Thursday, October 29Welcome khabarica24 Online

Author: faruque emon

মেয়র নির্বাচিত মৌসুমী হামিদ!

মেয়র নির্বাচিত মৌসুমী হামিদ!

বিনোদন
বিনোদন ডেস্ক: দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। এবার মেয়র পদে নির্বাচিত হয়েছেন এই অভিনেত্রী। তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে এমন চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। রাইজিংবিডিকে এমনটাই জানান মৌসুমী হামিদ। বিবর্তন শিরোনামের একটি টেলিফিল্মের গল্পের লতিকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে কামাল পাশা চরিত্রে অভিনয় করেছেন আরেক গুণী অভিনেতা শতাব্দী ওয়াদুদ। সকাল আহমেদ রাজুর রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। টেলিফিল্মের গল্প ও চরিত্র প্রসঙ্গে  মৌসুমী হামিদ বলেন, ‘এতে আমি কামাল পাশা নামের এক ব্যক্তির দেহরক্ষীতা। আমাকে তিনি একটি যৌন পল্লী থেকে তুলে আনেন। কামাল পাশা আমাকে এনে পড়াশোনাও করান। তার কয়েক বছর পর আমি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই। সব কিছুই কামাল পাশার মাধ্যমে হয়। আস্তে আস্তে এলাকায় জনপ্রিয়মুখ হয়ে উঠি। এরপর কামাল পাশার বিপরীতে মেয়র পদে নির্বাচন কর...
জাহেদুল ইসলাম সুজন সভাপতি, আমির হোসেন সাধারণ সম্পাদক,জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন

জাহেদুল ইসলাম সুজন সভাপতি, আমির হোসেন সাধারণ সম্পাদক,জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন

মীরসরাই
নিজস্ব প্রতিনিধিঃ উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের বাংলাদেশ ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছে। আজ ১৬ এপ্রিল রোজ শনিবারমীরসরাই উপজেলার ছাত্রলীগের আহবায়ক কমিটির স্বাক্ষরিত প্রেস বিবৃতির মাধ্যমে মোঃ জাহেদুল ইসলাম সুজন কে সভাপতি ও মোঃ আমির হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয় । এই ব্যাপারে মীরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাইনুর ইসলাম রানা জানান, চলতি বছরের গত ২০ ফ্রেবুয়ারী মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও অনিবার্য কারণে কমিটি ঘোষনা করা হয় নি। আজ ১৬ এপ্রিল (শনিবার) মোঃ জাহেদুল ইসলাম সুজন কে সভাপতি এবং মোঃ আমির হোসেন সাধারণ সম্পাদক হিসেবে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।...
খবরিকা বর্ষবরণ অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুণকে বর্ণাঢ্য সংবর্ধনা

খবরিকা বর্ষবরণ অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুণকে বর্ণাঢ্য সংবর্ধনা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
এম.ইমাম হোসেন- ঃ স্বাধীনতা পদক প্রাপ্ত দেশ বরেণ্য কবি নির্মলেন্দু গুন এবারের পহেলা বৈশাখ চট্টগ্রামের মীরসরাইতে নিজ কন্ঠে গান গেয়ে বরণ করলেন নতুন বাংলা বঙ্গাব্ধ। এবারের পহেলা বৈশাখে দিনভর চট্টগ্রামের মীরসরাই ছিলেন বরেণ্য কবি নির্মলেন্দু গুণ। গত বৃহ¯প্রতিবার ১৪ এপ্রিল স্থানীয় পাক্ষিক খবরিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কবি আসেন মীরসরাই উপজেলায়। এই উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কবিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন প্রাণঢালা ফুলেল সংবর্ধনা প্রদান করেন। কবিকে ক্রেষ্ট প্রদান করে সংবর্ধিত করে স্থানীয় পাক্ষিক খবরিকা ও দুর্বার । কবির হাতে উদ্বোধন করা হয় কবি ‘নির্মলেন্দু গুন পদচিহৃ স্মৃতি চত্বর’। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথীগনের শীর্ষ সংবর্ধিত ব্যক্তিত্ব ছিলেন কবি নির্মলেন্দু গুণ ও কবি রাশেদ রউফ। প্রধান আলোচক ছিলেন দৈনিক আ...

দূর্গাপুরে গৃহকর্তার সাহসিকতায় আন্ত: জেলা ডাকাত দলের ১ সদস্য আটক

মীরসরাই, সংবাদ শিরোনাম
  নিজস্ব প্রতিবেদক: দুর্গাপুর ইউনিয়নের রায়পুর এলাকায় ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের হাতে ধরা পড়লো আন্তঃজেলা ডাকাত দলের ১ সদস্য। আটককৃত ডাকাত মুরাদ চাঁদপুর জেলার হাইমচর থানার উত্তর আলভি গ্রামের আব্দুল লতিফের ছেলে। গত বুধবার (১২ এপ্রিল) রাত আড়াইটায় রায়পুর এলাকার আব্দুর রউফের বাড়িতে এই ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারুল হোসেন চৌধুরী বলেন, বুধবার রাত আড়াইটার সময় আন্তঃজেলা ডাকাতদের একটি দল দুর্গাপুর ইউনিয়নের আব্দুর রউফের বাড়িতে ডাকাতি করতে যায়। এসময় বাড়ির মালিক আব্দুর রউফের চুরির আঘাতে ডাকাত দলের সদস্য মুরাদ আহত হয়ে ঘটনাস্থলে পড়ে যায়। পরবর্তীতে মুরাদ ধরা পড়লেও ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ মুরাদকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এনে হাসপাতালে ভর্তি করায়। ডাকাতির ঘটনায় আব্দুর রউফ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।...

পাক্ষিক খবরিকা ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব আগামীকাল

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
এম.ইমাম হোসেন- উত্তর চট্টলার বহুল প্রচারিত পাক্ষিক খবরিকা পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ষবরণ-১৪২৩ বঙ্গাব্দ উপলক্ষে আগামী ১৪ই এপ্রিল ২০১৬ খ্রি, ১লা বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ বিকাল ৩টায় মীরসরাই উপজেলা অডিটরিয়ামে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, গুণীজন সংবর্ধণা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য কবি নির্মলেন্দু গুণ, প্রধান অতিথি হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিসহ বহু গুণী ব‌্যক্তিত্ব উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত...

দুই সতীন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায়, বিপাকে স্বামী, কাকে দিবেন ভোট?

সারা-দেশ
আব্দুর রহমান(জসিম), চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার হারদী ইউনিয়নে দু সতীন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এতোদিন দু সতীনের ঝগড়া, চুলোচুলির ঘটনা ছিলো গা সাওয়া, এবার দু সতিনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি পেয়েছে নতুন মাত্রা। ফলে হারদী এলাকায় দু সতীনকে নিয়ে শুরু হয়েছে নানামুখি আলোচনা। আর দু সতীনের স্বামী হারদী ইউনিয়নের প্রাগপুরের পল্টু? তিনি পড়েছেন দু'বউ নিয়ে বিপাকে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের কৃষক পল্টু আলীর (৪২) সংসারে রয়েছে দু স্ত্রী। তার দু’ স্ত্রীই হারদী ইউনিয়নের ২ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম স্ত্রী নাসিমা খাতুন গতবার মাত্র ১৩ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। এবার তিনি সহজেই জয়ী হবেন- এমন প্রত্যাশা নিয়ে মনোনয়নপত্র জমা দিয়ে গণসংযোগ শুরু করেছেন। অপরদিকে, দ্বিতীয় স্ত্রী মিনারা খাতুন সতীনকে ছাড় দিত...

মাষ্টার এনামুল হকের জন্য দোয়া কামনা

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: মীরসরাই উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক,বারৈয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার এনামুল হক ঢাকা বারডেমের ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তিনি সকলের কাছে দোয়া কামনা করছেন।

গণপূর্তমন্ত্রীর সাথে সাংসদের ধৃষ্টতার প্রতিবাদে জোরারগঞ্জে বিক্ষোভ সমাবেশ

মীরসরাই, সংবাদ শিরোনাম
বিশেষ প্রতিনিধি- আজ (১১এপ্রিল) সোমবার মীরসরাইয়ে জোরারগঞ্জ বাজারে বিকাল ৩টা ৩নংজোরারগঞ্জ ইউনিয়ন আ'লীগ, যুবলীগ, ছাত্রলীগরে উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে ডা: আফছারুল আমীনের কুশপুত্তিলিকা দাহ করা হয়। এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ৩নংইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক প্রসার কান্তি বড়ুয়া,উপজেলা আ'লীগের সহ-প্রচার প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন ইমন, উপজেলা যুবলীগের সদস্য বাবু বিধ্যান কর,উপজেলা যুবলীগের সদস্য রবিউল হোসেন,উত্তর জেলা ছাএলীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানারাথ আহম্মদ চৌধুরী বাবু,উপজেলা ছাএলীগের সদস্য রিয়াজ উদ্দিন সহ প্রমুখ। ৩নং ইউনিয়ন আ'লীগ,যুবলীগ,ছাএলীগ,সহ সর্বস্তরের জনতা উক্ত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।...