Sunday, November 8Welcome khabarica24 Online

স্লাইড

জামায়াত ‍বিচারের আইন আগামী অধিবেশনে পাস : আইনমন্ত্রী

জামায়াত ‍বিচারের আইন আগামী অধিবেশনে পাস : আইনমন্ত্রী

জাতীয়, স্লাইড
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের সংশোধনটি ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে মন্ত্রিপরিষদের সভায় উঠবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। একই সঙ্গে আগামী সংসদ অধিবেশনে এ আইন পাস হবে বলেও জানান তিনি।রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।উচ্চ আদালতের বিচারপতিদের অভিসংশনের আইনের বিষয়ে আনিসুল হক বলেন, আইন তৈরির জন্য কাজ চলছে। অচিরেই বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনসহ দেশের সকল আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আইন করা হবে। তবে যাদের মতামত নিলে বিচার বিভাগের ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের মতামত নেওয়া হবে না।কর্মশালায় আন্তর্জাতিক আইন সংস্...
বিশ্বে বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়ছে : খালেদা জিয়া

বিশ্বে বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়ছে : খালেদা জিয়া

জাতীয়, স্লাইড
ক্ষমতাসীন সরকারের কারণে বাংলাদেশ বিশ্বে বন্ধুহীন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, শুধু এক দেশ নিয়ে থাকলে হবে না। সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। আজ রবিবার রাতে ব্লু ব্যান্ড নামের অনলাইন অ্যা​ক্টিভিস্টদের একটি সংগঠন ব্লু ব্যান্ড কলের সদস্যরা বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ​ করতে যান। এ সময় খালেদা জিয়া এসব কথা বলেন।যুবকদের রাজপথে নামার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, তিনি নিজেকে দুর্বল মনে করেন না। তিনি আন্দোলনের সামনে থাকবেন। যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছে অন্যায় আদেশ মানার জন্য নয়। দেশে স্বাধীনতা এখন প্রশ্নের মুখে। জালিম, অত্যাচারের হাত থেকে দেশ বাঁচাতে সাবইকে এখন ঐক্যবদ্ধ হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।বিএনপি চেয়ারপারসন বলেন, দেশ ...
গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে লাগাতার কর্মসূচি

গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে লাগাতার কর্মসূচি

জাতীয়, স্লাইড
  গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে লাগাতার কর্মসূচির হুমকি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আজ রবিবার জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেদিন দাম বাড়ানোর ঘোষণা আসবে সেদিন থেকেই লাগাতার কর্মসূচি শুরু হবে।তিনি বলেন, “আমরা শুনতে পাচ্ছি, আগামী ১ জানুয়ারি থেকে সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে যেদিন থেকে গ্যাস-বিদ্যুৎ এর দাম বৃদ্ধি হবে, সেদিন থেকেই লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।। এ ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।”কী ধরনের কর্মসূচি দেওয়া হবে জানতে চাইলে বিএনপির মুখপাত্র বলেন, “যথাসময়ে গণমাধ্যমকে তা জানানো হবে।”এর আগে, নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ...
ভুটানের সঙ্গে দুই প্রটোকল স্বাক্ষরিত

ভুটানের সঙ্গে দুই প্রটোকল স্বাক্ষরিত

জাতীয়, স্লাইড
দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং ঢাকায় ভুটানের দূতাবাস নির্মাণে প্লট বরাদ্দে দেশটির সঙ্গে দুটি প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। প্রটোকল অনুযায়ী আন্তবাণিজ্যে ৯০টি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে দুই দেশ। আর ঢাকায় দূতাবাস নির্মাণে রাজধানীর কূটনৈতিক এলাকায় ভুটানকে প্লট দেওয়া হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে শনিবার বিকালে এই দুটি প্রটোকল স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ এবং ভূটানের অর্থমন্ত্রী নরবু ওয়াংচুক বাণিজ্য চুক্তিতে সই করেন। আর ভুটানের দূতাবাসের জন্য রাজধানীর বারিধারায় জমি দেওয়ার চুক্তিতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং সফরকারী দেশের পররাষ্ট্রমন্ত্রী রিনজিন দর্জি স্বাক্ষর করেন। এর আগে বিকেঁলে শেরিং তোবগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে স্বাগত জান...
ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। আজ শনিবার সকাল ৯টায় দ্রুক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে করে তিনি হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান থেকে নামার পর লাল গালিচা সংবর্ধনা ও তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয় তাকে। বিমানবন্দরের আনুষ্ঠিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে রওনা দিয়েছেন। এরপর সেখান থেকে তিনি সরাসরি হোটেল সোনারগাঁও হোটেলে যাবেন। দুপুর সাড়ে ১২ পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক ও পরে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে বিদ্যুৎ, জলসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, আন্তযোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রসহ উভয়...
১৮ ডিসেম্বর ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

১৮ ডিসেম্বর ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দুই দিনের সফরে আগামী ১৮ ডিসেম্বর ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় তিনি ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করবেন। সফরে দুই দেশের মধ্যে স্থল সীমানা চুক্তির (এলবিএ) ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। ১৮ ও ১৯ ডিসেম্বর তিনি দিল্লীতে অবস্থান করবেন। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি গত সোমবার স্থল সীমানা চুক্তির বিলটি পাস করার জন্য সরকারকে দ্রুত সংবিধান সংশোধন করার তাগিদ দিয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে স্থল সীমানা নিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। ২০১১ সালে শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের তৎকালীন ক্ষমতাসীন ইউপিএ সরকারের স্থল চুক্তি বিষয়ে অগ্রগতি হয়েছিল। এ সময় দুই দেশের মধ্যে ১৬১টি ছিটমহল বিনিময়ে আলোচনা অনেক দূর এগিয়েছিল। তখন সমঝোতা হয়েছিল স্থল সীমানা চুক্তির অধীনে ভারত ১১১টি ছিটমহল বাংলাদেশের কা...
ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা

জাতীয়, স্লাইড
  পবিত্র হজ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর কটূক্তির প্রতিবাদে ও তার শাস্তির দাবিতে আগামী ৯ ডিসেম্বর দেশের প্রতিটি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একইসঙ্গে ইসলাম নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন পাসের দাবিও জানিয়েছে সংগঠনটি। আজ শুক্রবার পল্টনে সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম। এসব দাবিতে ইসলামী আন্দোলন অন্য যেসব কর্মসূচি ঘোষণা করেছে তার মধ্যে রয়েছে- ১২ ডিসেম্বর সিলেট বিভাগীয় মহাসমাবেশ। নিজেদের দাবির পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে ২৫ ডিসেম্বর থানায় থানায় বিক্ষোভ।২৩ থেকে ২৫ ডিসেম্বর ঢাকা-কুড়িগ্রাম রোডমার্চ। ৫ থেকে ৭ জানুয়ারি ঢাকা-সিলেট রোডমার্চ। ৭ থেকে ৯ জানুয়ারি ঢাকা-খুলনা রোডমার্চ। ১০ থেকে ১১ জানুয়ারি খুলনা-বরিশাল রোডমার্চ। ২১ থেকে ২৩ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম রোডমার্...
জামিনে মুক্ত নূর হোসেনের সঙ্গী সেলিম

জামিনে মুক্ত নূর হোসেনের সঙ্গী সেলিম

জাতীয়, স্লাইড
  অবশেষে জামিন পেলেন নারায়ণগঞ্জের সাত খুন মামলার অন্যতম অভিযুক্ত তথা নূর হোসেনের অন্যতম সহযোগী ওয়াহিদুজ্জামান সেলিম। শুক্রবার বিকেলে উত্তর চব্বিশ পরগনা জেলার দমদম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। গত ৩ ডিসেম্বর শর্তসাপেক্ষে (চার হাজার রুপির ব্যক্তিগত বন্ড এবং দুইজন জামিনদার) তার জামিন মঞ্জুর করে উত্তর চব্বিশ পরগনা জেলা দায়রা আদালত। শুক্রবার আদালতের তরফে তার জামিন মঞ্জুরের কাগজপত্র কারাগারে এসে পৌঁছলে বিকেলেই কারামুক্ত হন সেলিম। এদিন তাকে কারাগার থেকে নিতে আসেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সদস্য মুনির হোসেন।কারাগার থেকে মুক্ত হয়ে সেলিম জানান, তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। সেলিমের যুক্তি 'নুর হোসেন আমাদের ব্যবসায়িক সঙ্গী। কলকাতায় তার আসার খবর পেয়েই আমরাও বৈধ কাগজপত্র নিয়েই ভারতে প্রবেশ করি এবং তার সঙ্গে দেখা করি। নূর হোসেনের বিরুদ্ধে হুলিয়া জারি থাকায় সে পুলিশের চোখে অপরাধী ছি...