Thursday, October 29Welcome khabarica24 Online

Author: faruque emon

২২ হাজার আইএস সদস্যের গোপন নথি ফাঁস

২২ হাজার আইএস সদস্যের গোপন নথি ফাঁস

আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক :  নাম, ঠিকানা ও ফোন নম্বরসহ ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত বিস্তারিত বিবরণ দিয়ে প্রায় বাইশ হাজার আইএস যোদ্ধার গোপন নথি ফাঁস করা হয়েছে। ইসলামিক স্টেট গোষ্ঠী আইএস এর একজন সাবেক সদস্য মোহভঙ্গ হবার পর সংগঠনটির গোপন শত শত নথি জার্মানি, ব্রিটেন এবং সিরিয়ার বিরোধী  সংবাদ-কর্মীদের হাতে তুলে দিয়েছেন বলে জানা যাচ্ছে। খবর বিবিসির।   ফাঁস হওয়া দলিলপত্রের মধ্যে রয়েছে নতুন সদস্য নিয়োগের সময় যেসব তথ্য সংগ্রহ করা হতো তেমন একটি প্রশ্নপত্র। সংবাদ-কর্মীদের কাছ থেকে পাওয়া দলিলগুলো এখন জার্মান গোয়েন্দারা পরীক্ষা-নিরীক্ষা করছেন।  এছাড়া বিভিন্ন সময় নিহত হয়েছে এমন আইএস যোদ্ধাদের বিস্তারিত তথ্যও রয়েছে সেই সব নথিতে।   গোয়েন্দারা বলছেন, এসব দলিলপত্র থেকে আরো জানা গেছে, আইএস পৃথিবীর অন্তত ৪০টি দেশ থেকে কর্মী নিয়োগ করেছে।   জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডে...

বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে কচুয়া থানায় উপজেলার চরসোনাকুড় গ্রামের মৃত খালেক শেখের মেয়ে গৃহকর্মী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মঙ্গলবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কচুয়া থানার অফিসার কর্মকর্তা শেখ শমসের আলী। মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালে বাদীর বাবা তাকে ও ভাই এবং মাকে রেখে অন্যত্র চলে যান। ওই বছরের ৬ জুন থেকে বাদীর পরিবারের অসহায়ত্বের সুযোগে তৎকালীন রাড়ীপাড়া ইউপি চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান কর্মসংস্থানের সুযোগের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যান। পরে স্থানীয় সাইনবোর্ড বাজারের বিসমিল্লাহ মার্কেটের তৎকালীন তার বাসস্থানে রাখেন। তখন বাদীর বয়স ছিল ১২ বছর। ওই বছরের ২১ জুন রাত ১০-১১টায় ওই ভবনের দ্বিতীয় তলায় তাকে প্রথমে জোরপূর্বক ধর্...

মাগুরায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাতীয়, সারা-দেশ
মাগুরা প্রতিনিধি : মাগুরায় ইয়াবাসহ শেফালী বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।   শুক্রবার ভোরে শহরের দোয়ারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তার কাছ থেকে এক হাজার ৩৬ পিস ইয়াবা উদ্ধার করে। শেফালী শহরের দোয়ারপাড় এলাকার ওবাদুর রহমানের স্ত্রী।   সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন, ভোর ৫টার দিকে মাগুরার শহরের দোয়ারপাড় এলাকায় মাদক পল্লীতে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী শেফালীর বাড়ি থেকে এক হাজার ৩৬ পিস ইয়াবা উদ্ধার হয়। এ ঘটনায় সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে। শেফালী  মাগুরা শহরে ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত। এর আগে একাধিকবার তিনি মাদকদ্রব্যসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।...

বরিশাল ও কুমিল্লায় পুলিশের গুলিতে নিহত ৭, আহত শতাধিক

প্রথম পাতা, সারা-দেশ
বরিশাল প্রতিবেদক: ১১ মার্চ, ১৯৭১। ১৯৭১ সালের রক্তঝরা মার্চের উত্তাল অসহযোগ আন্দোলনের দ্বিতীয় পর্যায়ের আজ ছিল চতুর্থ দিবস। সারাদেশের মানুষ বঙ্গবন্ধুর ডাকে শান্তিপূর্ণভাবে সর্বাত্মক অসহযোগ পালন করে।   গত কয়েক দিন ধরেই বঙ্গবন্ধুর নির্দেশে আওয়ামী লীগের নেতৃত্বে সর্বত্র ‘সংগ্রাম পরিষদ’ গড়ে তোলার কাজ চলতে থাকে। কোনো গণশত্রু বা স্বাধীনতাবিরোধী শক্তি যেন কোথাও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সে জন্য দলের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে রাজধানীতে নৈশকালীন টহল কার্যক্রম শুরু করে।   ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধুর নির্দেশ মোতাবেক যে সব যানবাহন চলার কথা সেগুলো চলাচল শুরু করে। যে সব বেসরকারি অফিস খোলা থাকার কথা সে সব খোলা থাকে। যথারীতি সরকারি দফতরগুলোর কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর নির্দেশ মেনে চলে এবং সর্বত্র যা দৃশ্যমান হয় সেটি হচ্ছে, বঙ্গবন্ধুর নির্দেশে ...

৫ তলা থেকে ফেলে শিশু গৃহকর্মীকে হত্যা

সারা-দেশ
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার হাজারী গলি এলাকায় বুলবুল (১৩) নামের এক শিশু গৃহকর্মীকে একটি নির্মাণাধীন ভবনের ৫ তলা থেকে ফেলে হত্যা করেছে দুর্বৃত্তরা।   বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে মুমূর্ষু বুলবুলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তবে কারা কেন এই শিশু গৃহকর্মীকে নির্মাণাধীন ভবনের ৫ তলায় নিয়ে গিয়ে নিচে ফেলে হত্যা করেছে এই বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ।   কোতোয়ালি থানার এসআই মোস্তফা কামাল জানান, নগরীর হাজারী গলির পুরানো ৪ তলা একটি ভবনের তৃতীয় তলায় সুবিমল দাশ ও পান্না দাশ দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো বুলবুল। বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বুলবুলও একটি অনুষ্ঠানে যায়। রাতে বাসায় ফেরার সময় কে বা কারা বুলবুলকে গৃহকর্তার বাসার পাশের একটি নির্মাণাধীন বহুতল ভবনে নিয়ে যায়। রাত সোয়া ১১টার দ...
ধর্মশালায় এবার বিয়ের প্রস্তাব পেলেন সৌম্য!

ধর্মশালায় এবার বিয়ের প্রস্তাব পেলেন সৌম্য!

খেলার মাঠ
নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সাব্বির রহমান রহমান যখন ব্যাট করছিলেন তখন ভারতের ধর্মশালার গ্যালারিতে বাংলাদেশের জার্সি গায়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো এক তরুণীকে দেখা গেল। প্ল্যাকার্ডে লেখা – ‘ম্যারি মি সাব্বির’। এবার জানা গেল, শুধু সাব্বিরই না বাংলাদেশের আট রানের জয়ের ম্যাচে সৌম্য সরকারও পেয়েছেন বিয়ের প্রস্তাব! তার জন্যও ধর্মশালাতে ‘ম্যারি মি সৌম্য’ প্ল্যাকার্ড হাজির হয়েছিলেন এক তরুণী। শুধু বিয়ের প্রস্তাব পাওয়ার দিক থেকে না, ব্যাটিংয়েও দারুণ মিল ছিল সাব্বির-সৌম্যর। নেদারল্যান্ডসের বিপক্ষে দু’জনই আউট হয়েছেন ১৫ রান করে।...

লেবুতে চার্জ হবে মোবাইল ফোন!

Uncategorized, বিজ্ঞান-প্রযুক্তি
মোবাইল ফোন ছাড়া আজকাল এক মুহূর্তও চিন্তা করা যায় না। তাই অনেক সময় মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেলে পড়তে হয় বিড়ম্বনায়। হাতের কাছে চার্জার থাকলেও বিদ্যুৎ না থাকলে চার্জ দেয়া অনেক সময় সম্ভব হয় না। এতে জরুরি কাজ আটকে যায়। এ সমস্যার সমাধানে অবশ্য 'পাওয়ার ব্যাংক' নামক যন্ত্রের বাজার ক্রমশ বাড়ছে। কিন্তু ভুলক্রমে যদি 'পাওয়ার ব্যাংক' সঙ্গে নেওয়া না হয় কিংবা কারো 'পাওয়ার ব্যাংক' সঙ্গে রাখার অভ্যাসই না থাকে। তা হলে? সমস্যাটির সমাধান হতে পারে মাত্র একটি লেবু দিয়ে! হ্যাঁ, এমনই দাবি করা হয়েছে জি-নিউজের এক প্রতিবেদনে। এতে বলা হচ্ছে, একটি পাতিলেবুই নাকি মোবাইল ফোন চার্জ দিতে যথেষ্ট। অভিনব পন্থায় এই চার্জ দেয়ার বিষয়টি হয়তো অনেকের বিশ্বাস হবে না। এ জন্য প্রতিবেদনের সঙ্গে একটি ভিডিও জুড়ে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যায়, লেবুটি ঠিক মাঝ বরাবর দুই টুকরা করে কাটেন এক ব্যক্তি। তারপর লেবুর দুটি অংশে চার্জারে...

ফেসবুক ও ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে যা বললেন জাকারবার্গ

Uncategorized, বিজ্ঞান-প্রযুক্তি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সহপ্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ সম্প্রতি জার্মানি গিয়েছিলেন এক সফরে। এ সফরে তিনি ফেসবুক, ভার্চুয়াল রিয়ালিটি ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নানা কথা বলেছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। জার্মানি সফরের সময় ফেসবুক প্রতিষ্ঠাতা জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান বার্লিনে অ্যাক্সেল স্পিংগার অ্যাওয়ার্ড অর্জন করেন। এ সময় তিনি বার্লিন নগরীকে খুব পছন্দ করেন বলেও জানান। এছাড়া ফেসবুক মিশনের সঙ্গে বার্লিনের একটি নিবিড় সম্পর্ক রয়েছে বলেও তিনি জানান। বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ সম্পর্কে জাকারবার্গ জানান, তিনি বাস্তবে বিভিন্ন স্থানে বিনিয়োগ করতে আগ্রহী নন। এটি তার ফেসবুকের আগ্রহ থেকে বিক্ষিপ্ত করতে পারে বলে মনে করেন। কিছুদিন আগেই ফেসবুক ওকুলাস রিফট নামে একটি প্রতিষ্ঠানে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি মূলত ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে...