
মামুন নজরুল- চট্টগ্রামের মীরসরাইতে বিএনপির তিন ইউনিয়ন মঘাদিয়া,মায়ানী ও খৈইয়াছড়া সমন্বিত উদ্যোগে রাজনীতিবিদ শিক্ষাবিদ পেশাজীবি আলেম-ওলামা দুস্থ ও শ্রমজীবী সর্বস্তরের জনসাধারণের সম্মানে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বিকালে শতবর্ষী বিদ্যাপীঠ আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতারপূর্ব আলোচনা সভায় ইফতার মাহফিল এন্তেজামিয়া কমিটির আহবায়ক রফিকুজ্জামান সভাপতিত্বে এবং ইফতার মাহফিল এন্তেজামিয়া কমিটির সদস্য সচিব আবু মুসা চেয়ারম্যান সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বারৈয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজি। উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদরুল আলম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন,মীরসরাই উপজেলা কৃষক দলের আহবায়ক মো.আশরাফ উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, ছাত্রনেতা শোয়েব হাসান,প্রধান অতিথি নুরুল আমিন চেয়ারম্যান বক্তব্যে বলেন এই আন্দোলন বিএনপির ফসল, আমরা আন্দোলন করেছি খুনি হাসিনার পতনের, আমরা আন্দোলন করেছি গনতন্ত্র প্রতিষ্ঠা করার, আন্দোলন করেছি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য,তত্ত্বাবধায়ক বিএনপির আন্দোলনের ফসল, আমাদের দল রাষ্ট্র কথা চিন্তা করতেছে, জনগণের কথা চিন্তা করতেছে, আপনারা নির্বাচন দেন, নির্বাচন নিয়ে কোন বানচাল মেনে নিবে না এই দেশের জনগন। আজ ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে। হাসিনা এদেশের মানুষের উপর অন্যায় অত্যাচার মামলা হামলা জুলুম নির্যাতন করেছে দীর্ঘ ১৬ বছর।
সর্বশেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও দেশের মানুষের কল্যাণে দোয়া ও মোনাজাত করেন।
