Saturday, November 7Welcome khabarica24 Online

স্লাইড

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংলাক সিনাওয়াত্রার অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংলাক সিনাওয়াত্রার অভিনন্দন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন । রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্প্ররচার ও অনুবিভাগের পরিচালক (মিডিয়া) নিপেন্দ্র চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিন্ন স্বার্থে দুই দেশের নেতৃত্ব ও জনগণের মধ্যকার সম্পর্ক আরো জোরদার হবে আশা ব্যক্ত করেছেন ইংলাক সিনাওয়াত্রা। দুই দেশের জনগণের স্বার্থে ঘনিষ্ঠভাবে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন সিনাওয়াত্রা।   উৎস- কালেরকন্ঠ...
ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে : ফখরুল

ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে : ফখরুল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিসন্ট জিয়াউর রহমানের জন্মদিনে স্বৈরাচারী সরকারকে সরানোর শপথ নিয়েছি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৮তম জন্মদিনে মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার জগদ্দল পাথরের মতো জনগণের ওপর চেপে বসেছে। তবে বিএনপি বিশ্বাস করে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই বর্তমান স্বৈরাচার ও একনায়কতন্ত্রের অবসান সম্ভব।তিনি বলেন, আজকের দিনে নেতাকর্মীরা শপথ গ্রহণ করেছে, স্বৈরাচারী একনায়কতন্ত্রের অবসান এবং গণতন্ত্র অবমুক্ত করতে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হব...
তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ

তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আপিল গ্রহণ করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল গ্রহণ করে আদেশ দেন। একই সঙ্গে বিচারিক আদালতের মামলার নথি তলব করা হয়েছে। এ মামলায় তারেক রহমানকে খালাস দিয়ে গত ১৭ নভেম্বর রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোতাহার হোসেন।আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, শুনানির জন্য বিদেশে অর্থ লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় তারেক রহমানকে খালাস দেয়া রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে আদালত তারেক রহমা...
মীরসরাইয়ে জিয়াউর রহমানের ৭৮তম জম্মবার্ষিকী  উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও আলোচনা সভা

মীরসরাইয়ে জিয়াউর রহমানের ৭৮তম জম্মবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও আলোচনা সভা

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিলও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মীরসরাই উপজেলা ছাত্রদলের সভাপতি শাহ মো. ফোরকান উদ্দিনের সভাপতিত্বে এবং ১৮ দলীয় ছাত্র সংগ্রাম কমিটির মীরসরাই উপজেলা আহবায়ক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদকও ১৮ দলীয় জোট মীরসরাই উপজেলা আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাংগঠণিক সম্পাদক কামাল উদ্দিন, ছাত্রদল নেতার হারুনুর রশিদ, জাহেদ হোসাইন, কামরুল হাসান নিপু, মিনহাজ উদ্দিন টিটু, আবু সালেক, মোহন দে, আশরাফ উদ্দিন, নাজমুল হোসেন রাজু, মোজাম্মেল হোসেন রানা, মঞ্জুরুল ইসলাম রিয়াদ, রাসেল, আরিফু...
মীরসরাই দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

মীরসরাই দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের অধীনে পরিচালিত মীরসরাই দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের এক প্রজ্ঞাপনে এক কমিটির অনুমোদন দেওয়া করা হয়। এতে সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথকে সভাপতি, মোঃ শাহ আলম, নুর মোহাম্মদকে সহ-সভাপতি, সংস্কৃতিকর্মী শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক, মোঃ আলমগীর, মীরসরাই কলেজের অধ্যাপক নাছির উদ্দিন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, কামাল উদ্দিন, এডভোকেট আছির উদ্দিনকে সদস্য নির্বাচিত করা হয়েছে।...
ইনকিলাবের ছাপাখানা খুলে দেয়ার দাবি খালেদার

ইনকিলাবের ছাপাখানা খুলে দেয়ার দাবি খালেদার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দৈনিক ইনকিলাব ভবনে পুলিশি হানা, পত্রিকাটির প্রকাশনা বিঘ্নিত করতে ছাপাখান সিলগালা করা ও তিনজন সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অবিলম্বে গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তি ও ছাপাখানা খুলে দেয়ার দাবি জানান তিনি। আজ বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন এ আহ্বান জানান। বিবৃতিতে খালেদা জিয়া বলেন, গণতান্ত্রিক সভ্য সমাজে স্বাধীন মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। বর্তমান সরকারের আমলে জনগণের সকল অধিকার ফ্যাসিবাদী কায়দায় হরণ করা হয়েছে। রুদ্ধ করা হয়েছে নির্ভিকভাবে মত প্রকাশের স্বাধীনতাকে। তিনি বলেন, সাম্প্রতিক আওয়ামী লীগ সরকার দেশের জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক আমার দেশ’ বন্ধ এবং সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে অন্তরীণ রেখেছে। এছাড়া বেসরকারী টিভি ‘চ্যা...
‘ইনকিলাব সাময়িকভাবে বন্ধ’

‘ইনকিলাব সাময়িকভাবে বন্ধ’

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দৈনিক ইনকিলাব পত্রিকা যে সংবাদ প্রচার করেছে তা গুজব ও মিথ্যাচার। তথ্য-প্রযুক্তি আইনে মহাঅপরাধ। এজন্য সাময়িকভাবে তাদের ছাপাখানা বন্ধ করা হয়েছে। স্থায়ীভাবে প্রকাশনা নিষিদ্ধ করা হয়নি। বিষয়টি আইনগতভাবে দেখা হচ্ছে। তারা ভারত-বাংলাদেশ সম্পর্ক নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিনা খতিয়ে দেখা হবে। আজ রাজধানীতে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে দিনব্যাপি এক সভার শুরুতে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, ভারতীয় বাহিনী দিয়ে অভিযান চালানোর খবর প্রকাশ করে যৌথবাহিনীকে কলঙ্কিত ও বাংলাদেশের জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে পত্রিকাটি। প্রচারিত সংবাদের সত্যতা আছে বলে অনেকে দাবি করেছেন এমন প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, এটা মিথ্যা কথা। আদালতে প্রমাণ পাবেন। সরকারের অবস্থান প্রসঙ্গে বলেন, নির্বাচন ও বিজয় হলেও বিপদ কাটেনি। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন...
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতীয় সংলাপ চান ড. কামাল

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতীয় সংলাপ চান ড. কামাল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ৫ই জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপন্ন করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে যা করা হচ্ছে তা প্রকান্তরে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিচ্ছে। এ নির্বাচন প্রহসনের নির্বাচন। বস্তুত এ নির্বাচনের মাধ্যমে সরকারী দল ও জোটের মাঝে ক্ষমতা ভাগাভাগি ও ভাগবাটোয়ারার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. কামাল বলেন, ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বচিত হওয়ার পর কিভাবে তা জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে? আমার এলাকায় ভোট হয় নাই। আমার ভোটও আমি দিতে পারিনি। দেশের মানুষ এ নির্বাচনকে গ্রহণ করেনি। খোদ সরকার মহল এ নির্বাচনকে সাংবিধানিক ধারাবহিকতা রক্ষার নির্বাচন বলে অবিহিত করেছেন। এখন সরকারের উচিত সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য এ...