Sunday, November 8Welcome khabarica24 Online

স্লাইড

নিজামপুরে মাদক বিরোধী সমাবেশ

নিজামপুরে মাদক বিরোধী সমাবেশ

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ সমাজ থেকে মাদকের মূল উৎপাটনের লক্ষে মীরসরাই উপজেলার মুক্তি ফাউন্ডেশান উপজেলা ব্যাপী শুরু করেছে মাদক বিরোধী কর্মসূচী। এরই ধারাবাহিকতা হিসেবে গতকাল শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) মীরসরাই উপজেলার নিজামপুর সরকারহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক মাদক বিরোধী সমাবেশ গিয়াস উদ্দিন সেলিম এর সভাপতিত্বে এবং প্রফেসর বাদল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, সরকার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, ফরিদুল হাসান টিপু, ফিরোজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাঈনুর ইসলাম রানা, ফরিদুল হাসান নয়ন, মেহেদী হাসান প্রমুখ। বক্তাগন মীরসরাই উপজেলার প্রতিটি গ্রাম ও পাড়া থেকে মাদক নির্মূলে সক্রিয় ভ’মিকার প্রত্যয় ব্যক্ত করেন।...
প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশের সুযোগ দিন : প্রধানমন্ত্রী

প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশের সুযোগ দিন : প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে বাবা-মা, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সব শ্রেণীপেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে পাঁচ জাতির আন্তর্জাতিক টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট ‘আইসিআরপি টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট ফর পিপলউইথ ফিজিক্যাল ডিস্যাবিলিটিজ’ এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষকে আমি এই অনুরোধটা করব, কারও সন্তান যদি মানসিক, দৃষ্টি বা শারীরিক প্রতিবন্ধী হয় তাদের দয়া করে কেউ অবহেলা করবেন না। আমাদের শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষের কাছে এটা আমার আবেদন থাকবে। প্রতিবন্ধীদের অবহেলা করবেন না, কারণতারাও যোগ্যতার পরিচয় দিতে পারে যদি তাদের সে সুযোগ সৃষ্টি করে দেয়া যায়।’সরকারপ্রধান বলেন...
গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে শনিবার ২০ দলের বিক্ষোভ

গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে শনিবার ২০ দলের বিক্ষোভ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী শনিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বিএনপির স্থায়ী কমিটির সদ্য নজরল ইসলাম খান আজ বুধবার এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানিয়েছেন।
নতমস্তকে ক্ষমা চেয়ে সংসদ থেকে লতিফ সিদ্দিকীর পদত্যাগ

নতমস্তকে ক্ষমা চেয়ে সংসদ থেকে লতিফ সিদ্দিকীর পদত্যাগ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী দেশবাসীর কাছে নতমস্তকে ক্ষমা চেয়ে সংসদ থেকে পদত্যাগ করেছেন। ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্য পদ হারানো আবদুল লতিফ সিদ্দিকী মঙ্গলবার বিকালে আকস্মিকভাবেই সংসদ অধিবেশনে যোগ দেন। এরপর অধিবেশনে বক্তৃতা দিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন।  সংসদ সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার এক সপ্তাহের মাথায় পদত্যাগ করলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সাংসদ লতিফ সিদ্দিকী। প্রায় ১৫ মিনিটের বক্তৃতায় যুক্তরাষ্ট্র অবস্থানকালে হজ নিয়ে তার মন্তব্যের ব্যাখ্যাও দেন তিনি। এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত ছিলেন না। এর আগে অষ্টম সংসদে অধিবেশন চলাকালে বিএনপির মাহী বি চৌধুরী পদত্যাগ করেছিলেন। তবে অধিবেশনে বক্তব্য দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার নজির গড়লেন লতিফ সিদ্দিকী।সংস...

মীরসরাইয়ে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা ছিনতাই, গুলিবিদ্ধ-৩

জনপদ, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :মীরসরাই উপজেলার মিঠাছরা বাজারের গাংচিল ফিলিং স্টেশনের মালিকের অর্ধ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীদের গুলিতে তিনজন গুলীবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। আহতদের মিঠাছরা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রামের হলি হেলথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মিঠাছরা বাজারস্থ পূর্বালী ব্যাংক মিঠাছরা শাখার নিচে উক্ত ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শিরা ও ঘটনার সময় গুলির হাত থেকে বেঁচে যাওয়া গাংচিলের হিসাব রক্ষক শংকর চন্দ্র নাথ জানান, সকাল সাড়ে এগারটায় আমাদের ৩টি ফিলিং ষ্টেশানের সাপ্তাহিক জমা দেবার জন্য দুটি ব্যাগে ১ কোটি টাকা নিয়ে ব্যাংকের সামনে প্রাইভেট কার নং চট্টমেট্রো গ ১১- ৪৩০১ থেকে নামতেই কয়েকজন কালো মুখোশধারী যুবক তাদের উপর্যুপরী গুলী করে ১টি টাকার ব্যাগ নিয়ে চলে যায়। তবে আরেকটি ব্যাগ নিতে পারেনি ছিনতাইকারীরা। ছিনিয়ে ন...
শাবিতে আন্দোলনকারী শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলা

শাবিতে আন্দোলনকারী শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলা

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রবিবার সকাল ৮টায় উপাচার্য ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের হামলার শিকার হন অধ্যাপক মো. ইউনুছ ও ড. ইয়াসমিন হকসহ অন্তত ১০ শিক্ষক।প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্যের অপসারণের দাবিতে রবিবার সকাল ৯টা থেকে উপাচার্য ভবনের সামনে পূর্ব নির্ধারিত অবস্থান কর্মসূচী ছিল আন্দোলনকারী 'মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ'র। এর আগে সকাল ৬টা থেকেই উপাচার্য ভবনের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।সকাল ৭টার দিকে আন্দোলনকারী শিক্ষকরা উপাচার্য ভবনের সামনে উপস্থিত হলে ছাত্রলীগ নেতাকর্মীরা নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী দাবি করে শিক্ষকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এসময় ছাত্রলীগ সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, সহ সভাপতি অঞ্জন রায় ও যুগ্ম সম্পাদক সাজিদুল ই...
দেশ এখন গুম অপহরণের চারণভূমি

দেশ এখন গুম অপহরণের চারণভূমি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অনুপস্থিতিতে রাষ্ট্রে মানুষের জানমালের নিরাপত্তা আজ কঠিন হুমকির সম্মুখীন। বিশেষ করে ভিন্নমতাবলম্বী রাজনৈতিক নেতাকর্মীরা বর্তমান অগণতান্ত্রিক-কর্তৃত্ববাদী সরকারের আমলে ব্যাপকভাবে গুমের শিকার হয়েছেন। দেশ এখন গুম-অপহরণের চারণভূমিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন খালেদা জিয়া। রোববার বিশ্বব্যাপী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হবে।বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, বাংলাদেশে একটি অবাধ নির্বাচনের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে দমন করতে গিয়ে এ সরকারের আমলে শুধু আমাদের গুরুত্বপূর্ণ নেতা, সাবেক সংসদ সদ্যস্য, পৌর মেয়র, অসংখ্য ছাত্র-যুবকর্মী গুম-অপহরণের শিকার হয়েছেন। দেশে গুম-অপহরণ বন্ধে নাগরিক সমাজের পক্ষ থেকে একটি স্বাধীন তদন্ত কমিশন ও সব নাগরিকের নিরাপত্তার দা...
কাজী জাফর আহমদ আর নেই

কাজী জাফর আহমদ আর নেই

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ ‌মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭ টায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। কাজী জাফরের এপিএস কামরুজ্জামান রনি বিষয়টি নিশ্চিত করেছেন।১৯৩৯ সালের ১ জুলাই কুমিল্লার বিখ্যাত চিওড়া কাজী পরিবারে জন্ম গ্রহণ করেন কাজী জাফর আহমদ।মেধাবী ছাত্র হিসেবে কাজী জাফর আহমদ খুলনা জেলা স্কুল থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উর্ত্তীণ হন। পরবর্তীকালে রাজশাহী সরকাররি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. অনার্স ও এম.এ. (ইতিহাস) পাশ করেন। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এম.এ. এবং এল.এল.বি. কোর্স সম্পন্ন করা স্বত্ত্বেও কারাগারে চলে যাওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।কাজী জাফর আহমদ ১৯৫৯-১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক এবং ১৯...