আশুলিয়ায় ব্যাংকে ডাকাতি: ম্যানেজারসহ নিহত ৮
আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতের বোমা ও গুলিতে ব্যাংক ম্যানেজার, নিরাপত্তাকর্মী ও গ্রাহকসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। ডাকাতের হামলায় আহত হয়েছেন আরও ১৮ জন। তাদের স্থানীয় মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।এদিকে ঘটনা তদন্তে পৃথক ছয়টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।নিহতরা হলেন- ব্যাংকের ব্যবস্থাপক ওলিউল্লাহ খান (৪০), নিরাপত্তা কর্মী ইব্রাহিম হোসেন (৩৭), ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গ্লোরিয়াস প্রিন্টার্সের মালিক সাহাবুদ্দিন পলাশ (৫২), ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী জমিরউদ্দিন (৩৫), পাশের একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক জিল্লুর রহমান (৫৫), মুদি দোকানদার মনির হোসেন (৩০), ঝালমুড়ি বিক্রেতা নুরুজ্জামান। গণপিটুনীতে নিহত ডাকাত সদস্যের পরিচয় পাওয়া যায়নি।ব্যাংকে লেনদেন করতে...







