প্রতিনিধি ঃ গত ৩ ডিসেম্বর মীরসরাইয়ের মাতৃকা হাসপাতালের সভা কক্ষে উদীচী শিল্পী গোষ্ঠী মীরসরাই শাখার কমিটি গঠন করা হয়েছে । শাহাদাৎ হোসেন লিটনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি কর্মী নারায়ণ সরকার। এসময় উপস্থিত ছিলেন উদীচী জেলা কমিটির সদস্য ইকবাল আজাদ। এতে আরো উপস্থিত ছিলেন নুর নবী, গোলাম ফারুক, শিক্ষক সুভাষ সরকার, রনজিত কুমার ধর, রিপন গোপ পিন্টু, মুহিবুল আরিফ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ৭ সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক নারায়ণ সরকার, যুগ্ন আহ্বয়াক শাহাদাৎ হোসেন লিটন, রনজিত কুমার ধর, সদস্য সুভাষ সরকার, গোলাম ফারুক, হোসাইন সবুজ, দিদারুল আলম। আগামী ১৬ ডিসেম্বর মীরসরাই উদীচী’র পক্ষ থেকে কর্মসূচী পালনের আহ্বান জানিয়ে সভা সমাপ্তি করা হয়।
