিয়েছে থানা যুবদলের আহ্বায়ক মো: আলাউদ্দিন। দোকানগুলো হলো আব্দুল্লাহ কুলিং কর্নার, বিউটি কুলিং কর্নার, ডাক্তার সালাউদ্দিন ফার্মেসী, ডাক্তার সোলেমান ফার্মেসী, রবি ট্রাভেল্স, সলিম মোবাইল সেন্টার, ইরান বাদশা এন্টারপ্রাইজ ও আবুল কাশেম টিম্বা...