আওয়ামী লীগের কাছে মানুষ অসহায়
দেশে এখন ঔপনিবেশিক শাসন চলছে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও বিশিষ্ট সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। বলেছেন, বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের কাছে আজ মানুষ অসহায়। তখনকার সময়েই আজকের মতো কাউকে ধরে নিলে গুম ও লাশ হতে হতো । স্বাধীন দেশে কেন লাশ হতে হবে এমন প্রশ্ন রাখেন তিনি। নাগরিক ঐক্যের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কামাল হোসেন বলেন, আজ সংবিধান আক্রান্ত। মানুষের নিরাপত্তা বিঘিœত। যখন দেখি স্বাধীন দেশে মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে তখন আমরা লজ্জা পাই। এভাবে এই দেশ দুর্বৃত্তায়নের দেশে পরিণত হতে পারে না। এটা কি জঙ্গিদের দেশ? এ দেশের মালিক জনগণ। অর্থমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, অর্থমন্ত্রী আমার বন্ধু। কিন্তু তার কথা শুনে মনে হয়, তিনি মানসিকভাবে অসুস্থ। আপনারা আমার বন্ধুর সুস্থতার জন্য দোয়া করবেন। জাতীয় পার্টির চেয়া...







