Thursday, October 29Welcome khabarica24 Online

Author: faruque emon

অবশেষে পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে টাইগাররা

অবশেষে পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে টাইগাররা

খেলাধুলা, খেলার মাঠ
খবরিকা ডেস্ক : শ্বাসরুদ্ধকর ম্যাচে অবশেষে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে টাইগাররা। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠলো বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের গুরুত্বপূর্ন এ ম্যাচ টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান তুলেছে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করে অপরাজিত থাকেন সরফরাজ আহমেদ। বাংলাদেশের হয়ে আল আমিন হোসেন তিনটি ও আরাফাত সানি দুটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদ। বাংলাদেশ শুরুতে তামিম ইকবালের (৭) উইকেট হারালেও সৌম্য সরকার ও সাব্বির রহমানের সতর্ক ব্যাটিংয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। দলীয় ৪৬ রানে শহিদ আফ্রিদির শিকারে পরিনত হয়ে ১৪ করে সাজঘরে ফেরেন ইনফর্ম ব্যাটসম্যান সাব্বির রহমান। ৪৮ রানের চোখ জুড়ানো এক ইনিংস খেলে আউট হন সৌম্য সরকার। শেষদিকে...

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বন্ধে উকিল নোটিশ

বিজ্ঞান-প্রযুক্তি
  সারাদেশে সিম নিবন্ধনের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল কোম্পানী গুলোর আঙ্গুলের ছাপ নেয়া বন্ধ করতে একটি উকিল নোটিশ পাঠানো হয়েছে। এটি পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের একজন আইনজীবী। বুধবার দুপুরে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবীর পল্লব ডাকযোগে এ নোটিশটি প্রেরণ করেন। আইন সচিব, স্ব-রাষ্ট্র সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের মহা পরিদর্শক, গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল, সিটিসেল, টেলিটক কোম্পানীকে এ নোটিশ প্রেরণ করা হয়। আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে। এতে আরো বলা হয়, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রশন করার জন্য সকল মোবাইল কোম্পানী গুলোকে সরকার নির্দেশ দেন। সে কারণে সকল মোবাইল কোম্পানীগুলো নিজে ও এজেন্ট কর্তৃক বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করছে। এতে আঙ্গুলের ছাপ দিয়ে তথ্য সংগ্রহ করছে। এতে সঠিকভাবে তথ্য সংগ্র...

আপনি কি সাংবাদিক হতে ইচ্ছুক?

মীরসরাই
উত্তর চট্টগ্রামের জনপ্রিয় পত্রিকা পাক্ষিক খবরিকা ও অনলাইন নিউজ খবরিকা২৪.কম এর জন্য কিছু সংখ্যক শিক্ষানবীস পুরুষ/মহিলা সংবাদ কর্মী নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা অবশ্যই শিক্ষানবীস হতে হবে। মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার সকাল স্কুল, কলেজ ও মাদ্রাসায়  অধ্যায়নরত  অরাজনৈতিক শিক্ষানবীস আগ্রহী প্রার্থী কে নিয়োগ করা হবে। সংবাদ কর্মী হতে ইচ্ছুক এমন আগ্রহীরা আগামী ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজ পত্র যেমন, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জীবন বৃত্তান্ত নিয়ে নি¤œ ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। সম্পাদক মাহবুবুর রহমান পলাশ পাক্ষিক খবরিকা ও খবরিকা২৪.কম খবরিকা ভবন, কলেজ রোড, মীরসরাই। মোবাইল: ০১৮১৭৬১২২৩৮...
আধুনিক ঢাকায় থাকছে যা যা

আধুনিক ঢাকায় থাকছে যা যা

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নাগরিক সেবা ও সুযোগ-সুবিধার দিক দিয়ে রাজধানী ঢাকাকে আধুনিক নগরীরূপে গড়ে তুলতে কাজ করছেন ঢাকার দুই নগরপিতা। ঘন জনবসতিপূর্ণ এ নগরীর বর্জ্য, যোগাযোগ, নিরাপত্তা ব্যবস্থা এবং সৌন্দর্যবর্ধনের জন্য সময়োপযোগী কর্ম-পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তারা। এরই মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার প্রধান সড়কে সোডিয়াম বাতির বদলে বিদ্যুৎসাশ্রয়ী এলইডি সড়ক বাতি লাগানো, প্রতি ওয়ার্ডে সিসি টিভি ক্যামেরা বসানো, বিলবোর্ডের বদলে ডিজিটাল স্ক্রিন ডিসপ্লে স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে সেকেন্ডারি স্টেশন তৈরি, গ্রিন ঢাকার জন্য ফুটওভার ব্রিজে ফুলের গাছ লাগানো, যানজট কমাতে বিভিন্ন পয়েন্টে ইউলুপ তৈরি এবং রিকশা লেন তৈরিসহ আরও ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ ছাড়া যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল ও উড়াল সেতু তৈরির কাজও চলছে সমানতালে। রাজধানীর কারওয়ানবাজার থেকে শাহবাগের দিকে যাওয়ার পথে রাত...

সাগরে ভাসছিল নৌকা, ভিতরে বসে একা মমি

আন্তর্জাতিক, প্রথম পাতা, সম্পাদকীয়
চালকের আসনে শরীরটা বসে আছে। হাতটা রেডিও টেলিফোনের কাছে। যেন এখনই একটা ফোন করতে চায়। পরিত্যক্ত একটি নৌকোর মধ্যে এ রকমই মমি হয়ে যাওয়া এক নাবিকের দেহ উদ্ধার হয়েছে ফিলিপিন্সে। নৌকোর মধ্যে পাওয়া ছবি-চিঠি ও অন্যান্য নথি থেকে মনে করা হচ্ছে, দেহটি নিখোঁজ জার্মান নাবিক মানফ্রেড ফ্রিৎজ বাজোরাট-এর। গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে ফিলিপিন্সের উপকূল থেকে প্রায় ৪০ মাইল দূরে প্রশান্ত মহাসাগরে মাছ ধরছিলেন ক্রিস্টোফার রিভাস নামে এক যুবক এবং তাঁর বন্ধুরা। হঠাৎই চোখে পড়ে কিছু দূরে আপনাআপনি ভেসে চলেছে একটি ভুতুড়ে নৌকো। পালটা ভাঙা। ৪০ ফুট লম্বা সাদা রঙের ইয়ট জাতীয় নৌকোটির গায়ে নাম লেখা ছিল ‘সায়ো’। রিভাস এবং তাঁর সঙ্গীরা নৌকোটির মধ্যে ঢুকে চমকে যান। রেডিও রুমে চেয়ারের উপরে বসে রয়েছে আস্ত একটি মমি! নৌকোটিকে সঙ্গে নিয়ে পরের দিন ভূখণ্ডে ফিরে আসেন রিভাসরা। ফিলিপিন্সের বারোবো থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে। ...

সৌদির সাথে মিল রেখে রোজা ও ঈদ উদযাপনে প্রধানমন্ত্রীকে চিঠি

আন্তর্জাতিক, জাতীয়, সারা-দেশ
  সৌদি আরবের মক্কা নগরীর সঙ্গে দিন ও সময়ের মিল রেখে বাংলাদেশেও একই সময়ে রোজা ও ঈদ উদযাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছিলেন এক নাগরিক। সে চিঠির পরিপ্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন (ইফাবা) ফতোয়া জারির প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মার্চের শেষ সপ্তাহেই এ সংক্রান্ত ফতোয়া একটি পুস্তিকা আকারে প্রকাশ করবে প্রতিষ্ঠানটি। রোজা ও ঈদ উদযাপনে মক্কা নগরীকে অনুসরণ করা যাবে কি না- এ নিয়ে বৃহৎ কওমি প্রতিষ্ঠান যাত্রাবাড়ীর জামিয়া ইসলামি দারুল উলুম মাদানিয়ার ফতোয়া বিভাগে ব্যাখ্যাও চাওয়া হয়। সংশ্লিষ্ট বিভাগ এর ইসলামী বিধান তথ্যপ্রমাণ সাপেক্ষে ব্যাখ্যা দিয়েছে। এছাড়া আরও সাত-আটটি বড় প্রতিষ্ঠান ও ধর্মীয় বিশেষজ্ঞদের লিখিত মতামতও গ্রহণ করেছে ইফাবা। অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বসবাসরত একজন প্রকৌশলী গত বছরের শেষ দিকে প্রধানমন...

প্রতারণার ফাঁদে মাশরাফি, অবাক বিসিবি

খেলাধুলা, খেলার মাঠ
আপাতত ক্রিকেটেই পুরো মনোযোগ। নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের। এশিয়া কাপ নিয়ে ব্যস্ত এখন মাশরাফি বিন মর্তুজা। একদিন বাদেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। তার আগেই কিনা চমকে যেতে হলো! আচমকা চাকরির নিয়োগপত্র পেলেন ম্যাশ। টাইগারদের রঙিন পোশাকের অধিনায়ককে এই নিয়োগ পত্র দিয়েছে এসএমই লোন সার্ভিস নামের একটি প্রতিষ্ঠান। অফিসিয়াল প্যাডে যাদের ঠিকানা লেখা আছে- ২২, দিলকুশা, ঢাকা-১০০০। মাশরাফিকে উদ্দেশ্য করে লেখা সেই নিয়োগ পত্রটি মঙ্গলবার এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শেরে-ই-বাংলা স্টেডিয়ামের ঠিকানায়। নিয়োগপত্রের নিচে রয়েছে এসএমই লোন সার্ভিস- নামের সেই প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট কে.টি. আহমেদের স্বাক্ষর। ডাকযোগে পাঠানো হয়েছে এই নিয়োগ পত্রটি। মঙ্গলবার অনুশীলনের সময় ফ্রেমে বাঁধানো এই নিয়োগ পত্রটি পান মাশরাফি। এটা দেখে রীতিমতো চমকে ওঠেন বাংলাদেশ অধিনায়ক। পরে প্যাডে থাকা ফোন ন...

মীরসরাইয়ে ২০ দিন ব্যাপী স্বাধীনতা মেলা শুরু

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
মীরসরাইয়ে ২০দিন ব্যাপী স্বাধীনতা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১লা মার্চ) ২০১৬ বিকাল ৫টায় মীরসরাই স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়াম্যান খুরশেদ আলম আজাদ। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেলার চেয়ারম্যান শেখ আতাউর রহমান। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীরসরাই পৌরসভার সাবেক মেয়ার এম. শাহজাহান, মীরসরাই পৌরসভার নব নির্বাচিত মেয়র এম. গিয়াস উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়াম্যার ইয়াসমীন শাহীন কাকলী, চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নুরুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সাবেক প্রচার সম্পাদক সিরাজ উদ দৌলা, সাবেক ভি.পি জাহেদ আহম্মদ, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, মীরসরাই পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র য...