Sunday, November 8Welcome khabarica24 Online

স্লাইড

গণজাগরণ মঞ্চে পুলিশের হামলা

গণজাগরণ মঞ্চে পুলিশের হামলা

জাতীয়, স্লাইড
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারদণ্ড দেয়ার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচিতে হামলা করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ অন্তত ১০ জন আহত হন। হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ ও কাল মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন মঞ্চের অন্যতম সংগঠক আরিফ জেবতিক। সকাল সোয়া ১০টার দিকে প্রজন্ম চত্বরে সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণার খবর আসার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়েন মঞ্চের নেতাকর্মীরা। এ সময় মিছিল নিয়ে হাইকোর্টের দিকে রওনা হন নেতাকর্মীরা। ডা. ইমরানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ঢাবির টিএসসি হয়ে দোয়েল চত্বর পৌঁছলে পুলিশ বাধা দেয়। পরে মিছিল নিয়ে পুনরায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের মিডিয়া সেলে ফিরে আসেন তারা। মিছিল থেকে ইমরান এইচ সরকার বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ফাঁসি দিয়েছেন। অথ...
শাহবাগে গণজাগরণ কর্মীদের অবস্থান

শাহবাগে গণজাগরণ কর্মীদের অবস্থান

স্লাইড
জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের চূড়ান্ত রায়কে কেন্দ্র করে শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন গণজাগরণ কর্মীরা। এ সময় তারা যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার জানান, রাত কয়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে তা নির্দিষ্ট না হলেও বুধবার সকাল আটটা থেকে পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু হবে। চলবে আপিলের রায় না হওয়া পর্যন্ত। ডা. ইমরান বলেন, “আমরা আপিল বিভাগের রায়ের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পুনরাবৃত্তি করে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি। কারণ তিনি যে অপরাধ করেছেন তার একমাত্র সাজা হতে পারে ফাঁসি।” সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের কজলিস্টে বুধবারের এক নম্বর আইটেম হিসেবে সাঈদীর রায় ঘোষণার বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্...
অবশেষে ডেসটিনির লাইসেন্স বাতিল

অবশেষে ডেসটিনির লাইসেন্স বাতিল

জাতীয়, স্লাইড
দুু’দফা শুনানির পর বহুল আলোচিত ডেসটিনির লাইসেন্স বাতিল করল সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে ডেসটিনিকে কোনো লাইসেন্স না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইন অনুযায়ী, চলতি সপ্তাহের মধ্যে এ সিদ্ধান্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে জানানো হবে। এ জন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় চিঠি তৈরি করছে। লাইসেন্স বাতিলের কারণে ডেসটিনি দেশের ভেতরে আর এমএলএম ব্যবসা করতে পারবে না। ডেসটিনির আগের সব এমএলএম ব্যবসা অবৈধ বলে গণ্য হবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুর্নীতি ও বিপুল অংকের অর্থ আÍসাতের অভিযোগ রয়েছে। এরপরও এমএলএম ব্যবসা পরিচালনার জন্য লাইসেন্স পেতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটিকে লাইসেন্স না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মঙ্গলবার যুগান্তরকে বলেন, ডেসটিনি এমএলএম ব্যবসা করার জন্য লাইসেন্স পেতে মন্ত্রণালয়ে আপিল করে। আইন অনুযায়ী, শ...
এ বছর এক লাখ ২১৫ জন হজযাত্রী সৌদি আরব গেছেন

এ বছর এক লাখ ২১৫ জন হজযাত্রী সৌদি আরব গেছেন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
এবার বাংলাদেশ থেকে এক লাখ ২১৫ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরব গেছেন। ধর্মবিষয়কমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের পক্ষে আজ সংসদে খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম সরকারি দলের সদস্য মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে আরো বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় হজ গাইডসহ এক হাজার ৫০৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৮ হাজার ৭১০ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরব গেছেন। মন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজে হজযাত্রী পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। প্যাকেজ-১-এ খরচের পরিমাণ তিন লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা এবং প্যাকেজ-২-এ খরচের পরিমাণ দুই লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীপ্রতি খরচের পরিমাণ নিজ নিজ হজ এজেন্সির প্যাকেজ অনুযায়ী, তবে দুই লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকার কম নয়। সরকারি দলের সদস্য মুহিবুর রহমান মানিকের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত বছর...
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক ছাপলে কঠোর শাস্তি

নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক ছাপলে কঠোর শাস্তি

জাতীয়, স্লাইড
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সতর্ক করে দিয়ে বলেছেন, বিনা মূল্যের পাঠ্যপুস্তক নিম্নমানের কাগজে ছাপা হলে অভিযুক্ত মুদ্রণকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বই মুদ্রণকারী কয়েকটি প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে গিয়ে এই হুঁশিয়ারির পাশাপাশি কাগজের কিছু নমুনাও সংগ্রহ করে আনেন। শিক্ষামন্ত্রী প্রথমেই যান বাংলাবাজারের মুনির প্রেস অ্যান্ড পাবলিকেশনস নামের একটি প্রতিষ্ঠানে। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে কাগজ দেখে বোঝা যাবে না খারাপ না ভালো।কাগজগুলো ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা হবে। মান খারাপ পাওয়া গেলে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হবে।’শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বছর বিভিন্ন ছাপাখানায় প্রায় ৪০ কোটি বই ছাপা হবে। মুদ্রণকাজ প্রতিনিয়ত তদারক করা হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিনই কোনো না কোনো ছাপাখানা পরিদর্শন করছেন। যখনই কারো বি...
আফগানিস্তানকে হারিয়েই এশিয়াড শুরু বাংলাদেশের

আফগানিস্তানকে হারিয়েই এশিয়াড শুরু বাংলাদেশের

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এক সপ্তাহ আগে দেশ ছাড়ার আগের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক মামুনুল ইসলাম কোনো রাখঢাক না রেখেই জানিয়েছিলেন, ‘টুর্নামেন্টে টিকে থাকতে হলে প্রথম ম্যাচেই আফগানদের মারতে হবে।’ ভদ্রতার মেকি মুখোশের বদলে দুর্জয় সাহসকে কাল ঔদ্ধত্য মনে হতে দেননি তিনি। মামুনুল যে আড়ালে লুকিয়ে যাওয়ার মানুষ নন! ওয়াহেদের বাড়ানো ব্যাকপাসে ডান পায়ের জোরালো শটে বল আফগান গোলরক্ষককে ফাঁকি দিয়ে যখন জালে পাঠিয়েছেন, তখন ঔদ্ধত্যের বদলে ঠিকরে বেরোল আত্মবিশ্বাস। দেশের পতাকা বুকে নিয়ে ইতিহাস পড়ার প্রত্যয়ে মাঠে নামার মানসিকতা। যেখানে গর্ব আছে, ঠুনকো অহংকার নেই। অধিনায়ক কথা দিয়েছিলেন, প্রথমবারের মতো বাংলাদেশকে এনে দেবেন দ্বিতীয় রাউন্ডের টিকিট। সেই প্রতিজ্ঞাপূরণে গত কয়েকটা দিন কঠিনই গেছে তাঁর। কারণ দল মাঠে নামার আগেই বেশ খানিকটা পিছিয়ে। অন্যতম সেরা খেলোয়াড় আতিকুর রহমান চোটের কারণে বিদায় নিয়েছেন মূল পর...
নিউইয়র্কে হাসিনা-মোদি বৈঠক ২৭ সেপ্টেম্বর

নিউইয়র্কে হাসিনা-মোদি বৈঠক ২৭ সেপ্টেম্বর

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৈঠক করবেন। পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক আজ শনিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাবেন। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশন। অধিবেশনের হাসিনা ও মোদি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কথা বলবেন। গত মে মাসে ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি হবে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক।...
সংলাপের জন্য জনগণ অনির্দিষ্টকাল বসে থাকবে না

সংলাপের জন্য জনগণ অনির্দিষ্টকাল বসে থাকবে না

জাতীয়, স্লাইড
সব দলের অংশগ্রহণে অবাধ নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের কাঠামো নিয়ে আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী জোট নেতা খালেদা জিয়া। বলেছেন, আমরা এখনও এবং আমি আজ আবারও সরকারকে আলোচনা ও সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। আলোচনার মাধ্যমে সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পরিচালনার উপযোগী নির্দলীয় সরকার কাঠামোর ব্যাপারে সমঝোতায় আসার আহ্বান জানাচ্ছি। সংলাপের উদ্যোগ না নিলে শিগগিরই রাজপথে নামার ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা দেশে অশান্তি, সংঘাত, অস্থিরতা ও রাজপথের উত্তাল আন্দোলনে সহসা যেতে চাই না। জনগণ এমন একটি সংলাপের জন্য অনির্দিষ্টকাল বসে থাকবে, তা মনে করার কোন কারণ নেই। সংলাপের উদ্যোগ না নিলে জনগণের দাবি আদায়ে চাপ প্রয়োগের জন্য দেশবাসীকে সঙ্গে নিয়ে শিগগিরই আমাদের রাজপথে আন্দোলনে নামতে হবে। সেই সঙ্গে সরকারবিরোধী আন্দোলনে সর্বাত্মক প্...