Tuesday, July 28Welcome khabarica24 Online

বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য তালিকা ঝুলানোর শপথ করালেন ম্যাজিষ্ট্রেট রাশেদুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলার বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে প্রতিটি ভোগ্যপণ্য দোকানে মূল্যতালিকা ঝুলানোর শপথ করান নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলার সহকারি কমিশনার ভূমি রাশেদুল ইসলাম তানজীর ।
সোমবার ( ১১ মে) উপজেলার আবুতোরাব বাজার, সাহেরখালী, ভোরের বাজার ও বড় তাকিয়া বাজারে তিনি অভিযান পরিচালনা করেন। এছাড়ার এর আগের দিন মীরসরাই, মিঠাছরা বারইয়াহাট সহ অন্যান্য বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় সবাইকে মূল্য তালিকা প্রদর্শন করার জন্য বলা হয় এবং বাজার কমিটি সহ ব্যবসায়ীদের সাথে করোনার বিষয়ে সচেতনতাসহ মূল্য তালিকা কিভাবে প্রদর্শন করতে হবে তা হাতে কলমে শেখানো হয়। তিনি প্রিন্টেড মূল্য তালিকাও সরবরাহ করেন সকল ব্যবসায়ীকে। ব্যবসায়ীরা সকলেই নির্দেশনা মোতাবেক মূল্য তালিকা প্রদর্শন করবেন বলে প্রতিজ্ঞা করেন।