মীরসরাইতে হানাদার মুক্ত দিবস পালিত : অরক্ষিত বধ্যভূমি স্মৃতিসৌধ’টি সংরক্ষনের দাবী
মীরসরাই উপজেলা হানাদার ম্ক্তু দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর ) সকালে মীরসরাই উপজেলা চত্ত্বর থেকে র্যালী শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা টিডিসি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কবির আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার শাহাবুদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ এম একে ভূঁইই, জেলা ইউনিটের সহ কমান্ডার মোঃ আলাউদ্দিন, মীরসরাই মুক্তিযোদ্ধা সংসদের সহ কমান্ডার আবুল হাশিম, ফজলুল করিম, এমএম কামাল পাশা, নজরুল ইসলাম বাচ্চু, নুর মোহাম্মদ চৌধুরী, আবু তাহের মাসুদ, সুবেদার মুছা মিয়া, এটিএম শহীদুল্লাহ প্রমুখ।
...
