বিক্ষোভে অগ্নিগর্ভ পাকিস্তান
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় তিনজন নিহত ও চার শতাধিক বিক্ষোভকারী আহত হয়েছে। প্রায় ১০০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নওয়াজের বাসভবন অভিমুখে শুরু হওয়া বিক্ষোভ রোববারও অব্যাহত ছিল। বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ইসলামাবাদের সরকারি বাসভবন ছেড়ে লাহোরে পারিবারিক বাসভবনে গেছেন। এ দিন বিরোধী দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়ে দেশটির তথ্যমন্ত্রী পারভেজ রশিদ বলেছেন, বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের জন্য সরকার বিরোধী দলগুলোর সঙ্গে আবারও আলোচনা শুরু করতে চায়। তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইমরান খান। এ দিকে দেশের সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে আজ কমান্ডারদের নিয়ে বৈঠকে বসছেন সেনাপ্রধান জেনারেল রাহেল শরিফ। ডন, এএফপি, আল জাজিরা ও জিও টিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যম এসব ত...







