আরব আমিরাতে একটি কবিতা সন্ধ্যা ও লোকসংগীত উৎসব
আরব আমিরাত প্রতিনিধি :-
মোহাম্মদ মনির উদ্দিন মান্না
"রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল" কাব্য সৃষ্টির আলোয় আমাদের সমাজ আলোকিত হোক আরও সমৃদ্ধি হোক এই প্রত্যয় নিয়ে উদযাপিত হল একটি কবিতা সন্ধ্যা ও লোকসংগীত উৎসব।
জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাতের সভাপতি, কবি ও কলামিস্ট মোহাম্মদ মুসা সভাপতিত্বে এবং কবি এম.এ. খায়ের নিজামী সঞ্চালনায় একটি কবিতা সন্ধ্যা ও লোকসংগীত উৎসব,ভ্রাম্যমাণ লাইব্রেরি উদ্বোধন,কবি মনির উদ্দিন মান্না এর জন্মেৎসব, কবি জানে আলম এর "আত্মমিনতি "বইয়ের মোড়ক উন্মোচন, অনুষ্টান হয় ।
আরব আমিরাত আল আইন সির্টি শহরে প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন
জাতীয় কবিতা মঞ্চ, ও যুগান্তর স্বজন সমাবেশ সংযুক্ত আরব আমিরাত এর উদ্যোগে গত ই ১৭ আগষ্ট,বৃহস্পতিবার, কিনারা রেস্টুরেন্ট হল রুমে অনুষ্টিত হয় এই বর্ণিল আয়োজন। অনুষ্টানে ভ্রাম্যমাণ লাইব্রেরি উদ্বোধন কবি মনির উদ্দিন...






