Sunday, November 8Welcome khabarica24 Online

স্লাইড

সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত

সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত

স্লাইড
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্র-উড়িষ্যা উপকূলে অবস্থিত লঘুচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে সরে ও ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় উত্তর-বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়। উত্তর-বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।...
জিএসপি ফিরে পেতে সব শর্তই পূরণ হয়েছে

জিএসপি ফিরে পেতে সব শর্তই পূরণ হয়েছে

জাতীয়, স্লাইড
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘অনেক দেশই যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা পায় না। জিএসপি সুবিধার জন্য আমাদের যেসব শর্ত দেওয়া হয়েছিল ইতিমধ্যে তার সবগুলোই পূরণ হয়েছে। তাই জিএসপি সুবিধা না পাওয়ার কোনো কারণ নেই। আশা করছি, আমরা শিগগিরই জিএসপি সুবিধা পাব।’ গতকাল শনিবার দুপুরে চাঁদপুরে কচুয়ার মিয়ারবাজারে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজে ২০১৪ সালে এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), রেলমন্ত্রী মো. মুজিবুল হক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. গোলাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন...
২০১৮ সালে মধ্যে পদ্মা সেতু নির্মাণ: প্রধানমন্ত্রী

২০১৮ সালে মধ্যে পদ্মা সেতু নির্মাণ: প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করা হবে। পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। দুর্নীতির অপবাদ দেওয়া হয়েছে। আমি প্রতিবাদ করেছি, চ্যালেঞ্জ করেছি। শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় আয়োজিত বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানের এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতিরসংঘের বিশেষ অধিবেশনে যোগদানের পূর্বে তিনি বঙ্গবন্ধু প্রতি শ্রদ্ধা জানাতে আজ শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে হেলিকাপ্টারে করে টুঙ্গিপাড়া আসেন। শেখ হাসিনা বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য এরইমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে। পদ্মার এপারে একটা হাহাকার ছিল। দক্ষিণাঞ্চল উন্নয়ন বঞ্চিত ছিলো। আমরা ক্ষমতায় আসার পর দক্ষিণাঞ্...
অনলাইন নীতিমালা নিরীক্ষা চলছে

অনলাইন নীতিমালা নিরীক্ষা চলছে

জাতীয়, স্লাইড
বর্তমানে অনলাইন পত্রিকা প্রকাশ/প্রকাশনার কোনো নীতিমালা নেই। গণবান্ধব অনলাইন নীতিমালা প্রণয়নের জন্য প্রধান তথ্য কর্মকর্তাকে আহ্বায়ক করে তথ্যমন্ত্রণালয় 'অনলাইন গণমাধ্যম সহায়ক খসড়া নীতিমালা প্রণয়ন কমিটি' গঠন করেছে। কমিটি ইতোমধ্যে প্রণীত খসড়াটি পরীক্ষা-নিরীক্ষা করছে বলে সংসদকে জানিয়েছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মুহিবুর রহমান মানিকের (সুনামগঞ্জ-৫) তারকা চিহ্নিত প্রশ্ন ৯২৭ এর জবাবে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু সংসদে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘অনলাইন গণমাধ্যম সহায়ক খসড়া নীতিমালা প্রণয়ন কমিটিকে সহায়তা করার জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তফা জব্বারকে আহ্বায়ক করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এই উপ-কমিটি ইতোমধ্যে প্রস্তাবিত নীতিমালার একটি খসড়া প্রণয়ন করে মূল কমিটিতে প্রেরণ করেছে। মূল কমিটি খসড়াটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। সম্প্রচার নীতিমালা গণমাধ...
রুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

রুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

সংবাদ শিরোনাম, স্লাইড
  রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) আগামী  ২০ সেপ্টেম্বর থেকে অনির্দষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া শুক্রবার সকাল ১০টার মধ্যে সকল আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসে পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের দফায় দফায় সংঘর্ষের পর রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রুয়েটের ভিসি অধ্যাপক মুহম্মদ রফিকুল আলম বেগ জানান, ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতির কারণে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক ছাত্র-ছাত্রীদের শুক্রবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবিরকর্মীরা বিশ্ববিদ্যালয়ের লে. সেলিম হলে হামলা চালালে পু...
দিল্লি গেলেন পররাষ্ট্রমন্ত্রী

দিল্লি গেলেন পররাষ্ট্রমন্ত্রী

স্লাইড
তিস্তার পানি বণ্টন চুক্তি সই এবং স্থল সীমা চুক্তি ও প্রটোকল বাস্তবায়নসহ ভারতের সঙ্গে অনিষ্পিন্ন ইস্যুগুলোর দ্রুত সমাধানে দেশটির নতুন নেতৃত্বের  প্রতি আহ্বান জানাবে বাংলাদেশ। আগামী ২০শে সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসালটেটিভ কমিশন-জেসিসি’র তৃতীয় বৈঠকে এ আহ্বান জানানো হবে। রাজনৈতিক পর্যায়ে দু’দেশের মধ্যে নিয়মিত আলোচনার ফোরাম জেসিসি। যেখানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মুখ্য সচিব, পররাষ্ট্র, বাণিজ্য, বিদ্যুৎ, পানি সম্পদ, পরিকল্পনা কমিশন ও নৌ-মন্ত্রণালয়ের মোট ৭ জন সচিবসহ আন্তঃমন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে গতকাল ভারত গেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।  নয়া দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে সকাল ৯টার দিকে হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সংবাদ সম্মেলন করেন। সেখানে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ...
বিল পাস, বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে

বিল পাস, বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতীয় সংসদে বহুল আলোচিত সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪ পাস হয়েছে। এর ফলে বাহাত্তরের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল হবে বর্তমান সংবিধানে। বিলটি আইনে পরিণত হলেই উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা ফিরে পাবে সংসদ। তবে কোনো বিচারপতিকে অপসারণ করতে হলে তাঁর বিরুদ্ধে অসদাচরণ বা অসামর্থ্যরে অভিযোগ বিশেষ কমিটির তদন্তে প্রমাণিত হতে হবে। আর ওই তদন্ত কমিটি গঠনের জন্য দ্রুততম সময়ের মধ্যে এ-সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে। এরপর সংবিধানে পুনর্বহাল হওয়া ৯৬ অনুচ্ছেদ কার্যকর করা সম্ভব হবে। গতকাল বুধবার সন্ধ্যায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। নির্ধারিত প্রশ্নোত্তর শেষে দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত করে বিল পাসের কার্যক্রম শুরু হয়। বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বিলটির ওপর জনমত যাচাই-বাছাই এবং ৩০টি সংশোধনী প্রস্তাব দেন জাতীয় পার্টি, ওয়ার্ক...
কামারুজ্জামানের মামলায় চূড়ান্ত রায় যেকোনো দিন

কামারুজ্জামানের মামলায় চূড়ান্ত রায় যেকোনো দিন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
এবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মামলা যেকোনো দিন চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষমাণ রাখার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কামারুজ্জামানের করা আপিলের ওপর গতকাল বুধবার শুনানি শেষ হয়েছে। বিচারপতি এস কে (সুরেন্দ্র কুমার) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখার আদেশ দেন। বেঞ্চের অন্য তিন সদস্য বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। গতকাল সকালে জামায়াতের সিনিয়র নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা করেন। এরপর বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন বেঞ...