মালিবাগে পুলিশের সাথে সংঘর্ষে শিবির নেতা নিহত
রাজধানীর মালিবাগের রেলগেটে থেকে রামপুরা আবুল হোটেলের সামনে পর্যন্ত পুলিশের সাথে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে মনসুর হোসেন (২২) নামে এক শিবির কর্মী নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামপুরা থানার উপ-পরিদর্শক শামীম। নিহত মনসুর বিমানবন্দর থানা ৩নং ওয়ার্ডের শিবির সভাপতি। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদরের বাবুর হাটে। পিতার নাম আব্দুর রাজ্জাক। তিনি বনানীর সিটি বিশ্ববিদ্যালয়ের ল’ বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে সোনালী ব্যাংকের গলি থেকে ৫০-৬০ জনের একটি মিছিল বের হয়ে তাণ্ডব শুরু করে। মিছিলকারীরা ভাঙচুরের পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে। তারা নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা ...


