চট্টগ্রামের মীরসরাইয়ে অগ্নিকান্ডে একটি বসতঘর ভষ্মীভূত হয়ে গেছে। রবিবার (২৩ নভেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় রাত ২ টার সময় এ ঘটনা ঘটে। জানা যায়, মধ্যম সোনাপাহাড় এলাকার ফতেহ আলী সওদাগর বাড়ির খুরশিদ আলমের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে খুরশিদ আলমের প্রবাসী পুত্র শামছুদ্দিনের পাঠানো নগদ ৫ লক্ষ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ বসতঘর ও আসবাপপত্র সম্পূর্ণরুপে ছাই হয়ে গেছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। তবে আগুনে কেউ হতাহত হয়নি।
