Thursday, February 26Welcome khabarica24 Online

দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাই উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে এক ইফতার মাহফিল ও মানবিক খাবার বিতরণ শুক্রবার ( ৫ এপ্রিল) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ইফতার আয়োজন কমিটির আহ্বায়ক মাষ্টার মোমিনুল হক এর সভাপতিত্বে ও সদস্য সচিব শাখাওয়াত হোসেন এর পরিচালনায় উক্ত মাহফিলে আলোচনা পর্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রবীন ছাত্রবৃন্দ যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা মাষ্টার রফিকুজ¦ামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহাব উদ্দিন, সিরাজ উদ্দৌল্লাহ, প্রধান শিক্ষক মাষ্টার আবুল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলার সম্মিলিত স্বেচ্ছোসেবী সংগঠনের সভাপতি ডা: আনোয়ার হোসেন । উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্রগনের মধ্যে আরো উপস্থিত ছিলেন যথাক্রমে কাটাছরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, অধ্যাপক কামরুল, অধ্যাপক ইব্রাহিম, ৯০ ব্যাচের আহ্বায়ক সাহাব উদ্দিন চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক উপজেলার সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, আজহারুল হক ফিরোজ, প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার সাইদুল হক সুমন, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা ইব্রাহিম, আরিফ, কামরুল, আজীম প্রমুখ। ইফতার পূর্ববর্তি সময়ে দোয়া মোনাজাত করেন উপজেলা তবলীগের সাবেক আমীর মাওলানা মো: আব্দুর রহমান। ইফতারে সহ¯্র প্রায় সাবেক ছাত্র অংশগ্রহন করে। ইফতার শেষে কিছু দু:স্থ মানুষের মাঝে ইফতার ও খাবার সামগ্রী প্রদান করে প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ।