Friday, September 11Welcome khabarica24 Online

মীরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : : মীরসরাই কলেজে এক অভিবাবক সমাবেশ বুধবার ( ১৬ এপ্রিল) কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো: রেজাউল করিম এর সভাপতিত্বে প্রভাষক সাইদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে শিক্ষার মানোন্নয়ন ও পাঠের অগ্রগতির বিষয়ক বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ নাছির উদ্দিন অভিবাবকবৃন্দ যথাক্রমে অধ্যাপক আবুল হাসেম, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, ব্যবসায়ী নুরুল মোস্তফা প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপকবৃন্দ যথাক্রমে ইকবাল হোসেন, স্বপন চন্দ্র বৈদ্য, বরুন কান্তি সাহা, উত্তম কুমার চৌধুরী, সাইফুল হক সিরাজী, নজরুল ইসলাম, সুলতানা ইয়াছমিন প্রমুখ।
এসময় অভিবাবক ও শিক্ষক মন্ডলী সকলেই শিক্ষার্থীদের আগামী এইচএসসি পরীক্ষায় যুগান্তকারী ফলাফল অর্জনের মধ্য নিয়ে প্রত্যাশিত সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।