Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: faruque emon

মীরসরাইতে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি, আহত-৫

মীরসরাই, সারা-দেশ
মীরসরাই প্রতিনিধি ॥ এবার পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারি ডাকাত দল গত বুধবার (২২ এপ্রিল) গভীর রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের মেহের আলী পন্ডিত বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটায়। এসময় ডাকাতদল দা-ছুরি দিয়ে কুপিয়ে জখম করে ৫জনকে। তাদের মধ্যে ৩জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার শিকার বারইয়াহাট বাজারের মুদি দোকানদার নিজাম উদ্দিন জানায় বুধবার (২২ এপ্রিল) রাত আড়াইটায় একদল লোক বাড়ীর দরজায় এসে পুলিশ বলে ডাকতে থাকে। এসময় সবাই আতংকগ্রস্থ হয়ে দরজা খুলে না দিলে ডাকাতদল লোহার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। নিজাম উদ্দিন আরো বলে আমি যা আছে নিয়ে যেতে বলি। তবু ও ডাকাতদল আমাকে ও আমার স্ত্রী ডালিয়া খানমকে ও বেঁধে ফেলে ঘরের আলমারির চাবি নিয়ে আমার স্ত্রীর ১৫ ভরি স্বর্ণ, ব্যবসার ২ লক্ষ টাকা নিয়ে শব্দ করলে প্রাণে ...

বিদ্যুতায়িত হয়ে দরিদ্র কৃষকের মৃত্যু

মীরসরাই
মীরসরাই উপজেলার ধূম ইউনিয়নের পাল বাড়ীর এক দরিদ্র কৃষক পুকুরে বিদ্যুতায়িত পানিতে নেমে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। বুধবার গভীর রাতে ঝড়ের সময় গাছের ঢালপালার সাথে ঘরের বিদ্যুতের তার ও ছিটকে পড়ে পাশ্ববর্তি পুকুরের পানিতে। ঝড়ের রাতের পর গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮ টায় মৃত হরেন্দ্র কুমার পালের মেঝ ছেলে সাধন চন্দ্র পাল (৩৫) পানিতে নামতে যায় কিছু মরা মাছ আর ঢালপালা তুলতে। এসময় সে বিদ্যুতায়িত হয়ে ছটপট করতে লাগলে বাড়ীর অপর চাচাতো ভাই মৃণাল পাল তাকে টেনে তোলার চেষ্টাকালে সে ও বিদ্যুতায়িত হয়। এবার অন্যরা সবাই ছুটে এসে কোনভাবে মৃণালকে বাঁচাতে পারলে ও সাধন পাল ঢলে পড়ে মৃত্যুর কোলে । এই বিষয়ে ৪নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক ইসমত জামশেদীর কাছে জানতে চাইলে তিনি বলেন নিহত সাধন অতি দরিদ্র প্রান্তিক কৃষক তার ক্রিয়াকর্ম বিকেলে সম্পন্ন হয়েছে। এই মৃত্যুর শোকে তার পরিবারের জন্য কয়েকদিনের অন্নের...

মীরসরাইয়ে নারীদের কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ইউনিয়ন পর্যায়ে মহিলাদের জন্য বেসিক আইটি/আইসিটি বিষয়ে আইটি সংস্থা বেইজের সহয়তায় ১৫ দিন ব্যাপী প্রশিক্ষন কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টার সময় মীরসরাইয়ের জেবি উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার কো-অর্ডিনেটর মোঃ আবদুস সালামের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান (প্যানেল ২) ইয়াছমিন শাহীন কাকলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান মকছুদ আহমদ চৌধুরী, জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, বেইজের প্রশিক্ষক সোহেল রানা, সহকারী প্রশিক্ষক হায়াত উল্ল্যাহ মেহেদী প্রমুখ। এসময় ২০জন শিক্ষার্থীকে আইটি/আইসিটি বিষয়ে প্র...

মীরসরাইয়ে দিনে দুপুরে দূর্ধর্ষ ডাকাতি!

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের জোরারগঞ্জ বাজারে দিনে দুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় জোরারগঞ্জ বাজারে অবস্থিত তানিয়া ম্যানশনে এই দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতদল গৃহকর্তীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। জানা গেছে, আফরোজা আক্তার (৩০) তার স্বামী এনায়েত উল্ল্যাহ প্রবাসে থাকায় তিন সন্তান নিয়ে তিনি তানিয়া ম্যানশনে বাসা ভাড়া থাকেন। ঘটনার সময় তার বড় দুটি সন্তান বিদ্যালয়ে থাকায় তিনি ৮মাস বয়সী শিশু সন্তান মুহিতকে নিয়ে ঘরে একাই ছিলেন। সকাল ১০টার দিকে ২৫ থেকে ৩০ বছর বয়সী ৩ যুবক দরজার কলিংবেল চাপলে ভেতর থেকে গৃহকর্তী পরিচিত জন ভেবে দরজা খুলে দেয়। এসময় ডাকাতদল ঘর ভাড়া নিতে এসেছে বলে ঘরে প্রবেশ করে। একপর্যায়ে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ওড়না দিয়ে হাত-পা বেঁধে ফেলে। এসময় তিনি চিৎকার করতে চাইলে, ডাকাতদল তার শিশু সন্তান মুহিনের গলায় অ...

মীরসরাইয়ে দিনে দুপুরে দূর্ধর্ষ ডাকাতি!

Uncategorized
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের জোরারগঞ্জ বাজারে দিনে দুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় জোরারগঞ্জ বাজারে অবস্থিত তানিয়া ম্যানশনে এই দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতদল গৃহকর্তীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। জানা গেছে, আফরোজা আক্তার (৩০) তার স্বামী এনায়েত উল্ল্যাহ প্রবাসে থাকায় তিন সন্তান নিয়ে তিনি তানিয়া ম্যানশনে বাসা ভাড়া থাকেন। ঘটনার সময় তার বড় দুটি সন্তান বিদ্যালয়ে থাকায় তিনি ৮মাস বয়সী শিশু সন্তান মুহিতকে নিয়ে ঘরে একাই ছিলেন। সকাল ১০টার দিকে ২৫ থেকে ৩০ বছর বয়সী ৩ যুবক দরজার কলিংবেল চাপলে ভেতর থেকে গৃহকর্তী পরিচিত জন ভেবে দরজা খুলে দেয়। এসময় ডাকাতদল ঘর ভাড়া নিতে এসেছে বলে ঘরে প্রবেশ করে। একপর্যায়ে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ওড়না দিয়ে হাত-পা বেঁধে ফেলে। এসময় তিনি চিৎকার করতে চাইলে, ডাকাতদল তার শিশু সন্তান মুহিনের গলায় অ...

মীরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আবু তৈয়ব (২৭) নামে এক যুবক আতœহত্যা করেছে। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাতটায় উপজেলার ৪ নম্বর ধূম ইউনিয়নের শান্তিরহাট বাজারে দোকান থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা। এলাকাবাসী জানায়, শান্তিরহাটে নুর ইলেকট্রিক নামে আবু তৈয়বের একটি ইলেকট্রিক দোকান রয়েছে। শুক্রবার সন্ধ্যায় তার এক আতœীয় ব্যবসা প্রতিষ্ঠান ভেতর থেকে বন্ধ দেখে বাইরে থেকে একাধিকবার ডাকার পরও কোন শব্দ না পেয়ে দরজার ছিদ্র দিয়ে দেখতে পায় সিলিং ফ্যানের সাথে তৈয়বের লাশ ঝুলছে। এসময় সে কয়েকজন ব্যবসায়ীকে ডেকে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখে গলায় ফাঁস দিয়ে তৈয়বুর আতœহত্যা করেছে। পরে পুলিশকে খবর দিলে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌছায়। নাম প্রকাশে অনিচ্ছুক তার কয়েকজন প্রতিবেশি জানান, মূলত প্রেম ঘটিত কারণে তৈয়বুর আতœহত্যা করতে পারে। উপজেলার আবুতোরাব এলাকার একট...

আইনের কাছে হার মানলো যুগলের প্রেম

মীরসরাই
প্রেমের টানে পালিয়ে গিয়ে বিয়ে করে ও প্রাপ্ত বয়স্ক না হওয়ায় পুলিশের হাতে আটক হলো মীরসরাইয়ের এক যুগল। মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার পুলিশ যুগলকে চট্টগ্রামের হালিশহর থেকে গতকাল বৃহস্পতিবার ভোররাতে আটক করে নিয়ে মীরসরাই নিয়ে আসে। উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের প্রবাসী জাহাঙ্গির আলমের কন্যা জোরারগঞ্জ মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী আনিকা আলমের সাথে তার ফুফাতো ভাই দুবাই প্রবাসী কামাল উদ্দিন (২৮) এর মন দেয়া চলছিল দীর্ঘদিন ধরে। অতঃপর যুবক কামাল বিদেশ থেকে এসে দুমাস পূর্বে লুকিয়ে চট্টগ্রাম গিয়ে আইনজীবীর মাধ্যমে জর্জ কোর্টের নোটারী পাবলিকে এফিডেভিট করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যাহার এফিডেভিট রেজিস্টার নং ১৭৬, তাং ১৮-২-১৫ ইং। আবার ইতিমধ্যে যুগলরা দুজন বাড়ি থেকে পালিয়ে গিয়ে চট্টগ্রামের হালিশহরে বাসা নেয়। এদিকে আনিকার বাবা প্রবাস থেকে এসে মা কামরুন্নাহারকে বাদী করে জোরারগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করলে ...

মীরসরাইয়ে ট্রাক পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মীরসরাই
মীরসরাই প্রতিনিধি ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার মিঠাছরা বাজারের বাইপাস এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন মৃত্যু হয়। এছাড়া আরো ৪জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে । হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এস আই ফরিদ উদ্দিন জানান গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় মিঠাছরা এলাকার বাইপাসে চট্টগ্রামমুখি ট্রাক নং ঢাকামেট্রো -ট- ১৬-৯১৭২ কে রং সাইড দিয়ে আসা বিপরীতমুখি পিকআপ নং ঢাকা মেট্রো ড ১৪-৪২২০ মুখোমুখি সংঘর্ষ হয়। একটি বাসকে সাইড দিতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। গুরুতর আহত অবস্থায় ট্রাকের হেলপার মোহাম্মদ আলমগীর (২৪) কে মন্তাননগর হাসপাতাল নিয়ে গেলে দায়িত্বরত ডা: আলাউদ্দিন তাকে মৃত ঘোষণা করে। এছাড়া ট্রাকচালক এবায়দুলাহ (২৮), পিকআপ চালক রহিমুলাহ (৩৪) ও আব্দুল হক (২৩) সহ আহত ৪ জনকে মিঠাছরা জেনারেল হাসপাতাল ও পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাইওয়ে প...