Wednesday, February 25Welcome khabarica24 Online

কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর ৩য় তম শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

ইব্রাহিম বাদশা-

মীরসরাই উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর ৩য় তম শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ বাঙালীর পরিচালনায়, প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোঃ ফেরদাউস আলম এর সভাপতিত্বে শুক্রবার (২১ ফেব্রুয়ারি)বিকাল ৩ ঘটিকায় কাটাছরা আবদুস ছওর ভূঁইয়ার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মীরসরাই উপজেলা বি.এন.পির সাবেক সভাপতি এডভোকেট অলিউল কবির ইকবাল।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক এর আবুতোরাব বাজার শাখার ম্যানেজার শাখাওয়াত হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল গনি ইসলামী একাডেমীর প্রতিষ্ঠাতা এস এম আবদুল্লাহ ভূঁইয়া, সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ বোহরান উদ্দিন সুমন মাষ্টার, সদস্য মোঃ আবদুর রহিম, সদস্য আবু ছালেক মিয়াজীসহ প্রমূখ গন্যমান্য ব্যাক্তিবর্গ। ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। প্রধান অতিথি কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর কার্যক্রম দেখে সকল নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান এবং কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর পাশে থাকার সম্মতি ও সকল সার্বিক সহযোগিতার ঘোষণা করেন।