Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে ৯০০ পিচ ইয়াবা সহ আটক ১


কামরুল হাসান :: মীরসরাই থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ই ডিসেম্বর)সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাদিরফকির হাট এলাকায় ঢাকাগামী কর্ণফুলী এক্সপেস পরিবহনের একটি বাস থেকে তাঁকে ইয়াবা সহ গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তির নাম তাঁর নাম মোহাম্নদ সোহেল। সে কক্সবাজার জেলার উখিয়া থানার পশ্চিম মরিচা এলাকার রবিজ আহম্মেদর ছেলে।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান, মীরসরাই থানা এলাকা মাদক মুক্ত করতে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম মহোদয়ের নির্দেশনায় আমার সরাসরি তত্বাবধানে মাদক-বিরোধী অভিযানে পুলিশ পরিদর্শক(অপাঃ)দীনেশ চন্দ্র দাশ গুপ্তের নেতৃত্বে সঙ্গীয় ফোঁস এসআই রাজিব চন্দ্র পোদ্দার, এএসআই শিমুল পারভেজ,এএসআই বোরহান সহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাদিরফকির এলাকায় এই অভিযান পরিচালনা করেন। এসময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী “কর্ণফুলী এক্সপ্রেস” পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাসী করার সময় মাদক ব্যবসায়ী মোঃসোহেলকে তল্লাশি করে ৯০০ পিছ ইয়াবা সহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।