Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: faruque emon

নয়দুয়ারিয়া জমি সংক্রান্ত বিরোধ আহত ৫

মীরসরাই
নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাইয়ে নয়দুয়ারিয়া মজিদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ৫ জন আহত হয়েছে । গত ৯জুলাই  শনিবার এ ঘটনা ঘটে । মীরসরাইয়ে নয়দুয়ারিয়া মজিদিয়া গ্রামে মহিলা সহ অন্তত ৫ জন  আহত হয় । আহতরা হলেন অলি উল¬াহ (৩৫) , ছাফা খাতুন (৬৫) , ফারভিন আক্তার (২৬) , খালেদা আক্তার (৩০) । আহত অলি উল¬াহ জানান ৯জুলাই শনিবার সকাল ৮টায় কাজী ইমাম উদ্দীন চৌঃ সহ এক দল সন্ত্রাসী এসে প্রায় ৭০ হাজার টাকা গাছ পালা সহ বাড়ি ঘরে হামলা কওে এই সময় তার স্ত্রী ১ ভরি স্বর্ণলংকার লুট করে সন্ত্রাসীরা। প্রতিপক্ষ ইমাম উদ্দিন চৌঃ তার সাথে যোগাযোগ করতে চাইলে তাকে বাড়িতে পাওয়া যায় না। স্থানীয়সুত্রে জানা যায় উক্ত ঘটনার পর মীরসরাই থানার এস আই মোঃ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।...

বারইয়ারহাট পৌরসভার ৩৩ কোটি ৫৪ লক্ষ টাকার বাজেট ঘোষণা

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক-  বারইয়ারহাট পৌরসভার ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ ১৪ জুলাই দুপুর ১২টায় পৌরসভা চত্ত্বরে বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো: নুরুল করিমের উপস্থাপনায় মেয়র মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সিডিএ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন। ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট ঘোষণা বক্তৃতায় মেয়র নিজম উদ্দিন বলেন, গত ৩০ ডিসেম্বর নির্বাচনে আমি বারইয়ারহাট পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর চলতি বছরের ২৪ জানুয়ারী শপথ গ্রহণের পর ২৯ ফেব্রুয়ারী পৌরসভার দায়িত্ব গ্রহণ করি। ২০০০ সালে মীরসরাইয়ের সাংসদ এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ঐকান্তিক প্রচেষ্ঠায় পৌরসভাটি সৃষ্টি হয়। পৌরসভা সৃষ্টির ১৫ বছর অতিক্রম হলেও, অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও পৌরসভার অবকাঠামোগত ও যোগাযোগের ক্ষেত্রে তেমন উন্নয়ন...

রূপচর্চায় ফেলনা লেবুর খোসার অবাক করা অজানা !

সুস্বাস্থ্য
লেবুর খোসা দিয়ে কি কাজ করতে পারেন আপনি? অনেকের লেবুর খোসা খাওয়ার অভ্যাস থাকলেও বেশীরভাগ মানুষই লেবুর খোসা ফেলে দেন। কিন্তু এই ফেলনা লেবুর খোসা দিয়েই আপনি নানা সমস্যার সমাধান করে ফেলতে পারবেন চোখের পলকে। বিশ্বাস হচ্ছে না? আজ তাহলে জেনে নিন লেবুর খোসার অজানা দারুণ সব ব্যবহার যা অবাক করবে আপনাকে। ১) ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে লেবুর খোসার জুড়ি নেই। লেবুর খোসায় একটু চিনি মেখে তা দিয়ে ত্বক স্ক্রাব করুন। এটি প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করবে। এবং লেবুর ব্লিচিং ইফেক্ট ত্বকের উজ্জ্বলতা বাড়াবে। ২) নখের হলদেটে ভাব দূর করতে দীর্ঘদিন নখে নেলপলিশ লাগিয়ে রাখলে নখে হলদেটে ভাব চলে আসে। এই সমস্যা সমাধানে লেবুর খোসা দিয়ে নখ ভালো করে ঘষে নিন, হলদেটে ভাব দ্রুতই কেটে যাবে। ৩) ত্বকের কালো দাগ দূর করতে ব্রণের দাগ কিংবা ত্বকের যে কোনো ধরণের কালো দাগ দূর করতে পারেন খুবই ...
হাতে পরার স্মার্টফোন !

হাতে পরার স্মার্টফোন !

বিজ্ঞান-প্রযুক্তি
মানুষের ইচ্ছা শক্তির চেয়ে হয়তো কল্পনা শক্তি বড়। কিন্তু তারপরেও আমরা অনেক সময় এমন কিছু দেখি যা কল্পনা শক্তিকেও হার মানায়। যেমন, আপনি যদি সিনেমার ফাইট পছন্দ করে থাকেন তবে আপনি হলিউড বা বলিউড নয়, দেখতে পারেন দক্ষিণি সিনেমা বা তামিল সিনেমা। সেখানে আপনি এমন কিছু ফাইটের দৃশ্য দেখবেন যা আপনার কল্পনা শক্তিকেও হার মানাবে। হাতে পরার স্মার্টফোন ! তেমনি প্রযুক্তির অগ্রগতি যেভাবে ডালপালা মেলছে তাতে আপনার ইচ্ছা শক্তির সঙ্গে সঙ্গে কল্পনা শক্তিও নিশ্চিতভাবে হার মানবে। তার চেয়ে বড় কথা মোবাইল ফোন প্রযুক্তি এতো দ্রুত গতিতে এগোচ্ছে যে, এখন মানুষের পক্ষে এর র্ট্যাক রাখাই কঠিন হয়ে যাচ্ছে। স্যামসাং বাঁকানো পর্দার স্মার্টফোন এনে পুরো টেক ওয়ার্ল্ডে তাক লাগিয়ে দিয়েছিল। তারপর তারা ঘোষণা দিয়েছে ভাঁজ করে রাখা যাবে এমন টেলিভিশন আনার। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চীনের স্বল্পখ্যাত মোবাইল কোম্পানি মোক্সি গ্...

মহৌষধ কালিজিরা!

সুস্বাস্থ্য
কালিজিরা ভীষণ উপকারী। এটিকে খাওয়ার না বলে পথ্য বলাই শ্রেয়। • প্রচণ্ড গরম ও ঠাণ্ডা জনিত কারণে জ্বর, কফ ও গায়ের ব্যথা দূর করার জন্য কালিজিরা বেশ উপকারী। • পেটের যাবতীয় রোগ-জীবাণু ও গ্যাস দূর করে এবং ক্ষুধা বৃদ্ধি করে কালিজিরা। • যারা মোটা হতে চান তাদের জন্য কালিজিরা যথাযোগ্য পথ্য। • আর যাদের শরীরে পানি জমে হাত পা ফুলে যায়, তারা নিয়মিত কালিজিরা খেলে এ সমস্যা থেকে মুক্তি পাবেন সহজেই। • সন্তান প্রসবের পর কাঁচা কালিজিরা পিষে খেলে শিশু বুকের দুধ বেশি পাবে। • কালিজিরায় রয়েছে অ্যান্টি- মাইক্রোরিয়াল এজেন্ট। এটি শরীরে ঘা, ফোঁড়া ও সংক্রামক রোগ হতে বাধা দেয়। • মেধা বিকাশের জন্য কালিজিরা একটি উৎকৃষ্ট পথ্য। • দাঁতে ব্যথা হলে কুসুম গরম পানিতে কালিজিরা বাটা মিশিয়ে কুলি করলে ব্যথা কমে যায়। এতে জিহবা, তালু ও দাঁতের মাড়ির জীবাণু মরে যায়। • কালিজিরা তারুণ্য ধরে রাখে দীর্ঘকাল। কা...

যেভাবে তৈরি হয়েছিল ‘বাহুবলি’

বিনোদন
বিনোদন ডেস্ক : ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের সবচেয়ে আলোচিত সিনেমা বাহুবলি। মুক্তির পর দর্শক এবং সমালোচকদের বেশ প্রশংসা পেয়েছিল সিনেমাটি। সম্প্রতি সিনেমাটি মুক্তির এক বছর পুর্তি হয়েছে। এ নিয়ে ভক্তদের মধ্যে ছিল উন্মাদনা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে ভক্তরা সিনেমাটির এক বছর পুর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে এক বছর পুর্তি উপলক্ষে কীভাবে সিনেমাটি তৈরি হয়েছিল তার একটি বিভিও  প্রকাশ করেছেন নির্মাতারা। ১ মিনিট ১৭ সেকেন্ড দৈর্ঘ্যের এ ভিডিওটিতে দেখানো হয়েছে বাহুবলি সিনেমার বিশেষ বিশেষ দৃশ্যের শুটিং। গত বছর  ১০ জুলাই ভারতজুড়ে প্রায় ৪ হাজার পর্দায় এবং ভারতের বাইরে বেশ কয়েকটি দেশে বাহুবলি সিনেমাটি মুক্তি দেওয়া হয়। মুক্তির পর থেকেই একের পর এক নতুন রেকর্ড তৈরি করে সিনেমাটি। প্রথম দিনে সিনেমাটি আয় করে প্রায় ৬০ কোটি রুপি। যা ভারতের ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড। প্রথম দিনের ...

মীরসরাইতে ৪৫ শিক্ষার্থীর স্মরণে শোক র‌্যালী ফুলে ফুলে শ্রদ্ধা ও স্মৃতিচারণ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক - গতকাল ১১ই জুলাই ( সোমবার) , মীরসরাই উপজেলায় ঘটে যাওয়া ৪৫ শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুর ট্রাজেডির ৫ম বার্ষিকী পালিত হয় নানান উদ্যোগ ও আয়োজনের মধ্য দিয়ে।  সকাল ১০টা থেকে  আবুতোরাব উচ্চ বিদ্যালয়, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ সহ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে শোকর‌্যালী, পুস্পস্তবক অর্পন, স্মৃতিচারন ও গৃহায়নমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উদ্যোগে জেয়াফতের মাধ্যমে গতকাল পালিত হয় দিনটি। শোকাবহ উক্ত দিনের ৫ম বছরে পদার্পনের দিবসে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজম খানের সভাপতিত্বে মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম সরোয়ার এর সঞ্চালনায় উক্ত স্মৃতিচারন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোর্ট সিটি ইন্টারন্যাশেনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নুরুল আনোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত...

মীরসরাইতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিবেদক- মীরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের পশ্চিম কাটাছড়া গ্রামে পানিতে ডুবে  এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার  (৯জুলাই) সকাল ১১টা এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় যে মীরসরাই উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের পশ্চিম কাটাছড়া গ্রামের  আমান উল্ল্যাহ ভুঁইয়া বাড়ি সাইদুল ইসলামের ছেলে  শরিফুল ইসলাম(চাঁদ) নামে (২)  বছরের শিশু  মর্মান্তিক মৃত্যু ঘটে। সকাল ১১টা সবার সাথে খেলা করছিল শরিফুল ইসলাম সবার অগোচরে বাড়ীর সামনে পুকুরের  পানিতে ডুবে যায়। কিছুক্ষন পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে শরিফুল ইসলামকে পানি থেকে ডাঙ্গায় তুলে পেট ছেপে পানি বাহির করার চেষ্টা করে । পরে তাকে দ্রুত স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্য ঘোষনা করে।...