নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আবু তৈয়ব (২৭) নামে এক যুবক আতœহত্যা করেছে। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাতটায় উপজেলার ৪ নম্বর ধূম ইউনিয়নের শান্তিরহাট বাজারে দোকান থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা।
এলাকাবাসী জানায়, শান্তিরহাটে নুর ইলেকট্রিক নামে আবু তৈয়বের একটি ইলেকট্রিক দোকান রয়েছে। শুক্রবার সন্ধ্যায় তার এক আতœীয় ব্যবসা প্রতিষ্ঠান ভেতর থেকে বন্ধ দেখে বাইরে থেকে একাধিকবার ডাকার পরও কোন শব্দ না পেয়ে দরজার ছিদ্র দিয়ে দেখতে পায় সিলিং ফ্যানের সাথে তৈয়বের লাশ ঝুলছে। এসময় সে কয়েকজন ব্যবসায়ীকে ডেকে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখে গলায় ফাঁস দিয়ে তৈয়বুর আতœহত্যা করেছে। পরে পুলিশকে খবর দিলে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌছায়। নাম প্রকাশে অনিচ্ছুক তার কয়েকজন প্রতিবেশি জানান, মূলত প্রেম ঘটিত কারণে তৈয়বুর আতœহত্যা করতে পারে। উপজেলার আবুতোরাব এলাকার একটি মেয়ের সাথে দীর্ঘদিন ধরে তার প্রেমের সর্ম্প রয়েছে। কিছুদিন পূর্বে বিয়ের জন্য তার মা-বাবাকে মেয়ে দেখতে পাঠালে মেয়েটি তাদের পছন্দ হয়নি। তাই তাকে ওই মেয়ে বিয়ে করতে নিষেধ করেন। এ বিষয় নিয়ে পরিবারের সাথে তার মনমালিন্য চলছিল। হয়তো এ কারণে সে আতœহত্যা করতে পারে বলে তাদের ধারনা। তৈয়বুর ওই এলাকার আলী মিয়া সওদাগর বাড়ির নুর হোসেনের ছেলে। ঘটনাস্থলে উপস্থিত জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক ই¯্রাফিল আলম বলেন, আমি ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে ধারনা করছি যুবকটি আতœহত্যা করেছে। তবে কেন আতœহত্যা করেছে সে বিষয়ে কিছু জানতে পারিনি।
