Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: faruque emon

উত্তর চট্টগ্রামের সেরা প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম
কলেজ প্রতিনিধি:  এবারে এইচএসসি পরিক্ষায় ফলাফলের উত্তর চট্টগ্রামের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ সেরা হয়েছে। কলেজটি থেকে এবার ৪১৩ জন কৃতকার্য হয় ৩৫৯ জন। এ+পেয়েছে ১১জন। তবে প্রফেসর কামাল উদ্দিন কলেজ ছাড়াও মীরসরাই অন্য ৫টি কলেজের ফলাফল বিপর্যয় হয়েছে। এই বছর চট্টগ্রামের পাশের হার ৬৪.৬০% তার মধ্যে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ পাশের হার ৮৬.৯২%। প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবচার উদ্দিন জানান চট্টগ্রাম বোর্ড থেকে জানানো হয় আমাদের কলেজ উত্তর চট্টগ্রামের মধ্যে সেরা হয়েছে। এই খবর শুনে আমি আনন্দে আর্তহারা হয়ে যায়। তিনি  কলেজটি সেরা হওয়া সব শিক্ষক -শিক্ষার্থী সহ সকল অভিভাবকদের অভিনন্দন জানান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির খান জানান উত্তর চট্টগ্রামের মধ্যে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ সেরা হয়েছে, সেই কলেজটি বরাবরই ভালো ফলাফল করে আসছে।...

ফুলে ফুলে সিক্ত কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্না।

আমিরাত সংস্করণ
আরব আমিরাত প্রতিনিধি : তিনি একজন নিভৃতপ্রিয়, প্রচারবিমুখ প্রকৃতিপ্রেমী। ছেলেবেলা থেকে বাড়িতেই দেখেছেন নানা লতাপাতা আর বৃক্ষের সমাহার। প্রজাপতির ডানা মেলা দিনগুলোতে পাথারিয়া পাহাড়ের আরণ্যক নিসর্গে ঘুরে বেড়িয়েছেন তিনি। সেখান থেকেই তার গাছপালার প্রতি প্রবল ভালোবাসা। যে ভালোবাসা আজো টিকে আছে। বয়স হয়ছে তারপরও তাকে প্রকৃতি ডাকে। দেশের ও বিশেদ আনাচে-কানাচে ঘুরে বেড়ান প্রকৃতির অমোঘ টানে। তাকে এক নামে চেনে সবাই। তিনি হলেন- কবি, সাংবাদিক, লেখক, গল্পকার, সাদামনের মানুষ মোহাম্মদ মনির উদ্দিন মান্না । সম্প্রতি তিনি ২৭বছরে বয়সে পর্দাপণ করেছেন। গত ১৭ আগষ্ট ছিল এই কবি ও সাংবাদিকের জন্মদিন। জন্মদিনে এই ব্যক্তিকে নিয়ে রাত ব্যাপী জন্মোৎসবের আয়োজন করে তার সুহৃদরা। দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ, জাতীয় কবিতা মঞ্চ,কবি নজরুল সাহিত্য পরিষদ, আর্দশ বন্ধু ফোরাম, পক্ষিক খবরিকা পাঠক ফোরাম, আরব আমিরাত শাখার ও আমরা সবাই বা...

জঙ্গীরা যদি মাটির নিচেও থাকে মাটি খুড়ে নিয়ে আসবো -চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিয়া

মীরসরাই
খবরিকা রিপোর্ট : মীরসরাই ওপেন হাউজডে পালিত হয়েছে গত বৃহস্পতিবার (১৮আগষ্ট) বিকালে উপজেলা মীর কমিনিটি সেন্টারে ওপেন হাউজডে অনুষ্ঠানের মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এম কে ভুঞা সভাপতিত্বে এবং থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলার পুলিশ সুপার নুরুল আলম মিয়া, এই সময় আরো বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) ইয়ামিন আক্তার কাকলি,উপজেলার আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌ.উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কবির আহমদ, মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন,সাংবাদিক নিরোধ বরণ মন্ডল,ওহায়েদপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতির ফরিদুল ইসলাম,খৈয়াছড়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুনু সহ প্রমুখ। এই সময় আরো উপস্থিত মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নের চেয়ারম্যান সদস্য ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।...

বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড লাভ করেছে তোফা অভিনিত ‘আয়না’

বিনোদন
আইনা অফিসিয়াল সিলেকশন আলপাভিরামা ২০১৬ সাউথ এশিয়ান ফিল্ম উৎসব বিনোদনঃ তোফা অভিনিত ‘আয়না’ জাতীয় পরিমন্ডলের অভিনেতা নজরুল ইসলাম তোফা ‘আয়না’ সিনেমাতে অভিনয় করেছেন। নাট্যকার ও পরিচালক শিমুল সরকার, শাহারিয়ার চয়ন, আব্দুল্লাহ আল মামুন সনেট, আশিক রাজ, রমো রশিদ, ইহতেশাম জনি, মিজান খান, আশিক উল আলম, নান্নু মাহমুদ এবং প্রয়াত গোলাম পাঞ্জাতন সহ বেশ কিছু পরিচালকের ধারাবাহিক নাটক এবং প্যাকেজ নাটকে অভিনয় করার পর রাজশাহীর তরুন নির্মাতা মোঃ তৌকির শাইক আয়না সিনেমায় অভিনয় করান। নরসুন্দর অর্থাৎ নাপিত চরিত্রে এই সুদক্ষ অভিনেতা প্রান খোলে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। আয়না একটি নাপিত পরিবারের নিজ সন্তানের স্বপ্নের প্রতিচ্ছবি। সন্তান চুল কাটা পেশাকে পছন্দ করেন না। বাবা নরসুন্দর পেশাকে নিয়ে বাঁচতে চায় এবং উপদেশ দেয়। সন্তান আনন্দ সাকিব খানের অভিনয়ে বিভর। কিন্তু তা কি করে হয়, নাপিত বাবা এক সময় মার...

মীরসরাইতে ঝর্ণার কূপে ডুবে শাবি ছাত্রের মৃত্যু

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি  চট্টগ্রামের মীরসরাই উপজেলার নয়দুয়ারিয়া পাহাড়ি ঝর্ণার কূপে ডুবে অনিমেষ দে (২৭) নামে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় এর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটে। চট্টগ্রাম উত্তর এএসপি সার্কেল মাহবুবুর রহমান জানান গত সোমবার (১৫আগষ্ট) রাত ৯ টায় চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল তার লাশ উদ্ধার করে মীরসরাই থানায় হস্তান্তর করে। নিহত অনিমেষ ফকিটছড়ি উপজেলার নিরঞ্জন দে’র ছেলে। তিনি জানান অনিমেষ দে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে তৈল ও খনিজ সম্পদ প্রকৌশল বিভাগ থেকে সদ্য ¯œাতক উত্তীর্ণ হয়েছে। মীরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান গত সোমবার শেষ বিকেলে উক্ত যুবক বন্ধুদের সাথে ঝর্ণায় বেড়াতে নিখোঁজ হবার পর মীরসরাই ফায়ার সার্ভিস ও পরে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা চালিয়ে রাত ৯টা নাগাদ মৃতদেহ উদ্ধার করে। নিহত অনিমেষ এর সাথে থাকা অপর দর্শনার্থি বন্ধু তানভ...

সাংবাদিক রিয়াজের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব  প্রতিনিধি  : দৈনিক জনকণ্ঠ ও দৈনিক সাঙ্গু পত্রিকার সাবেক মীসরাই প্রতিনিধি প্রয়াত সাংবাদিক ফখরুল ইসলাম রিয়াজের ৪র্থ মৃত্যু পালিত হয়েছে। আঞ্চলিক প্রকাশনা নব জাগরণ পত্রিকার উদ্যোগে সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় স্বরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নব জাগরণ পত্রিকার সম্পাদক সাংবাদিক ইলিয়াছ রিপনের পরিচালনায় স্মৃতিচারণে অংশ নেন মীরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, সচেতন নাগরিক সমাজের আহবায়ক নাট্যকার মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী সেলিম, বারইয়ারহাট ডিগ্রী কলেজের অধ্যাপক বোরহান উদ্দিন, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম, মীরসরাই এস এম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল হক, মীরসরাই থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম পিপিএম, মীরসরাই উপজেলা স্কাউটস্র সাধারণ সম্পাদক দিদারুল আলম, চিনকির আস্তানা জামে মসজিদের খতিব হাফেজ মোঃ দেলোয়ার হোসেন, মীরসরাই রিপো...

ঈদুল আজহায় দুই বাংলার তিন নায়কের পাঁচটি ছবি মুক্তি পাচ্ছে

বিনোদন
 আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে দুই বাংলার তিন নায়কের পাঁচটি ছবি। ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘শুটার’ ও ‘বসগিরি’; ঢাকাই ছবির নায়ক বাপ্পির ‘সুলতানা বিবিয়ানা’ ও ‘আপন মানুষ’ এবং ওপার বাংলার নায়ক ওম অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম কী বুঝিনি’। গেল ঈদুল ফিতরে দেশীয় এবং যৌথ প্রযোজনার ছবির ব্যপক ব্যবসায়িক সাফল্যের কারণে মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর সাফল্য নিয়ে আশাবাদী প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। তবে পাঁচটি ছবি মুক্তি পেলেও আসল লড়াইটা শাকিব খান আর বাপ্পির মধ্যেই হবে বলে মনে করছেন তারা। সম্প্রতি ‘শিকারী’ ছবিতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন শাকিব। অন্যদিকে রোমান্টিক ধারার ছবির নায়ক হিসেবে বাপ্পীও বেশ জনপ্রিয় এবং আলোচিত নায়ক। ঈদের ছবি হিসেবে আলোচনার তুঙ্গে ছিল পরীমনি অভিনীত ছবি ‘রক্ত’। কিন্তু শুটিং শেষ না হওয়ায় সিনেমাটি ঈদে মুক্তি পাচ্ছে না। অন্যদিকে যৌথ প্রযোজনার ছবি ‘প...

নব নির্বাচিত সভাপতি সম্পাদকের ফুলেল অভিষেক মীরসরাই কবিতা পরিষদের কমিটি গঠিত

কবিতা ও গল্প, মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ের শিল্প সাহিত্য সংগঠন মিরসরাই কবিতা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১২ আগষ্ট) বিকেলে মিরসরাই উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তেন এ উপলক্ষে এক সভা অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কবি শাহাদাত হোসেন লিটন, মাহবুবুর রহমান পলাশ, সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরী, রণজিত ধর, মাষ্টার হোছাইন সবুজ, রাজিব মজুমদার, রাজু কুমার দে, ছড়াকার শামীম খান যুবরাজ, ইলিয়াছ রিপন, নাছির উদ্দিন, রিপন গোপ পিন্টু, মোঃ নুরুল ইসলাম, ইমাম হোসেন, তৌহিদুল ইসলাম প্রমুখ। সভায় মাষ্টার হোছাইন সবুজকে সভাপতি, সাংবাদিক মাহবুব পলাশকে সিনিয়র সহ সভাপতি, শাহাদাৎ হোসেন চৌধুরী, রনজিত ধর, রাজু কুমার দে, শরীফ উদ্দিন শিবলুকে সহ সভাপতি, সাংবাদিক ও কবি রাজীব মজুমদারকে সাধারণ সম্পাদক, নাজমুল হাসান, শামীম খান যুবরাজ ,রিপন গোপ পিন্টুকে যুগ্ন সম্পাদক, সাংবাদিক ইলিয়াছ...