Thursday, February 26Welcome khabarica24 Online

সেবা আধুনিক হাসপাতালের ডেন্টাল বিভাগ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : উদ্বোধন হলো মীরসরাই উপজেলা সদরস্থ মনোরম পরিবেশ ও সমৃদ্ধতম সেবা আধুনিক হাসপাতাল এর ডেন্টাল বিভাগ । উক্ত হাসপাতালে প্রতিদিন আধুনিক যন্ত্রপাতি ও বিডিএস ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হবে। শুক্রবার ( ১১ এপ্রিল) বিকেলে ডেন্টাল বিভাগ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নজরুল গবেষক শিক্ষানুরাগী ড. মুহাম্মদ কামাল উদ্দিন, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল আলম, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, ব্যবসায়ী শাহাদাত হোসেন, সাংবাদিক বিপুল দাশ, মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ঈশান সহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মীরসরাই সদরের উক্ত সেবা আধুনিক হাসপাতালে এই প্রথম একটি পুর্নাঙ্গ ডেন্টাল ইউনিট চালু হওয়ায় মীরসরাইবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা পুরন হলো। উপস্থিত আমন্ত্রিত অতিথি এবং সাধারণ মানুষ মীরসরাই সেবা আধুনিক হাসপাতালে অত্যাধুনিক ডিজিটাল পদ্ধতিতে ডেন্টাল চিকিৎসায় এই নতুন সংযোজনকে সাধুবাদ জানান।