Tuesday, July 28Welcome khabarica24 Online

আইন শৃংখলা উন্নয়নে গনমাধ্যমকর্মীদের সাথে মীরসরাই থানার ওসির মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি ॥
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের সাথে মীরসরাই প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে থানা প্রাঙ্গনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত এই সভায় তিনি আইনশৃংখলার উন্নয়নে পুলিশ প্রশাসনের কোন অন্যায় বা ভুল থাকলে তা সংশোধনের জন্য মুক্তভাবে মন্থব্য করায় গুরুত্ব প্রদান করেন। মীরসরাই থানাকে মাদক মুক্ত করার লক্ষ্যে সাংবাদিকদের তথ্য সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। উক্ত মতবিনিময় সভায় মীরসরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মীরসরাই প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান পলাশ, সহ সভাপতি রণজিত ধর, সাধারণ সম্পাদক নয়ন কান্তি ধুম, যুগ্ন সম্পাদক রাজিব মজুমদার, অর্থ সম্পাদক ইমাম হোসেন, প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক নিজামী, দপ্তর সম্পাদক আব্দুল মান্না রানা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সানোয়ারুল ইসলাম রনি, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রিপন গোপ পিন্টু, পাঠাগার সম্পাদক জাবেদ হোসাইন, সদস্য কামরুল হাসান প্রমুখ।
মীরসরাই থানা থেকে চুরি ডাকাতি ও মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান।