Thursday, February 26Welcome khabarica24 Online

দেশে নারীদের আত্মরক্ষার শক্তি পরিবার থেকেই অর্জন করতে হবে – মাহফুজা জেরিন

নিজস্ব প্রতিনিধি :: আন্তর্জাতিক নারী দিবস ২৫ইং উপলক্ষে ‘‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়ে মীরসরাই উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক বিভাগের উদ্যোগে শনিবার ( ৮মার্চ) সকাল ১১টায় মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাঈদ মাহমুদ, উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা অপর্ণা , সাংবাদিক বৃন্দ যথাক্রমে দৈনিক যুগান্তর দৈনিক আজাদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহবুব পলাশ, দৈনিক নয়া দীগন্ত প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম মাঈন উদ্দিন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি ইকবাল হোসেন, নারী উদ্যোক্তা আসমা নূরী প্রমুখ । আলোচনায় বক্তাগন দেশে শিশু ও নারী নির্যাতন বৃদ্ধি বিষয়ে আলোকপাত করলে প্রত্যুত্তরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্য প্রদানকালে বলেন আমাদের এই দেশ ও সমাজ যেন আইয়ামে জাহেলিয়াতের যুগে ফের পদার্পন না করে তার আগে দেশের সকল মানুষের মনে নারী ও মেয়েশিশুদের প্রতি শ্রদ্ধাবোধ এর শিক্ষা প্রতিটি পরিবারেই দিতে হবে। দেশের প্রতিটি বাবা -মাকেই নিজ পরিবার ও সমাজে এই বিষয়ে মানসিক শিক্ষা এবং গন জাগরণ ঘটাতে হবে। তিনি নারী দিবসের আজকের এই দিনে সবাইকে এই প্রত্যয়ে এগিয়ে যাবার আহ্বান জানান।