ফুটওভার ব্রিজ থাকার পরও মৃত্যুঝুঁকি নিয়ে মহাসড়ক পাড়াপাড় হচ্ছে শিক্ষার্থীসহ সাধারণ জনগণ
আকাশ ইকবাল
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। আর এই মহাসড়কের মীরসরাই অংশের মধ্যে ৪১ কিলোমিটারের মধ্যে প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মহাসড়কের দুই পার্শ্বে। আর এই এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মৃত্যুঝুঁকি নিয়ে প্রতিদিন মহাসড়ক পাড়াপাড় হচ্ছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লাইন করা হচ্ছে। নতুন চার লাইন এখন পর্যন্ত উদ্বোধন করা না হলেও যানবাহন চলাচলের জন্য এই খুলে দেয়া হয়েছে। এতে করে এই সড়কটি এখন ভয়ঙ্কর রুপ ধারণ করেছে। যে কোনো মহুর্তে ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা। এতি মধ্যে অনেকবার ঘটেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মীরসরাই অংশে এখন পর্যন্ত বিশেষ করে বাজার গুলোর মধ্যে বারইয়ারহাট পৌরসভা ও মীরসরাই উপজেলায় ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। তারপরও রাস্তার দুই পার্শে¦ শিক্ষা প্রতিষ্ঠানের পার্শ্বে ফুটওভার ব্রিজ অত্যন্ত প্রয়োজন বলে মনে করছে শিক্ষার্থীদের অভিভাব...






