Tuesday, July 28Welcome khabarica24 Online

জানুয়ারি মাসেই নতুন সরকার: আশরাফ

Ashraf

নিজস্ব প্রতিনিধি

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী জানুয়ারি মাসের মধ্যেই নতুন সরকার ক্ষমতা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪২ তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশা প্রকাশ করেন তিনি। সৈয়দ আশরাফ বলেন, আগামী জানুয়ারির নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ গ্রহণ করবে। সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে নতুন সরকার ক্ষমতায় আসবে; দেশ পরিচালনা করবে।”হরতাল এখন কোনো মেজর ইস্যু নয় মন্তব্য করে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা এখন শুধু নির্বাচন নিয়ে ভাবছি। সংলাপের পথ এখনও খোলা রয়েছে জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, “অতীতেও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। আশা করি ভবিষ্যতেও সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান হবে।

Leave a Reply