জিপি মিউজিকে ‘ভালোবাসার বাংলাদেশ’
নিউজ,ডেস্ক : জিপি মিউজিকে প্রতিশ্রুতিশীল শিল্পী বুশরা শাহরিয়ারের ‘ভালোবাসার বাংলাদেশ’ গানটির ভিডিও ও অডিও মঙ্গলবার উন্মোচন করেছে গ্রামীণফোন।
শুধুমাত্র গ্রামীণফোনের জিপি মিউজিক প্ল্যাটফর্মেই গানটির অডিও ও ভিডিও সংস্করণ পাওয়া যাবে। সঙ্গীতপ্রেমীদের জন্য গানটির ভিডিও নিয়ে এসেছে ইউরো কোলা এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা নোমান রবিন।
উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গ্রামীণফোনের সিইও পিটার ফারবার্গ, সিএমও ইয়াসির আজমান, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, ইউরো কোলা , ডায়মন্ড ওয়ার্ল্ড, রেড অরেঞ্জ মিডিয়া ও কমিউনিকেশনের প্রতিনিধিরা, জুয়াও পেদ্রো প্রেসিপি এবং অন্য বিশিষ্ট অতিথিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী মু...







