খালেদা গৃহবন্দি
গৃহবন্দি বিরোধী নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে তার বাসভবন ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ প্রটোকল প্রত্যাহার করে নিয়েছে সরকার। ব্যারিকেড সরিয়ে খালেদা জিয়া আজকের কর্মসূচিতে যাওয়ার চেষ্টা করলেও তা আটকে দেয়ার প্রস্তুতি নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। তার বাসভবনের সামনের দু’দিকের রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে দু’টি বালুভর্তি ট্রাক। বিরোধীদলীয় নেতার প্রধান নিরাপত্তা কর্মকর্তা লে. কর্নেল (অব.) আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিরোধীদলীয় নেতার মর্যাদা অনুসারে প্রাপ্য পুলিশি প্রটোকল প্রত্যাহার করে নেয়া হয়েছে। তার নিরাপত্তায় নিয়োজিত সমস্ত প্রটোকল ও পুলিশ সদস্যকে প্রত্যাহার করে তাদের বদলে বিপুল সংখ্যক পুলিশ, মহিলা পুলিশ, র্যাব ও বিজিবি অবস্থান নিয়েছে। অফিস অভিমুখে যাওয়ার রাস্তা দু’টি বন্ধ করে সেখানেও অসংখ্য র্যাব ও বিজিবি অবস্থান করছে। এছা...






