Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা


নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে রবিবার ( ১৫ ডিসেম্বর ) ছিন্নমূল ও দুস্থ: হতদরিদ্র ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। তিনি জানান জেলা প্রশাসক স্যারের নিকট থেকে পাওয়া কম্বল হতদরিদ্র শীতার্ত মানুষের নিকট বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুবায়দুর রহমান ভাসানী প্রমুখ কর্মকর্তাবৃন্দ।