Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে বৈশাখ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা


নিজস্ব প্রতিনিধি :: কেউ সেজেছে জেলে, কেউবা গৃহবধূ। কারো হাতে বাউলের একতারা, কারো হাতে ধান ভানার কুলো। আবার রয়েছে বৃহৎ আকৃতির পাখা ও একতারাসহ কাগজের বাহারি রকমের ফুল। এমনই বর্ণাঢ্য আয়োজনে মীরসরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ১০টায় “এসো হে বৈশাখ, এসো এসো” এই স্লোগানকে সামনে রেখে ১লা বৈশাখ ১৪২৯ উদযাপন উপলক্ষ্যে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়।
মঙ্গল শোভাযাত্রায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা মিনহাজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি জামিউল হিকমা সহ মীরসরাই শিল্পকলা একাডেমি, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে’র শিক্ষক এবং ছাত্র-ছাত্রী সহ প্রমুখ।