Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: faruque emon

৬০০ কোটি ছাড়িয়ে গেলো ‘দঙ্গল’

বিনোদন, স্লাইড
সুপারস্টার আমির খান মানেই সুপার ডুপার হিট ছবি। তার অভিনীত সর্বশেষ ছবি ‘দঙ্গল’ ইতোমধ্যেই ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে আয় করেছে ৬০০ কোটিরও বেশি। বলিউডে এর আগে এমন নজির গড়েছে মাত্র পিকে, বজরঙ্গি ভাইজান ছবি দুটি। নিতেশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’ ছবিটি ইতিমধ্যে বিশ্বব্যাপী আমির খানের আরেক ছবি ‘ধুম থ্রি’র ৫৮৫ কোটি রুপি ও সালমান খান অভিনীত ‘সুলতান’ছবির ৫৭২ কোটি রুপির আয়কে ছাড়িয়ে গেছে। এখন ‘দঙ্গল’ এর সামনে আছে আমির খানেরই ‘পিকে’ (৭৯২ কোটি রুপি) ও সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ (৬২৬ কোটি রুপি) ছবিটি। তবে ধারনা করা হচ্ছে, এই দুইটি ছবিকে ছাড়িয়ে যাওয়া ‘দঙ্গল’ এর জন্য সময়ের ব্যাপার মাত্র...
শপথ নিলেন জেলা পরিষদে নির্বাচিত সদস্যরা

শপথ নিলেন জেলা পরিষদে নির্বাচিত সদস্যরা

জাতীয়, স্লাইড
প্রথমবারের মতো নির্বাচিত জেলা পরিষদের সদস্যরা বুধবার শপথ গ্রহণ করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি সকাল সাড়ে ১০টায় ও বেলা সাড়ে ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুই পর্বে আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের নবনির্বাচিত এই সদস্যদের শপথ বাক্য পাঠ করান। স্থানীয় সরকার বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন। খন্দকার মোশাররফ হোসেন প্রথমে সকাল সাড়ে ১০টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৫৮ জন জেলা পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। পরে তিনি বেলা সাড়ে ১১ টায় রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের জেলা পরিষদের ৬১১ জন নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এলজিআরডি সচিব আবদুল মালেক অনুষ্ঠান পরিচালনা করেন। তিনি শপথ অনুষ্ঠানে জানান, সম্প্রতি অনুষ্ঠিত জেল...

সজল-তিশার পাখির ডানায় ভর

বিশেষখবর, স্লাইড
বিনোদন প্রতিবেদক : বেসরকারি টেলিভিশন আরটিভির সাপ্তাহিক আয়োজন ডাবর আমলা নিবেদিত ‘মানডে নাইট সুপার ড্রামা’। এর আওতায় প্রতি সপ্তাহের সোমবার রাত ৮টা ১০ মিনিটে প্রচার হয় একটি খণ্ড নাটক। তারই ধারাবাহিকতায় নতুন নাটক হিসেবে আগামীকাল সোমবার (১৬ জানুয়ারি) প্রচারিত হবে ‘পাখির ডানায় ভর’। সেতু আরিফের রচনা ও পরিচালনায় নাটকটিতে জুটি হয়ে কাজ করেছেন সজল ও তাসনুভা তিশা। এছাড়াও আছেন স্পর্শিয়া। নাটকের গল্পে দেখা যাবে- মীরা ও পার্থর রেমের সম্পর্কের মধ্যে হঠাৎ শুরু হয় অস্থিরতা। কারণ পার্থ ও মীরার ব্যক্তিত্বের দ্বন্দ্ব,সময়ের টানাপোড়ন, ভালো লাগা না লাগার মারপ্যাচ ইত্যাদি। মীরা তার প্রয়োজনে আলাদা হতে থাকে পার্থর কাছ থেকে। অন্যদিকে নুসরাতের সঙ্গে অদ্ভুতভাবে যোগাযোগ হয় পার্থর। পরিবারের পক্ষ থেকে নুসরাতের বিয়ে ঠিক হয়ে থাকে। কিন্তু নুসরাত বিয়ে করতে চায় না। পরিবার নুসরাতের পড়াশুনার খরচ বন্ধ করে দেয়। নুসরাত পড়ত...

পিকআপ চাপায় শিশু আহত, মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরি দোকানে আহত ৪

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন ৫ জন। গতকাল (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ার এলাকায় লরি চট্ট-মেট্রো ঢ- ৮১০৬৪১ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পূর্ব পাশের দোকানে ঢুকে পড়ে। এতে তিনটি দোকান ভেঙ্গে দোকান কর্মচারীসহ ৪ জন গুরুতর আহত হয়। আহতদের উপজেলার মাতৃকা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হল- মেজবা ষ্টোর, মফিজুল ইসলাম ট্রেডার্স, শয়ন সেলুন। আহতরা হলেন মেজবাউল আলম (২০), শয়ন (২১), যুবরাজ নাথ (৪৮)। মফিজুল ইসলাম ট্রেডার্সের মালিক মফিজুল ইসলাম এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকা বলে জানান। অপরদিকে দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাদামতলী এলাকায় পিক-আপ ভ্যান চাপায় রাকিব হোসেন (১২) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় মাতৃকা হাসপাতালে ভর্তি করা হয়। তার বাড়ি মীরসরাইয়ের খৈয়াছরার মধ্যম আমবাড়ীয়া গ্রামে বলে ...

মীরসরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন সম্পন্ন

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন মীরসরাই উপজেলা শাখার কর্মরত তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের প্রতিনিধি সম্মেলন ও মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। গতকাল (১৩ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় উপজেলার মীরসরাই ডিগ্রী কলেজের হল রুমে মীরসরাই উপজেলা কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক মোঃ ইউছুপের সভাপতিত্বে এবং বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আক্কাস মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকশিস চট্টগ্রাম জেলার সহ-সভাপতি এবং মীরসরাই ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি ফজলুল করিম, চট্টগ্রাম জেলা ও মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম, কমরআলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, রশিদ আরিফুল ইসলাম, আবদুস সালাম, আবু তাহ...

মীরসরাইয়ে আগুনে পুড়ে ৫টি দোকানঘর ও ১টি ক্লাব ভস্মীভূত

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জের আবুরহাট বাজারে আগুনে পুড়ে ৫টি দোকানঘর ও একটি সামাজিক সংগঠনের কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল (১৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মীরসরাইয়ের ঐতিহ্যবাহী আবুরহাট বাজারের পশ্চিম পাশে ভূঁইয়া মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পূবে অগ্নিকান্ডে সাইফুল ইসলামের ফার্ণিচার দোকান, জাহিদুল ইসলামের ভিডিও দোকান, আবুল কালামের কুলিং কর্ণার, মোঃ হাসানের ফার্ণিচার দোকান, শেখ কামালের কুলিং কর্ণার এবং সামাজিক সংগঠন দুরন্ত সংঘের কার্যালয় পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এ ব্যাপারে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে ৫টি দোকানঘর ও একটি ক্লাব পুড়ে গেছে। মীরসরাই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়...

মীরসরাইয়ে দুর্বার প্রগতি সংগঠন’র ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসব পালিত

মীরসরাই, সাহিত্য-সংগঠন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ ‘এসো হাতে হাত রেখে, সুন্দর সমাজ গড়ি সবাই মিলে’ এই শ্লোগানকে ধারণ করে ষষ্ঠ বর্ষপূর্তি উৎসব উদ্যাপন করলো মীরসরাই উপজেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মলিয়াইশের ‘দুর্বার প্রগতি সংগঠন’। গত শনিবার (৭ জানুয়ারি) মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানমালা। সকালে জাতীয় সংগীতের মাধ্যমে দুর্বারের নিজস্ব কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, রঙ-বেরঙের পতাকা ও কমলা রঙের টি-শার্ট পরে ঢোলের তালে বর্ণিল মটর শোভাযাত্রা বের করে দুর্বার’রা। শোভাযাত্রাটি মীরসরাই উপজেলার বারইয়ারহাট থেকে বড়দারোগারহাট হয়ে আবার কার্যালয়ে এসে শেষ হয়। রঙ বেরঙের বেলুন, জরি, নান্দনিক তোরণ, লাল-নীল বাতি দিয়ে সাজানো হয় উৎসব চত্বর। বিকালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সংগঠনের সভাপতি হাসান মো. সাইফ উদ্দীনের সভাপতিত্...

‘চলমান মীরসরাই’ এর সম্পাদক দায়িত্বভার গ্রহন করলেন শাহাদাৎ হোসেন চৌধুরী ; অভিনন্দন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই থেকে প্রকাশিত জনপ্রিয় মাসিক পত্রিকা ‘চলমান মীরসরাই’ নতুন সম্পাদকের দায়িত্ব পালন করবেন শাহাদাৎ হোসেন চৌধুরী । জানুয়ারী মাস ২০১৭ সাল থেকে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেছেন। দীর্ঘ এক যুগ পর পত্রিকাটির সম্পাদনায় নতুন মুখ যোগ হলো। এর আগে সম্পাদক ছিলেন মোহাম্মদ মনজুরুল হক। বর্তমানে তিনি প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করবেন। বেশ কয়েক বছর ধরে শাহাদাত হোসেন চৌধুরী ‘চলমান মীরসরাই’ এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। পত্রিকাটিকে আরো আধুনিক, মানসম্পন্ন , পাঠক প্রিয়তা এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে তাকে এ দায়িত্ব দেয়া হয়। চলমান মীরসরাই এর সম্পাদক দায়িত্বভার গ্রহন করায় শাহাদাৎ হোসেন চৌধুরীকে মীরসরাই প্রেসক্লাব, পাক্ষিক খবরিকা, মাসিক দুর্বার, এর পক্ষে থেকে অভিনন্দন। প্রেস বিজ্ঞপ্তি...