২০৩১ সালে বাংলাদেশ পৃথিবীর উন্নত দশটি দেশের মধ্যে অন্যতম দেশ হবে-মোস্তাফা জব্বার
২০৩১ সালে বাংলাদেশ পৃথিবীর উন্নত দশটি দেশের মধ্যে অন্যতম দেশ হবে।এটি কল্পনার বিষয় নয়। কাগজ বিদায় হবে অচিরেই। আমি একজন মুক্তিযোদ্ধা। ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি। আমেরিকা সেই সময় স্বাধীনতার বিরোধীতা করেছিল। এখনো তারা আমাদের বিরোধিতা করে চলেছে।পদ্মা সেতুই তার প্রমাণ। আজ সন্ধ্যায় চট্টগ্রমের ডিসি হিলে একুশের বই মেলায় প্রধান অতিথির ভাষনদানে প্রযুক্তিবিদ জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মোস্তাফা জব্বার এসব কথা বলেন।
আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের আদলে ডিজিটাল ইন্ডিয়া করতে আগ্রহী হয়ে উঠছে।ডিজিটাল ইন্ডিয়া করার জন্য তারা বাংলাদেশ থেকে শিক্ষা নেবে।আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওমাবা তাঁর জন্মস্হান কেনিয়ায় বলেছেন, ভাগ্যের পরিবর্তন করার জন্য বাংলাদেশ দেশ থেকে শিক্ষা নাও।
মোস্তাফা জব্বার বলেন- আপনারা শুনলে অবাক হবেন, আমি ৮৭ সালে যখন প্রথম কম্পিউটার নিয়ে পত্রিকা বের করি তখন বহজন আমাকে বলেছে আমি ব...

