প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রোববারবেলা সাড়ে ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান। জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে লন্ডন হয়ে গতকাল শনিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছার পর ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন তিনি। এতে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্ব নেতাদের এক হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। এই সফরে প্রধানমন্ত্রী চ্যাম্পিয়নস অব দ্য আর্থ ও আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার গ্রহণ করেন। জাতিসংঘ সদর দপ্তরে শান্তি রক্ষাবিষয়ক সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কো-চেয়ারের দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। টেকসই অর্থনৈতিক উন্নয়নবিষয়ক আরও একটি আলোচনার উদ্বোধনী অধিবেশনেও কো-চেয়ার হন প্রধানমন্ত্রী। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন...







