

মীরসরাইয়ে বিএনপির দুগ্রুপের উত্তেজনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতিতে একদিকে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন । সংঘাত এড়িয়ে অবশেষে যথাযোগ্য মর্যায় সাড়ম্বরভাবে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন। সূর্যোদয়ের প্রথম প্রহরেই শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করে। সকাল ৯টায় মীরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ এবং স্কাউটসদের নিয়ে কুচকাওয়াজ এবং মুক্তিযোদ্ধাগনদের সংবর্ধনা প্রদান, সম্মাননা পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সূর্যসেনাদের স্মরণ করা হয়।
সকাল ১০টায় মুক্তিযোদ্ধাগনের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন এর সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নেতা এইচএম সানাউল্লাহ, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খাঁন, উপজেলা প্রকৌশলী রনি সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মীরসরাই থানার ওসি আতিকুর রহমান, জোরারগঞ্জ থানার ওসি সাব্বির সেলিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাঈদ মাহমুদ, উপজেলা নির্বাচন অফিসার জাকির হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ প্রমুখ কর্মকর্তাগন।
এদিকে বিএনপির নতুন কমিটি ঘোষনার পর গত দুই দিন ধরে মীরসরাই উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে চরম উত্তেজনা ও পরস্পর হামলা সহ হতাহতের ঘটনা ঘটছিল। আবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুগ্রুপই ফুল দেয়ার কর্মসূচি দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত উপজেলা পরিষদের ৫০০ গজের মধ্যে এ আদেশ কার্যকর থাকার ঘোষনা দিয়েছেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।


এছাড়া উপজেলা প্রাঙ্গণের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে মীরসরাই উপজেলা প্রেস ক্লাব ও পাক্ষিক খবরিকা ইউনিটি। খবরিকা ইউনিটির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন খবরিকা সম্পাদক মাহবুব পলাশ, লেখক প্রাবন্ধিক প্রফেসর আক্তারুজ্বামান, লেখক প্রফেসর আবুল মনছুর ভূঞা, সাংবাদিক বৃন্দ যথাক্রমে রাজিব মজুমদার, রণজিত ধর, আব্দুল মান্নান রানা, সানোয়ার ইসলাম রনি, জাবেদ হোসাইন, মামুন নজরুল, মীর হোসেন, নাছির উদ্দিন ভূঞা, ইব্রাহিম মাহমুদ, হারাধন চক্রবর্তি, নিমাই দাস, তাকিবুর রহমান, রশিদুল হাসান প্রমুখ।
