আদর্শ বন্ধু ফোরাম এর ৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ ও জাতীয় কবিতা মঞ্চের সাহিত্য আড্ডা
আরব আমিরাত প্রতিনিধি :-গতকাল ১২ নভেম্বর,রোজ শনিরার ২০১৬ইং তারিখে "নিরন্তর আনন্দধারায় জেগে উঠুক সুন্দর"আদর্শ বন্ধু ফোরাম এর ৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ আরব আমিরাত শাখা উদ্দ্যেগে এক "সাহিত্য আড্ডা" অনুষ্ঠিত হয় । জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাত শাখা ব্যবস্হাপনায় ।
সাহিত্য সৃষ্টির অনবদ্য প্রয়াস নিয়ে তরুণ লেখকদের অনুপ্রাণিত করতে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ ও জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাত শাখা পথ চলা। আড্ডায় লেখকদের ভাবের বিনিময়ে ঘটে, নতুন চিন্তার সূত্রপাত হয়, লেখার সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করা যায়
কবিদের স্বলিখিত কবিতা পাঠ, লেখালেখি নিয়ে গঠনমূলক আলোচনা, নবীন লেখকদের বিভিন্ন প্রশ্নোত্তর, লেখার বিষয় আশয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। অগ্রজ লেখকদের পাশাপাশি সাম্প্রতিক সময়ে দারুণভাবে উঠে আসা তারুণ্যদীপ্ত লেখকদের উপস্থিতিতে আলোকিত হবে সাহিত্য আড্ডা। সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার ...







