Thursday, October 29Welcome khabarica24 Online

Author: faruque emon

এসিআই ফান কেক-আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার পেলেন পলাশ মাহবুব

বিনোদন, সাহিত্য-সংগঠন
খবরিকা ডেস্ক:  এসিআই ফান কেক-আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও নাট্যকার পলাশ মাহবুব। এবারের বইমেলায় পাঞ্জেরি থেকে প্রকাশিত পলাশ মাহবুবের ‌‘মা করেছে বারণ’ গ্রন্থের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়। এ বছর আরও পুরস্কার পেয়েছেন বিশিষ্ট শিশুসাহিত্যিক আলী ইমাম, জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক এবং ছড়াকার মামুন সারওয়ার। বইমেলার শেষ দিনে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান এবং বিশিষ্ট শিশু সাহিত্যিক লুৎফর রহমান রিটন। অচিরেই অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। খবর প্রিয়.কম এর...

পাওয়ার ব্যাংক কেনার আগে জেনে নিন

বিজ্ঞান-প্রযুক্তি
স্মার্টফোন শুধুমাত্র কথা বলার যন্ত্র নয়। ইন্টারনেট ব্যবহার করার জন্য আদর্শ ডিভাইসও। সঙ্গে যদি গেমস খেলার নেশা থাকে তা হলে তো কথাই নেই। কখন যে চুপিসারে আপনার স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যাবে, আপনি নিজেও জানবেন না।   জরুরি মুহূর্তে ফোনের চার্জ শেষ হয়ে গেলে, সেই বিপদজনক পরিস্থিতির মোকাবেলায় রয়েছে পাওয়ার ব্যাংক। এজন্য বাজারে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক। এর ফলে অনেককেই পাওয়ার ব্যাংক বাছাই করতে গিয়ে বিভ্রান্তিতে পড়তে হয়। পাওয়ার ব্যাংকের সব স্পেসিফিকেশনও জানা থাকে না সবার। ফলে বিভ্রান্তি আরও বাড়ে।   তাই পাওয়ার ব্যাংক কেনার আগে কিছু বিষয় আগেই জেনে রাখুন।   * পাওয়ার ব্যাংকে কতক্ষণ চার্জ দেওয়া উচিত? – পাওয়ার ব্যাংক-এ কতক্ষণ চার্জ দিতে হবে তা পাওয়ার ব্যাংকটির ক্যাপাসিটির ওপর নির্ভর করে। বেশি ক্ষমতার পাওয়ার ব্যাংকে বেশি সময় চার্জ দিতে...

এক জোড়া মুরগির দাম ২ লাখ টাকা

অর্থ-বাণিজ্য
একটা মুরগির নাম ড্রাগন। ভাতেই অবাক লাগে একটা মুরগি তাও আবার নাম ড্রাগন। শরীরে লোমও তুলণামূলক কম, দেখলে মনে হবে পায়ে যেন গোদ রোগ, অনেকটা বয়সকাতুরে ভাব ভারী পায়ের কারণে নিজের ডিম থেকে ঠিকমতো বাচ্চা ফোটাতেও অপারগ। কথা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি ও কুৎসিত চেহারার মুরগিকে নিয়ে। ভিয়েতনামের ড্রাগন মুরগিকে এখন বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি মুরগি। এর আগে ইন্দোনেশিয়ার আয়াম চেমানি নোমের এক জাতের কালো রঙের মুরগিকে বলা হতো সবচেয়ে দামি। এক জোড়া ড্রাগন মুরগির দাম ১,৬০০ পাউন্ড অর্থাৎ, বাংলাদেশের হিসাবে ১ লাখ ৯৬ হাজার ৮৬৫.৮৫ টাকা। এত দাম হওয়ার আরেকটা কারণ হলো ড্রাগন মুরগির বংশ বিস্তার খুবই কঠিন ব্যাপার, ফলে মাংসের সরবরাহও কম। আর মাংস সুস্বাদুও বটে। হ্যানয় থেকে প্রায় ২০ মাইল দূরে হাং ইয়েন প্রদেশের খোয়াই শাউ জেলা থেকে ড্রাগন মুরগি নিয়ে সাধারণত বিভিন্ন রেস্তোরাঁতে ধনীদের জন্য রান্না করা হয়। এদের ওজন ৩ থে...

ইউপি নির্বাচনে মীরসরাই উপজেলার ৯টি ইউনিয়নে ধানের শীষ প্রতীকে প্রার্থী যারা

মীরসরাই
মীরসরাইয়ে ১৬টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষণা মোতাবেক দলীয় প্রতীকে নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ৯টি ইউনিয়নে তৃণমূল নেতৃর্ত্বের ভোটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তার পাশাপাশি বিরোধী দল বিএনপি তাদের ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রার্থী হয়ে ৯টি ইউনিয়নে প্রতিদন্ধীতা করবেন। মীরসরাই উপজেলার ৯টি ইউনিনেয় বিএনপি প্রার্থী হলেন যারা, ২নং হিঙ্গুলী উপজলো কৃষকদলের আহ্বায়ক ইউসুফ জমিদার, ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক মাওলানা জমির উদ্দিন, ৪নং ধুম ইউনিয়নে বিএনপির সদস্য মো: হাবিবুল্লাহ, ৫নং ওচমানপুর ইউনিয়নে বিএনপির সদস্য মো: মহসিন, ৬নং ইছাখালী ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নুরুল মোস্তফা, ৭ নং কাটাছরা ইউনিয়নে প্রার্থী হয়েছেন ইউনিয়ন বিএনপির সদস্য মো: শহীদ, ৮নং দুর্গাপুর ইউনিয়নে উপজেলা...
ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন স্থগিত

ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন স্থগিত

জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ
জঙ্গি অর্থায়নের অভিযোগে দায়ের করা দুটি মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন আগামী ২০ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে। আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচাপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান। আজ চেম্বার আদালতের স্থগিতাদেশের ওপর শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, এখন পর্যন্ত হাইকোর্টের জামিন আদেশের রায়ের কপি প্রকাশিত হয়নি। এ কারণে আপিল করা যাচ্ছে না। এ পর্যায়ে আদালত জামিনের রায়ের কপি বের না হওয়ায় ২০ মার্চ পর্যন্ত জামিন স্থগিত রাখেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আসামিপক্ষে ছিলেন জয়নাল আবেদিন। ...
রাজনের বাড়িতে ওরসে ভক্তের ঢল

রাজনের বাড়িতে ওরসে ভক্তের ঢল

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম
নির্মমভাবে খুন হওয়া সিলেটের শিশু সামিউল আলম রাজনের গ্রামের বাড়ি বাদেআলীতে ওরস মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা থেকে ওরস শুরু হয়। চলবে বাদ ফজর পর্যন্ত। ওরস উপলক্ষে সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্ত আসেন। গাইলেন গান, করলেন রাজনের জন্য দেয়া। আয়োজকরা জানিয়েছেন, রাজনের প্রপিতামহ সৈয়দ শেখ ছাইদ আলী শাহ ছিলেন একজন পীর। তিনি মারা যাওয়ার পর তার বসতভিটায় পাশে তাকে সমাহিত করা হয়। নরপশুদের নির্যাতনে খুন হওয়া রাজনকেও ছাইদ আলী শাহ’র কবর পাশে সমাহিত করা হয়। ছাইদ আলীর মৃত্যুর পর থেকে সেখানে ওরস মাহফিলের অনুষ্ঠিত হচ্ছে। ওরস মহাফিলের আয়োজনের জন্য একটি কমিটিও রয়েছে। সেই কমিটির বর্তমান সভাপতি মন্তাজ আলী জানান, প্রতিবছরই সৈয়দ শেখ ছাইদ আলী শাহ’র মাজারে একদিনব্যাপী ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। এবারও এ ওরস মাহফিলের আয়োজন করা হয়েছিল। তিনি আরো জানান, রোববার সন্ধ্যায় থেকে ওরস শুরু হয়। শেষ হয় ...

দেড় মাসে হত্যার শিকার ৪৫ শিশু

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়
ঢাকা: অপরাধীরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিষ্পাপ শিশুদের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করছে। শিশুহত্যার মতো ঘৃণিত অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায়শিশু হত্যার ঘটনা ক্রমশই বাড়ছে। চলতি মাসের ফেব্রুয়ারির প্রথম ১৭ দিনেই হত্যাকান্ডে শিকার হয়েছে অন্তত ১৪ শিশু। গত মাসে এই সংখ্যা ছিল ২৯। আর গত দেড় মাসে হত্যা করা হয়েছে ৪৫ শিশুকে। দেশে একের পর এক এই শিশু হত্যার ঘটনা অতীতের যেকোনো সময়কে হার মানিয়েছে। দেশে সম্প্রতি শিশু হত্যা ও অপহরণের ঘটনায় মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা এমন প্রতিবেদন প্রকাশ করেছে। সেইসঙ্গে এ ঘটনায় তীব্র ক্ষোভও প্রকাশ করেছে সংগঠনটি। এ বিষয়ে এক বিবৃতিতে সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা বলেন, ‘শিশু নির্যাতন ও হত্যার মতো অপরাধ প্রতিরোধ করতে প্রয়োজন সামাজিক আন্দোলন। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সচেতনতাইপারে কেবল এই ধরনের সংকট থেকে উদ্ধার ক...
পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

জনপদ, মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক: গত ২৭ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩ ঘটিকা পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট প্রাঙ্গনে , পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়। উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন দেশ টিভি ও বিটিভি বিশিষ্ট আলোচক ও দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রারাসা অধ্যক্ষ, আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব। বিশেষ ওয়াযেজ হিসেবে আরো ওয়াজ করেন ছোট কুমিরা নুরীয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রারাসা,উপাধ্যক্ষ ও বাইতুন নুর জামে মসজিদ বিশিষ্ট খতিব নাছির উদ্দিন আনোয়ারী সাহেব এতে আরো ওয়াজ করেন চ্যানেল আই এর মিড়িয়া ব্যক্তিত্ব- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ক্বারী ও নাথ শিল্পী জনাব মাওলানা তারেক আবেদীন আলকাদেরী সহ এতে আরো ওয়াজ করেন শেখ কালা মিয়া জামে মসজিদের খতিব মাওলানা সহিদুল ইসলাম, ওমানী জামে মসজিদের প্রেশ ইমাম মাওলানা আব্দুল আজীজ,শেখ কালা মিয়া জামে ...