Saturday, November 7Welcome khabarica24 Online

স্লাইড

রিজওয়ানার স্বামী গভীর রাতে উদ্ধার

রিজওয়ানার স্বামী গভীর রাতে উদ্ধার

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণের ৩৫ ঘণ্টা পর নাটকীয়ভাবে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ধানমণ্ডি কলাবাগান মাঠের কাছে রাস্তা থেকে তাকে উদ্ধার করা হয়। এ বিষয়ে ধানমণ্ডি থানার ওসি আবু সালেহ মাসুদ শেখ কালের কণ্ঠকে বলেন, রাত দেড়টার দিকে কলাবাগান মাঠের পাশের একটি চেকপোস্টে দায়িত্বরত পুলিশ আবু বকর সিদ্দিককে উদ্ধার করে। এরপর তার পরিচয় নিশ্চিত হওয়ার পর থানায় নিয়ে আসা হয়। মাসুদ শেখ আরো জানান, তিনি সুস্থ আছেন এবং তার সাথে আমরা কথা বলেছি। শেষ খবরে জানা যায়, রাত ৩টা ৫০ মিনিটে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। জানা যায়, গতকাল রাত সাড়ে ১২টায় মিরপুর আনসার ক্যাম্পের সামনে অপহরণকারীরা চোখ বাঁধা অবস্থায় আবু বকর সিদ্দিককে রাস্তায় ফেলে চলে যায়। এ সময় অপহরণকারীরা তার হাতে তিন...
হাসপাতাল তত্ত্বাবধানে মনিটরিং সেল গঠন বিষয়ে রুল

হাসপাতাল তত্ত্বাবধানে মনিটরিং সেল গঠন বিষয়ে রুল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সরকারি-বেসরকারি হাসপাতাল, রোগ নির্ণয় কেন্দ্র ও ক্লিনিক যথাযথ তত্ত্বাবধানে এবং দারিদ্র্যের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতে একটি মনিটরিং সেল গঠনের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানির পর এই রুল দেন। একই সঙ্গে অননুমোদিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্র বন্ধ করার নির্দেশ কেন দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।রুলে বিবাদী করা হয়েছে স্বাস্থ্য সচিব, আইন সচিব, স্বরাস্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ প্রাইভেট ক্লিনিকস এন্ড ডায়াগনষ্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারিকে। তাদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি অননুমোদিত প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার ব...
সাঈদীর আপিলের রায় যেকোনো দিন

সাঈদীর আপিলের রায় যেকোনো দিন

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় যেকোনো দিন। আসামি ও রাষ্ট্রপক্ষে করা আপিল শুনানি শেষে যেকোনো দিন রায় দেয়া হবে মর্মে অপেক্ষমাণ রাখা হয় মামলাটি।বুধবার প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ ৭২ সালে করা ইব্রাহিম কুট্রি হত্যা মামলার নথি তলবের আবেদন খারিজ করে এ আদেশ দেন।বেঞ্চের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা), বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। আট মাসে ৪৯ কার্য দিবস শুনানি শেষে মামলাটির সমাপ্তি ঘটে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ছয়জনের ব্যাপারে করা আপিলের মধ্যে সাঈদীর মামলাটি রয়েছে দ্বিতীয় স্থানে। এর আগে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার আপিল নিষ্পত্তি করে র...
১৯ মে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচন

১৯ মে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে ১৯টি উপজেলায় নির্বাচন আগামী ১৯ মে। বুধবার বিকালে নির্বাচন কমিশন (ইসি) এ তফসিল ঘোষণা করে। এসব উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ এপ্রিল, যাচাই বাছাই ২৪ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩ মে। গত ১৯ ফেব্রুয়ারি চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়ে পাঁচ দফায় মোট ৪৫৮টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩টি উপজেলায় সীমানা সংক্রান্ত জটিলতা, আদালতের নিষেধাজ্ঞা ও মেয়াদ শেষ না হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। চতুর্থ উপজেলা নির্বাচনের ষষ্ঠ ধাপে বাকি উপজেলাগুলোর মধ্যে ১৯টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।...
সাঈদীর মামলার আপিল শুনানি শেষ

সাঈদীর মামলার আপিল শুনানি শেষ

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল শুনানি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষের বক্তব্যের জবাবে মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট এ এস এম শাহজাহান। তবে বিচারিক আদালতে দায়ের হওয়া পিরোজপুরের ইব্রাহিম কুট্টি হত্যা মামলার নথি তলব বা তদন্তের বিষয়ে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের পৃথক পৃথক আবেদনের বিষয়ে বুধবার আদেশ দেবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। এখন আপিল খারিজ অথবা রায় ঘোষণার জন্য দিন ধার্য করতে পারেন আদালত।একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে যে দুইটি হত্যার দায়ে ট্রাইব্যুনাল সাঈদীকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন, তার মধ্যে একটি ইব্রাহিম কুট্টি হত্যা। আসামিপক্ষ আবেদন জানিয়েছেন, বিচারিক আদালতের ওই ইব্রাহিম কুট্ট...
প্রধানমন্ত্রীর কাছে সিএজির ১৭টি অডিট রিপোর্ট পেশ

প্রধানমন্ত্রীর কাছে সিএজির ১৭টি অডিট রিপোর্ট পেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ (সিএজি) মাসুদ আহমেদ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার কাছে ১৭টি অডিট রিপোর্ট পেশ করেছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের বরাত দিয়ে বাসস জানিয়েছে, সিএজি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি কার্যক্রম ভিত্তিক অডিট রিপোর্ট, ২টি ইস্যুভিত্তিক অডিট রিপোর্ট, ৬টি বিশেষ অডিট রিপোর্ট, ৬টি বার্ষিক রিপোর্ট এবং ২টি অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট হস্তান্তর করেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ সময় উপস্থিত ছিলেন। পরে সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদল শেখ হাসিনার কাছে ২০১২-১৩ বছরের জাতীয় জাদুঘরের বার্ষিক রিপোর্ট ও অন্যান্য প্রকাশনা হস্তান্তর করেন। িসংস্কৃতিসচ...
যানজট রোধে আগামী মাসে বিশেষ অভিযান : যোগাযোগমন্ত্রী

যানজট রোধে আগামী মাসে বিশেষ অভিযান : যোগাযোগমন্ত্রী

জাতীয়, স্লাইড
আগামী মাসে মহাসড়কগুলোতে যানজট ও দুর্ঘটনা রোধে বিশেষ অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকাল ১১টায় গাজীপুরের মীরেরবাজারে ঘোড়াশাল টঙ্গী সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।যোগাযোগমন্ত্রী বলেন, মহাসড়কের যানজট ও দুর্ঘটনা রোধে মন্ত্রণালয় থেকে দুইটি কমিটি করা হয়েছে। এর মধ্যে একটির রিপোর্ট এরই মধ্যে পাওয়া গেছে। অপরটি চলতি মাসের মধ্যেই পাওয়া যাবে। রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে।ঘোড়াশাল-টঙ্গী সড়কের সংস্কার কাজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১৬ কোটি টাকা ব্যয়ে এ রুটের সংস্কার কাজ চলছে। আগামী জুনের মধ্যে এ কাজ শেষ হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, সড়ক বিভাগের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন খান ও নির্বাহী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহিবুল ইসলাম।...
গ্লানিকে পেছনে ফেলে আনন্দ উৎসবে বর্ষবরণ

গ্লানিকে পেছনে ফেলে আনন্দ উৎসবে বর্ষবরণ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
পুরাতন বছরের জরা, ক্লান্তি, গ্লানিকে পেছনে ফেলে চির নতুনের ডাক দিয়ে এলো পহেলা বৈশাখ। রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী বাংলা নববর্ষের উৎসব। ধর্ম-বর্ণ, শ্রেণী-পেশা, বয়সনির্বিশেষে সব মানুষ শামিল হয়েছেন বৈশাখী উৎসবে। এদিকে বাংলা নববর্ষ উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রমনা বটমুলসহ রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। সোমবার সকাল ৬টার পর পরই রমনার বটমূলে ছায়ানট আয়োজন করে বর্ষবরণের অনুষ্ঠান। এবার তাদের অনুষ্ঠানের মূল ভাবনা ‘স্বদেশ ও সমপ্রীতি’। সকাল সোয়া ৬টায় রাজ রুপা চৌধুরী শরৎ এর আহির ভৈরব পরিবেশনের মধ্য দিয়ে বর্ষ বরণের মূল অনুষ্ঠান শুরু হয়। ভোর থেকেই রাজধানীসহ সারাদেশে সাজ সাজ রব। রাজধানীর পথে পথে নেমেছে উৎসবমুখর নগরবাসীর ঢল। চারুকলা, রমনা, টিএসসি লোকে লোকারণ্য। লাল-সাদা পোশাকের সমাহার। বাজছে ঢোল, ড...